Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এগুলোর পবিত্রতা অর্জিত হয় না। দারাকুতনী হাদিসটির সুত্রসংযুক্ত আবু বকর হাজালীকে বলেছেন পরিত্যাজ্য ৷ গুণদর বলেছেন, সে অসত্যভাষী । ইয়াহ্ইয়া ও আলী বলেছেন, সে উল্লেখযোগ্য কেউ নয়। দারাকুতনীর বর্ণনায় আরো এসেছে, উম্মতজননী হজরত উম্মে সালমা বলেছেন, আমি নিজে রসুল স.কে বলতে শুনেছি, মৃত পশুর চামড়া পাকা করা হলে আর কোনো অসুবিধা থাকে না । বিপত্তি থাকে না তার পশম, পালক ও শি ব্যবহারেও, যদি তা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। দারাকুতনী বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে শুধু ইউসুফ ইবনে সফরের মাধ্যমে । আর ইউসুফের বর্ণনা অগ্রাহ্য । কেননা সে অসত্যভাষী । রহীম বলেছেন, সে অনুক্লেখ্য ৷ ইবনে হাব্বান বলেছেন, তার বিবৃতি প্রামাণ্য নয়। হজরত ছওবান-আবু ইয়ালী-হুমাইদি-শামী-সুলায়মান ইবনে জাওজী সূত্রে বর্ণিত হয়েছে, একবার রসুল স. তীর প্রিয়তমা কন্যা হজরত ফাতেমার জন্য ক্রয় করেছিলেন ছাগলের অন্ত্র থেকে তৈরী একটি অলংকার এবং হাতির দীতের দুটি চিরুনি । ইবনে জাওজী বলেছেন, বর্ণনাটি বিশুদ্ধ নয়। কেননা হুমাইদ ও সুলায়মান পরিচিত কোনো বর্ণনাকারী নয়। ইমাম আহমদ বলেছেন, আমি হুমাইদি সম্পর্কে কিছুই জানি না। ইয়াহইয়া ইবনে মুঈন বলেছেন, আমি সুলায়মানকে চিনি না। উপরন্তু আপত্তিকর বিষয় হচ্ছে, বর্ণনাটিতে উল্লেখিত “আজ্ব* শব্দটির অর্থ ভূচর অথবা জলচর কচ্ছপের খোলস । ইবনে কুতাইবা বলেছেন, শব্দটির অর্থ কচ্ছপের খোলস নয়, বরং ওই বন্তু, যা মানুষ নির্মাণ করে অস্থি অথবা দাত খোদাই করে। যদি তাই হয়, তবুও তো বন্তুটি মৃত থেকে তাফসীরে মাযহারী/৫৪ নির্মিত, তাই তা নিষিদ্ধ। সুতরাং কী করে রসুল স. এরকম নিষিদ্ধ বন্তু তার কন্যার জন্য ক্রয় করতে পারেন৷ আসমায়ী বলেছেন, “আজ্ব* হচ্ছে তৈজসপত্র । শব্দটির অর্থ সর্বসাধারণ যা বোঝে, তা নয়। ইবনে হুম্মাম বলেছেন, আসমায়ীর “আজ্* শব্দটির সর্বজনবোধ্য অর্থ এখানে গ্রহণীয় নয়। কথাটি বিতর্কের উর্ধ্বে নয়। কেননা “আল মুহকাম" গ্রন্থে বলা হয়েছে, হস্তীদত্তকেই “আজ্ব* বলে । অন্য অর্থে শব্দটি ব্যবহারযোগ্য নয় । জুহুরী লিখেছেন, “আজ্ব* হচ্ছে “আজ্জ্বাতুন' এর বহুবচন। আর “আজব” বলে হস্তীঅস্থিকে । সম্ভবতঃ আসমায়ীর ধারণায় হস্তীঅস্থি অপবিভ্র। তাই তিনি মন্তব্য করেছেন, এই হাদিসের সর্বজনগ্রাহ্য অর্থ গ্রহণীয় নয়। “কামুস' রচয়িতা লিখেছেন, “আজ্ব* শব্দটি দ্যর্থবোধক। এর দ্বারা হস্তীঅস্থি ও তৈজসপত্র, দুটোই বোঝায় । জাযারী তার “নেহায়া* গ্রন্থে লিখেছেন, “আজ্ব* বলে জল ও স্থলের কচ্ছপের খোলসকে । অথবা সামুদ্বিক কোনো প্রাণীর মেরুদণ্ডকে, যার দ্বারা প্রস্তুত করা হয় অলংকার । বাকীয়ার উদ্ধাতি দিয়ে আমর ইবনে খালেদের মাধ্যমে বায়হাকী লিখেছেন, হজরত আনাস বলেছেন, রসুল স. হস্তীদত্তনির্মিত চিরুনি ব্যবহার করতেন । বায়হাকী মন্তব্য করেছেন, অজ্ঞাতনামা বর্ণনাকারীর মাধ্যমে পরিবেশিত বাকীয়ার এই বর্ণনাটি শিথিলসূত্রবিশিষ্ট ৷ ইবনে হুম্মাম বলেছেন, হাদিসটির সূত্রশৃঙ্খল শিথিল হলেও এর প্রতিপাদ্য বিষয় উত্তম পদবাচ্য । এরকম কিছু কিছু শিথিলসুত্রবিশিষ্ট সমার্থক হাদিস বোখারী ও মুসলিমের গ্রন্থেও বিদ্যমান । এরপরের আয়াতে (৭৯) বলা হয়েছে___ “বলো, এর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি এটা প্রথমবার সৃষ্টি করেছেন । একথার অর্থ__ হে আমার রসুল! আপনি পুনরুথান অস্বীকারকারীদেরকে বলে দিন, এই অস্থিতে যিনি একবার প্রাণ সথ্গর করেছিলেন, তিনিই পুনর্বার এতে সঞ্চার করবেন জীবন। কারণ সৃজন, পুনঃসৃজন সম্পূর্ণতঃই তীর অভিপ্রায়, জ্ঞান ও ক্ষমতায় । এরপর বলা হয়েছে__ “এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সম্যক পরিজ্ঞাত' ৷ একথার অর্থ__ সমগ্র সৃষ্টি যেহেতু তীর, সেহেতু তিনিই কেবল জানেন তাদের গ্রকাশ্য-গোপন সকল তত্ব ও রহস্য । সুতরাং সৃজন-পুনঃসৃজন সবকিছুই ঘটবে তার জ্ঞাতসারে ৷ অভিপ্রায় ও ক্ষমতানুসারে । যথানিয়মে ও যথাসময়ে । তিনি যে সর্বজ্ঞ ও সর্বশক্তিধর। সূরা ইয়া-সীন £ আয়াত ৮০, ৮১, ৮২, ৮৩ তাফসীরে মাযহারী/৫৫ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।