| তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত কর। -॥ যিনি আকাশমণ্লী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নহেন? হা, নিশ্চয়ই তিনি মহাসষ্টা, সর্বজ্ঞ। । তীহার ব্যাপার শুধু এই, তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন, তিনি উহাকে বলেন, “হও*, ফলে উহা হইয়া যায়। -॥ অতএব পবিত্র ও মহান তিনি, যাহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্; আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। প্রথমে বলা হয়েছে__ “তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা থেকে প্রজ্ঘলিত করো? । হজরত ইবনে আব্বাস বলেছেন, বৃক্ষ দু'ধরনের__ “মুরখ* ও “ইফার'। এই দু'ধরনের বৃক্ষই একই সঙ্গে জলীয় ও অগ্নিময় । তাই দেখা যায় বৃক্ষ থেকে তাজা ডাল কেটে নিলে তা থেকে নির্গত হয় পানি। আবার দু'টো ডাল নিয়ে একসঙ্গে ঘষাঘষি করলে তা থেকে উৎপন্ন হয় আগুন । আরববাসীরা বলেন, সবধরনের গাছেই আগুন আছে। বৃক্ষবিশারদদের অভিমতও এরকম। “ফাইজা আন্তুম মিনহু তু"কিদূন' অর্থ__ এবং তোমরা তা থেকে প্রজ্ববলিত করো । অর্থাৎ বৃক্ষশাখা ঘষে আগুন উৎপাদন করার সময় তোমরা এমতো সন্দেহে নিপতিত হয়োনা যে, এতে করে আগুন উৎপাদন সম্ভব কিনা । কারণ পানি ও আগুন পরস্পরকে বিলোপকারী । বিষয়টি সুনিশ্চিত । আর এমতো সুনিশ্চিতি তো দিয়েছি আমিই । তাহলে তোমরা কেনো একথা বিশ্বাস করতে চাওনা যে, আমি ক্ষয়িষ্ অস্থিকে করতে পারবো পূর্বের মতো সতেজ, সজীব ও প্রাণময় । আমি যে সর্বজ্ঞ ও সর্বশক্তিধর । পরের আয়াতে (৮১) বলা হয়েছে__ “যিনি আকাশমগ্লী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন"? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। এর সংযোগ রয়েছে একটি অনুক্ত বাক্যের সঙ্গে । ওই অনুক্ত বাক্যসহ বক্তব্যটি দাড়ায়__ আল্লাহ্ই সৃষ্টি করেছেন নভোমণগ্ডল ও পৃথিবী । একথা তো তোমরাও মানো। তাহলে একথা কেনো মানতে চাওনা যে, আকাশমণ্ুলী ও পৃথিবী যিনি সৃষ্টি করতে সক্ষম, তিনি মৃতকে জীবন দান করতে অবশ্যই সক্ষম। তার দ্বারা সুবিশাল মহাবিশ্ব সৃজন সম্ভব হলে ক্ষুদ্র মানুষের পুনঃসৃষ্টিতো অবশ্যই তাফসীরে মাযহারী/৫৬ সম্ভব । তিনি যে সর্বশক্তিধর ৷ উল্লেখ্য, মানুষের মধ্যেও রয়েছে মহাবিশ্বের উপকরণসমূহের নির্যাস । পার্থক্য কেবল এতোটুকু যে, মহাবিশ্ব বিশাল। আর মনুষ্যবিশ্ব ক্ষুদ্ব। একারণেই মানুষ সৃষ্টি পুনঃসৃষ্টি প্রসঙ্গে এখানে উপস্থাপিত হয়েছে আকাশমণ্লী ও পৃথিবী সৃষ্টির কথা। এরপর বলা হয়েছে__ “হ্যা, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ । একথার অর্থ__ হে সত্যপ্রত্যাখ্যানকারী জনতা! তোমাদের সম্মুখে এমতো অসংখ্য প্রমাণ বিদ্যমান থাকা সত্ত্বেও কেনো তোমরা এ কথা বিশ্বাস করতে চাওনা যে, আল্লাহ্ সুমহান সৃজয়িতা এবং তার জ্ঞান সর্বত্রগামী? এরপরের আয়াতে ৮৮২) বলা হয়েছে___ “তার ব্যাপার শুধু এই, তিনি যখন কোনোকিছুর ইচ্ছা করেন, তিনি তাকে বলেন হও", ফলে তা হয়ে যায়। আয়াতখানি আল্লাহ্র অপার শক্তিমত্তার একটি অতিদূরবর্তী উপমা মাত্র । যেমন প্রতাপশালী কোনো ব্যক্তির আদেশ তার অনুচরদের দ্বারা প্রতিপালিত হয় তাৎক্ষণিকভাবে, তেমনি আল্লাহ্র শক্তিমত্তার প্রভাবপুষ্ট অভিপ্রায়ও বাস্তবায়িত হয় মুহূর্তমধ্যে । আর তার চিরস্বাধীন অভিপ্রায়ের এমতো অবশ্যন্ভাবী বাস্তবায়ন সম্পূর্ণতঃই পরিশ্রম ও সৃজনোপকরণমুক্ত । উল্লেখ্য, সত্যপ্রত্যাখ্যানকারীদের সন্দেহ-বৃক্ষের মূলোৎপাটনের উদ্দেশ্যেই এখানে ব্যবহৃত হচ্ছে এই উপমাটি। নতুবা সৃষ্টির সামর্থ্য কখনোই আল্লাহ্র সামর্থ্যের সঙ্গে তুলনীয় নয় । কারণ সত্তা-গুণবত্তী-কার্যকলাপ সকল কিছুতেই তিনি আনুরূপ্যবিহীন, আকার- প্রকারহীন। ॥|11.911100117.001
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।