Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

লাব্ীতি (আরে তুমি তো কেবল একটি আঙুল, আহত হয়েছো আল্লাহ্র পথে)। সুতরাং একথা কীভাবে বলা যায় যে, রসুল স. কাব্যরচনা করেননি? সংশয়ের সমাধান ৪ উল্লেখিত পঙক্তিগুলো রসুল স. এর পবিত্র মুখে উচ্চারিত হয়েছে স্বতঃস্ফুর্ত আবেগে । কথাগুলোকে কাব্যায়িত করার উদ্দেশ্য তার ছিলো না। ছিলো না তা সচেতন কাব্যকল্পনাজাত। পঙক্তিশেষের মিলও সৃষ্টি হয়েছে কাকতালীয়ভাবে, দৈবাৎ। এরকম স্বতঃস্ফূর্ত দুই একটি পঙক্তির নির্মাতাকে কবি বলা যায় না। কোনো কোনো গদ্যেও রয়েছে ছন্দের ঝংকার। তাই বলে কি তা কবিতা? কাব্য তো কবির সচেতন শিল্পপরিকল্পনার ফসল । খলিল তো জনোন্মাদনামূলক কোরাসকে কবিতা বলার পক্ষপাতিই নন। তাছাড়া কোনো কোনো বর্ণনায় এসেছে, রসুল স. প্রথমোক্ত বাণীর শেষ শব্দটি পাঠ করেছেন হরকত সহযোগে । অর্থাৎ মুত্তালিব এর স্থানে তিনি স. পাঠ করেছিলেন “মুত্তালিবি, । আর এরকম করলে অন্ত্যমিল আর থাকে না। আবার শেষোক্ত বাণীতেও অন্ত্যমিল পরিলক্ষিত হয় না। “রুমীতি* ও “লাকীত' এর মধ্যে কোনো মিল নেই । সুতরাং রসুল স. কবিদের মতো মিল দিয়ে বাক্য রচনা করতেন, একথা কিছুতেই বলা যায় না। বাগবী লিখেছেন, রসুল স. অন্যের রচিত কবিতাও নিখুঁত অন্ত্যমিলসহ আবৃত্তি করতে পারতেন না। কিছু না কিছু অমিল থেকেই যেতো । হাসান সুত্রে তিনি তাফসীরে মাযহারী/৪৬ লিখেছেন, একবার রসুল স. উপদেশচ্ছলে আবৃত্তি করলেন___ কাফা বিল ইসলামি ওয়াশ শাইবি লিল্মারই মাহিয়ান। হজরত আবু বকর বললেন, হে আল্লাহ্র রসুল! কবিরা কবিতাটি আবৃত্তি করেন এভাবে__ “কাফাশ্‌ শাইবু ওয়াল ইসলামু বিল মারই নাহিয়ান'। রসুল স. পুনরায় আবৃত্তি করলেন । কিন্তু এবারও উচ্চারিত হলো আগের মতো । তখন হজরত আবু বকর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় আপনি আল্লাহ্‌র সত্য পয়গম্বর । কবি কিছুতেই নন। আল্লাহপাক তো স্বয়ং ঘোষণা করেছেন “আমি রসুলকে কাব্যরচনা করতে শিখাইনি এবং এটা তার জন্য শোভনীয় নয়*। আবদুর রহমান ইবনে আবীষ্‌ যানাদের বর্ণনায় এসেছে, রসুল স. একবার আব্বাস ইবনে মারদীসকে বললেন, বলো, তোমরা কি এই কবিতাটি এভাবে পাঠ করো-__ আসবাহা নাহবী ওয়া নাহবুল আবীদ্‌ % বাইনাল আকরাআ ওয়া উয়াইনাতা? হজরত আবু বকর আবৃত্তি শুনে বললেন, হে আল্লাহ্‌র রসুল স. আপনার জন্য উৎসর্গীকৃত হোক আমার জনয়িতা- জনয়িত্রী। আপনি না আবৃত্তিকার, না কবি। আর কাব্যনিষ্ঠ হওয়া আপনার জন্য সঙ্গতও নয়। কবিরা তো পঙক্তিটি উচ্চারণ করে এভাবে __ বাইনা উয়াইনাতা ওয়াল আকৃরাই। মিকদাম ইবনে শুরাইহের পিতা বর্ণনা করেছেন, আমি একবার উম্মতজননী হজরত আয়েশার নিকটে জানতে চাইলাম, মহাসম্মানিতা মাতঃ! রসুল স. কি কখনো দৃষ্টান্ত হিসেবে কোনো কবিতা আবৃত্তি করেছিলেন? তিনি বললেন, হ্যা। একবার তিনি স. ইবনে রওয়াহার কবিতা আবৃত্তি করেছিলেন এভাবে__ ওয়া ইয়াতীকাল আখবার মাল্লাম তুযাওভিদী । মুয়াম্মারের বর্ণনায় এসেছে, কাতাদা বলেছেন, একবার জনৈক ব্যক্তি জননী আয়েশার নিকটে জানতে চাইলেন, রসুল স. প্রসঙ্গ ক্রমে কবিতা থেকে কি কোনো উদ্ধৃতি দিতেন? তিনি বললেন, কবিতা ছিলো তীর সর্বাপেক্ষা অধিক অনাগ্রহের বিষয়। তাই তিনি তার বক্তব্যকে রাখতেন সাধারণতঃ কাব্য-উদ্ধৃতিমুক্ত। তবে আমি তাকে একবার কায়েস ইবনে তরফ গোত্রের এক কবির কবিতা আবৃত্তি করতে শুনেছি। কবিতাটি এরকম-__ সাতুব্দী লাকাল আইয়্যামু মা কুনতা জ্বাহিলান ওয়া ইয়াতিকা বিল আখবারি মাল্লাম তুয়াওভিদী । কিন্তু রসুল স. শেষ চরণটি আবৃত্তি করেছিলেন এভাবে___ ওয়া ইয়াতীকা মাল্লাম তুয়াওভিদী বিল আখবারি। হজরত আবু বকর বললেন, হে আল্লাহ্র রসুল! কবিতাটি এরকম নয়। তিনি স. বললেন, আমি তো কবি নই। কাব্যচর্চা আমার জন্য শোভনও নয়। কোনো কোনো ভাষ্যকার বলেছেন, এখানকার “ওয়ামা ইয়ামবাগীলাহু* কথাটির “লাহু" সর্বনামটি সম্পৃক্ত হবে কোরআনের সঙ্গে । যদি তাই হয় তবে বক্তব্যটি দীড়াকে_ কোরআন কোনো কাব্যগ্রন্থ নয় । সুতরাং একে কাব্য বলা সমীচীন নয় । তাফসীরে মাযহারী/৪৭ এরপর বলা হয়েছে___ “ইন্হুয়া ইল্লা জিকর'উ ওয়া কুরআনুম মুবীন' (এটা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন)। এখানে “জিকরুন্* অর্থ সদুপদেশ, শুভসমাচার, সুপথসন্দেশ। “মুবীন' অর্থ বর্ণনাকারী, প্রকাশক, সুস্পষ্ট বাণীসভার, যাতে রয়েছে বিস্মৃত ইতিহাস, মহাসত্যের মহা-নির্দেশনা । কবিদের কাব্যকল্পনা কখনোই এরকম নয়। মানুষের পক্ষে এমতো বাণী নির্মাণ অসম্ভব। ॥|11.911100117.00

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।