সবশেষের আয়াতে (৮৩) বলা হয়েছে_ “অতএব পবিত্র ও মহান তিনি, যাঁর হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্, আর তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে । এখানকার “সুব্হান' শব্দটি ধাতুমূল এবং সাধারণ কর্মপদ একটি অনুক্ত ক্রিয়ার । আর “ফা” (অতএব) অব্যয়টি এখানে কারণপ্রকাশক। সুতরাং এখানকার বক্তব্যটি দীড়াবে__ হে উপস্থিত ও অনুপস্থিত মানুষ! যখন তোমরা জানতে পারলে, যে আল্লাহ্ শুত্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে, তিনি নিশ্চয় ক্ষয়প্রাপ্ত অস্থিতে করতে পারবেন প্রাণের সঞ্চার । তার সৃজনক্ষমতার স্বরূপ তোমাদের জ্ঞানায়ত্ত নয় । তবুও শোনো একটি উপমা__-তিনি এমন সুমহান সৃজনকর্তা যে, “হও* বললেই সবকিছু হয়ে যায়। এর জন্য সময়, শ্রম, নির্মাণোপকরণ কোনোকিছুরই প্রয়োজন হয় না। অতএব এখন তোমাদের অবশ্যদায়িত্ব এই যে, তোমরা তোমাদের মহামহিম এ্রভুপালনকর্তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করবে । সকলে এবং সকলকিছুই তার অভিপ্রায়ভূত । আর এটাও অবশ্যন্ভাবী যে, তোমাদের সকলের অবশেষ প্রত্যাবর্তন কেবল তারই সকাশে। “মালাকৃত' শব্দটি পরিগঠিত হয়েছে “মালাক” থেকে । এর অর্থ কর্তৃত্ব, অধিকার । কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে সকলের এবং সকলকিছুর উপরে আল্লাহতায়ালার নিরক্কুশ ও সর্বময় কর্তৃত্বের কথা । তাফসীরে মাযহারী/৫৭ “ওয়া ইলাইহি তুরজ্বাউন' অর্থ এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে । কথাটির মধ্যে নিহিত রয়েছে যুগপৎ শুভ ও অশুভ সংবাদ, যথাক্রমে বিশ্বাসী ও অবিশ্বাসীদের জন্য। অর্থাৎ ওই প্রত্যাবর্তনস্থলে তাদের জন্য নির্ধারিত হবে চিরম্বস্তি, অথবা চিরশাস্তি । হজরত মা*কাল ইবনে ইয়াসার কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা তোমাদের মৃত নিকউজনদের স্বস্তি কামনায় সুরা ইয়া-সীন পাঠ কোরো । আহমদ, আবুদাউদ, ইবনে মাজা, ইবনে হাব্বানও হাকেমের অপর বর্ণনায় এসেছে, সুরা ইয়া-সীন কোরআনের হৃৎপিণ্ড। যে ব্যক্তি এই সুরা কেবল আল্লাহ্র সন্তোষার্জনার্থে ও পরকালের পুণ্য সঞ্চয়ার্থে আবৃত্তি করবে, আল্লাহ্ তাকে মার্জনা করবেন। তোমরা তোমাদের মৃত নিকটজনের শান্তির জন্য এই সুরা তেলাওয়াত কোরো । জাযারী তার “হিসনে হাসীন" গ্রন্থে লিখেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উদ্দেশ্যে সুরা ইয়া-সীন পাঠ করবে, তাকে অবশ্যই মার্জনা করা হবে। তোমরা তোমাদের মৃত আপনজনের মাগফিরাতের জন্য সুরা ইয়া-সীন পাঠ কোরো । হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রতিটি বিষয়ের অন্তরাত্মা রয়েছে । আর কোরআনের অন্তরাত্া হচ্ছে সুরা ইয়া-সীন। যে একবার এই সুরা পাঠ করবে, আল্লাহ তাকে দান করবেন দশবার কোরআন খতমের সওয়াব । হাদিসটি শিথিল সূত্রবিশিষ্ট। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ইয়া-সীন পাঠ করবে, সে হবে ক্ষমাপ্রাপ্ত। বায়হাকী । হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, রসুল স. শুভসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি রাতে সুরা ইয়া-সীন পাঠ করবে, প্রাতে সে হবে মার্জনাপ্রাণ্ত। শিথিল সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে আবু নাঈমের মাধ্যমে । হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি একবার সুরা ইয়া-সীন পাঠ করলো, সে যেনো সমথ্ব কোরআন পাঠ করলো দশবার । শিথিল সূত্রশৃঙ্খলসহযোগে হাদিসটি উপস্থাপন করেছেন বায়হাকী । হজরত আনাস সূত্রে তিবরানী বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ইয়া-সীন পাঠ করবে, সে মৃত্যুবরণ করবে শহীদ হিসেবে । হজরত আবু হোরায়রা থেকে দারেমী ও তিবরানী বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহ্র পরিতোষপ্রাপ্তির আশায় সুরা ইয়া-সীন আবৃত্তি করবে, সে হবে ক্ষমার পাত্র। দায়লামী ও আবু শায়েখ ইবনে হাব্বান “ফাজায়েল' গ্রন্থে লিখেছেন, হজরত আবু জাবের বলেছেন, মৃত্যুপথযাত্রীদের সম্মুখে সুরা ইয়া-সীন পাঠ করলে তার মৃত্যুকষ্ট লাঘব হয় । মাহামেলী তাঁর “আমালী” গ্রন্থে লিখেছেন, হজরত আবদুল্লাহ ইবনে যোবায়ের বলেছেন, যে ব্যক্তি তার প্রয়োজন পূরণের উপলক্ষ হিসেবে সুরা ইয়া-সীনকে নির্বাচন করবে, তার প্রয়োজন পুরণ করা হবে । এই হাদিসের সমার্থক আর একটি হাদিস প্রায়োন্নত সূত্রে বর্ণিত হয়েছে দারেমী কর্তৃক। তাফসীরে মাযহারী/৫৮ “আল মুসতাদরাক" গ্রন্থে রয়েছে, ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনে ইমাম জয়নুল আবেদীন বলেছেন, যে ব্যক্তি আত্মার কাঠিন্য অনুভব করে, সে যেনো একটি পেয়ালায় জাফরান দ্বারা সুরা ইয়া-সীন লিখে ওই পেয়ালা ধুয়ে পান করে। ইবনে ফরীস বর্ণনা করেছেন, সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, উন্মাদের উপরে সুরা ইয়া-সীন পাঠ করলে ওই উন্মাদ ভালো হয়ে যাবে । ইয়াহইয়া ইবনে কাছীর বলেছেন, যে ব্যক্তি সকালে সুরা ইয়া-সীন পাঠ করবে, তার দিবস কাটবে আনন্দে। আর সন্ধ্যায় পাঠ করলে ভোর পর্যন্ত সে থাকবে সানন্দে । অভিজ্ঞগণ এরকমই বর্ণনা করেছেন। ॥|॥11.911100119.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।