Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (৭৩) বলা হয়েছে___ “তাদের জন্য এগুলোতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বন্তু'। একথার অর্থ__ তারা পশুগুলোর দ্বারা লাভ করে আরো অনেক প্রকারের উপকার । যেমন তাদের পশম ও চামড়া ছারা প্রস্তুত করে পোশাক, পাদুকা, তাবু ইত্যাদি । আবার পান করে এগুলোর দুধ । এরপর বলা হয়েছে__ “তবুও কি তারা কৃতজ্ঞ হবে না”? এই প্রশ্নটিও অস্বীকৃতিজ্ঞাপক! আর এর সংযোগ রয়েছে একটি উহ্য ক্রিয়ার সঙ্গে। এভাবে এর অর্থ দীড়ায়__ তারা কি আমা কর্তৃক প্রদত্ত এসকল নেয়ামতকে স্বীকার করে? এর জন্য যথোপযুক্ত কৃতজ্ঞতা প্রকাশ করে? এরপরের আয়াতছ্য়ে বলা হয়েছে__ “তারা তো আল্লাহ্র পরিবর্তে অন্য ইলাহ্‌কে গ্রহণ করেছে এই আশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে (৭8)। কিন্তু এই সব ইলাহ্‌ তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়, তাদেরকে তাদের বাহিনীরূপে উপস্থিত করা হবে* (৭৫)। একথার অর্থ__ কী বিস্ময়! কী অবাধ্যাচরণ! আমি সকল কিছুর একমাত্র সৃজয়িতা । সকলের প্রভুপালনকর্তী । জীবনোপকরণ দাতা । অথচ মানুষ কী অবলীলায় আমাকে বিস্মৃত হয়ে বন্দনা-প্রার্থনায় রত হয় অপ্রাণ প্রতিমাসমূহের, যেগুলো নিজেই আত্মরক্ষা করতে সক্ষম নয়। অন্যের ইষ্ট-অনিষ্ট তাফসীরে মাযহারী/৪৯ করবার কোনো প্রকার যোগ্যতা তাদের থাকবে কীভাবে । তারা এবং তাদের উপাসকদের পরিণতি তাই হবে একই রকম। তাদের সকলকেই করা হবে এক কাতারভূক্ত এবং নিক্ষেপ করা হবে নরকাগ্নিতে । হজরত আবু দারদা সূত্রে বায়হাকী ও হাকেম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ বলেন, আমার সাথে মানুষ ও জ্বিনদের আচরণ বিস্ময়কর । আমিই তাদেরকে সৃষ্টি করেছি । আমিই দান করি তাদের জীবনোপকরণ ৷ অথচ তারা দাসত্ব করে অন্যের । কৃতজ্ঞতা প্রকাশ করে আর এক জনের। “ওয়াহুম জুনদুম মুহদ্বরুন* অর্থ তাদেরকে তাদের বাহিনীরূপে উপস্থিত করা হবে । কোনো কোনো বিদ্জ্জন বলেছেন, মহাবিচারের দিবসে প্রতিমাপূজারী ও তাদের পুঁজিত প্রতিমাগুলোকে একত্রিত করা হবে । দেখে মনে হবে তারা যেনো একই বাহিনীভূত। ওই একীভূত বাহিনীকে শেষে ঠেলে ফেলে দেওয়া হবে জাহান্নামে । এরপরের আয়াতে (৭৬) বলা হয়েছে__ “অতএব তাদের কথা তোমাকে যেনো দুঃখ না দেয়* । এখানে “ফালা ইয়াহ্যুনকা' (যেনো দুঃখ না দেয়) কথাটির “ফা* (যেনো) অব্যয়টি কারণ প্রকাশক ৷ এমতাবস্থায় বক্তব্যটি দীড়ায়__ হে আমার প্রিয়তম রসুল! সত্যপ্রত্যাখ্যানকারী অংশীবাদীদের ভয়াবহ পরিণামের কথা তো শুনলেন । অতএব আপনি আপনার অন্তরে তাদের প্রতি আর সমবেদনা লালন করবেন কেনো? আপনি তাদের কল্যাণকামী ৷ কিন্তু তারা তো কল্যাণ লাভের উপযোগী নয়। তাছাড়া তারা তো আপনার প্রতি সদাসর্বদা নিক্ষেপ করে অস্বীকৃতি ও বিদ্ধপের তীক্ষ শর। সুতরাং তাদের প্রতি আপনার মমতা ও অনুকম্পার ছায়া তো প্রত্যাহার করে নেওয়াই সমীচীন । এরপর বলা হয়েছে__ “আমি তো জানি যা তারা গোপন করে এবং যা তারা ব্যক্ত করে'। এ কথার অর্থ__ হে আমার রসুল! আমি সর্বজ্ঞ। তাই আমি ভালো করেই জানি, আপনার প্রতি কী তীব্র বিদ্বেষ ও ঘৃণা তারা পৌষণ করে তাদের মনে । আর তাদের প্রকাশ্য অপকথনসমূহ সম্পর্কেও তো আমি অনবগত নই । সুতরাং আপনি ব্যথিত হবেন না। যথা সময়ে যথোপযুক্ত শাস্তি আমি তাদেরকে দিবোই। হাকেম কর্তৃক বর্ণিত ও সূত্রপরীক্ষিত এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার আস ইবনে ওয়াইল একটি ক্ষয়প্রাপ্ত অস্থি নিয়ে উপস্থিত হলো রসুল স. সকাশে। বললো, মোহাম্মদ! দ্যাখো, হাড্ডিটির অবস্থা । এরপরেও কি তুমি বলতে চাও, আল্লাহ এই হাড্ডিটিকে পুনজীবিত করবেন? রসুল স. বললেন, অবশ্যই, মহাপুনরুথান অনিবার্ধ। মনে রেখো, আল্লাহ্‌ তোমাকেও মৃত্যুর পর পুনজীবিত করবেন এবং প্রবেশ করাবেন জাহান্নামে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে পরবর্তী আয়াতত্রয় ৷ বলা হয়েছে__ তাফসীরে মাযহারী/৫০ ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।