“রমীম' অর্থ ক্ষয়িষ্ণ্ট অস্থি । বায়যাবী লিখেছেন, অস্থির প্রাণ আছে। তেমনি প্রাণ আছে অন্যান্য অঙজ-প্রত্যঙ্গের ৷ সেগুলোও মৃত্যুমুখে পতিত হয়। তার বক্তব্যের মর্মার্থ হচ্ছে__ মৃতের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যেমন অপবিভ্র হয়ে যায়, তেমনি অপবিত্র হয়ে যায় তার অস্থিও। ইমাম শাফেয়ীও এরকম বলেছেন । ইবনে জাওজী তীর “আত্তাহকীক" গ্রন্থে লিখেছেন, ইমাম আহমদও এমতো অভিমতের প্রবক্তা । আমি বলি, গ্রকৃত কথা হচ্ছে__ মৃতের দাত ও অবিচ্ছিন্ন অস্থি পবিত্র । আর যারা মৃতের অস্থিকে অপবিত্র বলেন, তারা প্রমাণরূপে উপস্থাপন করেন এই তাফসীরে মাযহারী/৫২ আয়াতকেই। এর স্বপক্ষে তারা একটি হাদিসও উল্লেখ করে থাকেন । হাদিসটি এই___ রসুল স. বলেছেন, মৃতের অস্থি দ্বারা কোনো উপকার গ্রহণ করা যাবে না। স্বসূত্রে আবুবকর শামী আবু যোবায়েরের মাধ্যমে হাদিসটি বর্ণনা করেছেন হজরত জাবের থেকে । “আল মুগানী' এবং “তানকীহুত্ তাহ্কীক" গ্রন্থ প্রণেতা বলেছেন, হাদিসটির সূত্রপরস্পরা উত্তম পদবাচ্য ৷ হাদিসটি আবার ইবনে ওয়াহাব তার “মসনদ' গ্রন্থে জামআ ইবনে সালেহ্ সুত্রে আবু যোবায়েরের মাধ্যমে হজরত জাবের ইবনে আবদুল্লাহ্ থেকে বর্ণনা করেছেন এভাবে_মৃতের কোনোকিছু থেকেই সুবিধা ভোগ করা যাবে না। সুবিধা ভোগ করা যাবে না তার অস্তিত্বের কোনো অংশ থেকেও । “তানকীহ্' প্রণেতা লিখেছেন, জামআ সমালোচনার উর্ধ্বে নন। তাঁর বর্ণনাটিও শিথিল সূত্রসম্পন্ন । ইবনে মা'ওয়ার তার সমালোচনা করেছেন । “হেদায়া” রচয়িতা লিখেছেন, মৃতের পশম ও অস্থিতে প্রাণ নেই। আর যার প্রাণ নেই, তার মৃত্যুও নেই। কাজেই তা পবিত্র। আর হাদিসে ঘোষিত হয়েছে মৃত থেকে সুবিধাভোগের নিষিদ্ধতা । অথচ আয়াতে প্রমাণিত হয় যে, অস্থিতেও প্রাণ আছে। সুতরাং হেদায়া রচয়িতার অভিমত কতোটুকু সঠিক, তা প্রণিধাননীয় ৷ তবে হানাফীগণের পক্ষ থেকে প্রাঞ্জল একটি ব্যাখ্যা উপস্থাপন করা যায়। সেটি হচ্ছে__ অপবিব্রকারী বস্তু হচ্ছে প্রবাহিত রক্ত । আর অস্থি, পশম ও পুচছগুচ্ছে রক্ত প্রবাহিত হয় না, যদিও তা জীবন্ত । একারণেই বলা হয়, যে জীবের মধ্যে রক্তপ্রবাহ নেই, সে জীব যদি কোনো আবদ্ধ পানিতে পড়ে মরে যায়, তবে সেই পানি অপবিত্র হয় না। হজরত সালমান ফারসী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যে খাদ্যবস্তু ও পানীয়ের মধ্যে শোণিতপ্রবাহহীন কীটপতঙ্গ পড়ে মরে থাকে, সেই খাদ্যবন্তু ভক্ষণ সিদ্ধ এবং সেই পানীয় দ্বারা ওজু গোসল জায়েয । দারাকুতনী বলেছেন, সাঈদ ইবনে সাঈদ যুবাইদী থেকে হাদিসটি বর্ণনা করেছেন কেবল বাকীয়া। অন্য কারো ছারা হাদিসটি বর্ণিত হয়নি । আর সাঈদ অপরিচিত । ইবনে আদী বলেছেন, তিনি তেমন পরিচিত নন। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, খাদ্যপাত্রে মক্ষিকা বসলে সেটিকে খাদ্যাভ্যন্তরে ডুবিয়ে দিয়ো । তারপর সেটিকে উঠিয়ে নিক্ষেপ কোরো বাইরে । কারণ মক্ষিকার এক পাখায় থাকে রোগজীবানু এবং অন্য পাখায় থাকে তার প্রতিষেধক । বোখারী । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. একবার একটি মৃত ছাগলকে দেখে বললেন, তোমরা এর চামড়া ব্যবহার করছো না কেনো? সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! ছাগলটি তো মৃত। তিনি স. বললেন, এর গোশত ভক্ষণ করা কেবল নিষিদ্ধ । বোখারী, মুসলিম । হজরত ইবনে আব্বাস থেকে দারাকুতনী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. মৃত পশুর গোশত ভক্ষণ করতে নিষেধ করেছেন? কিন্তু তার চামড়া ও পশম ব্যবহার তাফসীরে মাযহারী/৫৩ করতে নিষেধ করেননি । এই হাদিসের সুত্রসংযুক্ত আবদুল জব্বার ইবনে মুসলিম বর্ণনাকারী হিসেবে দুর্বল। এরকম বলেছেন দারাকুতনী । কিন্তু ইবনে হাব্বান তাকে চিহিতত করেছেন বলিষ্ঠ বর্ণনাকারীরূপে । ইবনে হুম্মাম বলেছেন, হাদিসটির সূত্রপরস্পরা তো উত্তম পর্যায়ের ঠিকই, কিন্তু ভাবতে অবাক লাগে ইবনে জাওজী কী করে এই হাদিস দ্বারা প্রমাণ করেন যে, মৃত পশুর পশম ও পালক পবিত্র। অথচ অস্থি*র পবিত্রতার দলিল ওই হাদিস থেকে প্রমাণ করেন না, যেখানে বলা হয়েছে, মৃত পশুর কোনো অংশ থেকে সুবিধা গ্রহণ করা যাবে না । মোটকথা, “মৃত পশুর কোনো অংশ থেকে সুবিধা ভোগ করা যাবে না" হাদিসটির অর্থ__ তার গোশত ভক্ষণ করা যাবে না । কেননা প্রবহমান রক্তসম্বলিত গোশতই কেবল ভক্ষণযোগ্য । আর অস্থি, পালক ও পশমে রক্তপ্রবাহও নেই । সেকারণে সেগুলো থেকে সুবিধা গ্রহণেও কোনো বাধা নেই । বাধা নেই মৃত পশুর চামড়া ব্যবহার করাতেও ৷ তবে শর্ত হচ্ছে ওই চামড়াকে করতে হবে পাক । অর্থাৎ সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলতে হবে তার জলীয় অংশ । দারাকুতনীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি স্বকর্ণে রসুল স. কে বলতে শুনেছি, শুনে রাখো, ভক্ষণযোগ্য অংশগুলো ছাড়া মৃত পশুর অন্যান্য অংশ সিদ্ধ। চামড়া, পালক, পশম, অস্থি হালাল। কারণ জবাই করলেও ॥|11.91100117.00
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।