সূরা ইয়া-সীন ঃ আয়াত ৭৭, ৭৮, ৭৯ ৭ মানুষ কি দেখে না যে, আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে? অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতগ্াকারী। -)॥ এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায়। সে বলে, “কে অস্থিতে প্রাণ সধ্গার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে?" )॥ বল, “উহার মধ্যে গ্রাণ সঞ্চার করিবেন তিনিই যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত |” এখানে নআলইনসান* (মানুষ) বলে বোঝানো হয়েছে আস ইবনে ওয়াইলকে। কিন্তু ইবনে আবী হাতেম বহুসংখ্যক সূত্রপরম্পরায় মুজাহিদ, ইকরামা, ওরওয়া, ইবনে যোবায়ের ও সুদ্দীর মাধ্যমে, বায়হাকী তার “শো"বুল ইমান' গ্রন্থে এবং বাগবী তীর স্বসূত্রসম্বলিত বিবরণে উল্লেখ করেছেন, আলোচ্য আয়াতত্রয় অবতীর্ণ হয়েছে উবাই ইবনে খালফকে লক্ষ্য করে। ওই হতভাগাই ক্ষয়প্রাপ্ত অস্থি নিয়ে উপস্থিত হয়েছিলো রসুল স. সকাশে। লিপ্ত হয়েছিলো মহাপুনরুথান ও মহাবিচারদিবস সম্পর্কিত বিতপ্তায়। বলেছিলো, এই ক্ষয়প্রাপ্ত অস্থিতে আল্লাহ কী করে আবার জীবনদান করবেন? রসুল স. বলেছিলেন, তোমাকেও মৃত্যুর পর জীবিত করা হবে এবং নিক্ষেপ করা হবে নরকে । এভাবে “আওয়ালাম ইয়ারল ইনসানা* কথাটির অর্থ দীড়ায়_ উবাই ইবনে খালফ এবং তার মতো পুনরুথান অস্বীকারকারীরা কি দ্যাখে না? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক । এর সম্পৃক্তি রয়েছে একটি উহ্য ক্রিয়ার সঙ্গে । ওই উহ্যতাসহ বক্তব্যটি দীড়ায়___ পুনজীবন দানে আমি যে সম্পূর্ণ সক্ষম, সেকথা কি মানুষ অস্বীকার করে? অথচ একথাও তো তারা ভালো করে জানে যে, তাদেরকে জীবনদান করেছি আমিই । এরপর বলা হয়েছে__ “আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে । অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতপ্ডাকারী' । একথার অর্থ__ মৃতবৎ শু্রবিন্দু থেকে আমি তাদেরকে জীবিত অস্তিতে পরিণত করেছি, একথা তো তারা ভালো করেই জানে । অথচ মহাপুনরুথানের বিষয়টিকে করে অস্বীকার । লিপ্ত হয় অজ্ঞজনোচিত ও অযথার্থ বাক-বিতণ্ডায় । প্রথম সৃষ্টি অপেক্ষা দ্বিতীয় সৃষ্টি তো সহজতর । এই সোজা কথাটিও তারা স্বীকার করতে প্রস্তুত নয়। তাফসীরে মাযহারী/৫১ “ফাইজা হুয়া খসীমুম মুবীন' অর্থ__ সে হয়ে পড়ে প্রকাশ্য বিতপ্ডাকারী। কথাটি বলা হয়েছে রসুল স. কে সান্ত্বনা প্রদানার্থে । উদ্দেশ্য তাকে জানিয়ে দেওয়া যে- হে আমার রসুল! তাদের বাকবিতণ্তা মূল্যহীন। সুতরাং আপনি মনোক্ষু্ন হবেন না। একই সঙ্গে বাক্যটিতে অবিশ্বাসীদের প্রতি প্রকাশ করা হয়েছে প্রচণ্ড ধিক্কার । যেনো বলা হয়েছে__ অবিশ্বাসীরা স্বভাবতই আল্লাহ্ কর্তৃক প্রদত্ত অনুগ্বহসভারের প্রতি অকৃতজ্ঞ। নতুবা একথা তারা সহজেই বুঝতো যে, আল্লাহতায়ালা নিছক দয়া করে অনুক্লেখ্য শুক্রকণা থেকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানবজাতি । কোনো কোনো বিদ্বান কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাকে__ নিকৃষ্টতম শুক্রবিন্দু থেকে অস্তিত্প্রাপ্তির পর মানুষ বড় হয়েছে। লাভ করেছে জ্ঞান। এ সকল কিছু তো আমারই দয়া । অথচ তারা তাদের জ্ঞান ও বাকশক্তিকে শেষে প্রয়োগ করে আমারই বিরুদ্ধে। বচসা-বিতণ্ডা শুরু করে আমার রসুলের সঙ্গে । এতে করে কি তাদের সম্মান বাড়ে? না, বাড়েনা। বরং বিতপ্ডা রচনার কারণে তারা হয়ে পড়ে তার সুচনালগ্নের সেই অপবিত্র শুক্রকণার মতো তুচ্ছ। বিশ্বাসবিশোভিত উন্নত জীবনযাপন পরিহার করে তারা মান্য করে বিতগ্তাবিতর্কিত অশুভ জীবনকে । বিশ্বীসবিরোধী কুটতর্ক যে জঘন্যতম, সে ধারণাটুকুও তাদের নেই। পরের আয়াতে (৭৮) বলা হয়েছে__ “এবং সে আমার সম্পর্কে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে অস্থিতে প্রাণসঞ্চার করবে যখন তা পচেগলে যাবে”? একথার অর্থ___ বিস্ময়কর বিষয় হচ্ছে___ তারা বলে, দ্বিতীয় সৃষ্টিতে আমি অক্ষম । তারা আমার ক্ষমতাকে তুলনা করে তাদের নিজেদের অক্ষমতার সাথে । মনে করে, তারা যেমন মৃতকে জীবন দান করতে অক্ষম, আমিও তেমনি । কী অপবিত্র ভাবনা! অ্রষ্টা কি সৃষ্টির সমতুল হয়? আমি তো মহা শ্রষ্টা। তাদেরকে তো তুচ্ছাতিতুচ্ছ শুক্রকণা থেকে সৃষ্টি করেছি আমিই । তাহলে তাদের অস্থি-চর্মকে পুনজীবন দান করতে পারবো না কেনো? হাড্ডিতে প্রাণ সঞ্চার করা অপেক্ষা শুক্রকণায় প্রাণসধ্ার করা কি কম বিস্ময়ের? প্রথম বিস্ময়কে যদি আমি বাস্তবায়িত করতে পারি, তবে দ্বিতীয় বিস্ময়কে অস্তিত্দান করতে পারবো না কেনো? ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।