Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (৭০) বলা হয়েছে__ “যাতে সে সতর্ক করতে পারে জীবিতগণকে এবং কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে? এখানে “যাতে সে সতর্ক করতে পারে জীবিতগণকে' অর্থ__ যাতে আমার রসুল সাবধান হতে বলতে পারেন তাদেরকে, যারা ইমান এনেছে। প্রকৃত ইমানদারগণের অন্তরাত্মা জীবন্ত । তাই তাদেরকে এখানে বলা হয়েছে জীবিত। পক্ষান্তরে যারা সত্যপ্রত্যাখ্যানকারী তারা মৃততুল্য। তাদের শাস্তি অনিবার্য । কোরআন তাই সতর্ক হতে বলে ইমানদারগণকে । আর কাফেরদেরকে শোনায় শাস্তির সংবাদ । এই শান্তি অনিবার্ধ, অবশ্য-বাস্তবায়নব্য । তাই এখানে বলা হয়েছে__ যাতে কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে । “ইয়াহিকৃকাল কৃওল' অর্থ শাস্তির কথা । সূরা ইয়া-সীন ঃ আয়াত ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬ -) উহারা কি লক্ষ্য করে না যে, আমার হাতে সৃষ্ট বন্তুসমুহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি “আন*'আম* এবং উহারাই এইগুলির অধিকারী? ॥ এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি। এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে। ॥ তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু । তবুও কি তাহারা কৃতজ্ঞ হইবে না? ॥ তাহারা তো আল্লাহ্র পরিবর্তে অন্য ইলাহ্‌ গ্রহণ করিয়াছে এই আশায় যে, তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে। তাফসীরে মাযহারী/৪৮ [॥ কিন্তু এইসব ইলাহ্‌ তাহাদিগকে সাহায্য করিতে সক্ষম নহে; তাহাদিগকে উহাদের বাহিনীরূপে উপস্থিত করা হইবে। ॥ অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে। প্রথমে বলা হয়েছে__ “তারা কি লক্ষ্য করে না যে, আমার হাতে সৃষ্ট বন্তুসমূহের মধ্যে তাদের জন্য আমি সৃষ্টি করেছি আনআ'ম। এখানে “তারা কি লক্ষ্য করে না' প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ __ তারা তো লক্ষ্য করেই । “আমার হাতে সৃষ্ট" অর্থ আমা কর্তৃক সৃষ্ট । অর্থাৎ সৃজনকর্মে আমি ছাড়া আর কোনো অংশীদার নেই । সৃজন সম্পূর্ণতই আমার। “আন্আ"মান' অর্থ চতুষ্পদ জন্ত। এদের মাধ্যমে মানুষ লাভ করে প্রভূত কল্যাণ । তাই এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে চতুষ্পদ জন্তুর কথা । এরপর বলা হয়েছে___ “ফাহুম লাহা মালিকৃন' (এবং তারাই এগুলোর অধিকারী)। একথার অর্থ আমিই তাদেরকে বানিয়েছি পরের আয়াতে (৭২) বলা হয়েছে__ “এবং আমি এগ্তলোকে তাদের বশীভূত করে দিয়েছি। এগুলোর কতক তাদের বাহন এবং এদের কতক তারা আহার করে একথার অর্থ__ এগুলোর মালিকানা আমি তো তাদেরকে দিয়েছিই, উপরন্ত্র এগুলোকে করে দিয়েছি তাদের সার্বক্ষণিক বশীভূত । ফলে যখন যেভাবে খুশী, এগুলোকে কাজে লাগাতে পারে তারা । কখনো কাজে লাগায় বাহনরূপে । আবার কখনো এগুলোকে করে তাদের আহার্য। ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।