Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (৬৭) বলা হয়েছে__ “এবং আমি ইচ্ছা করলে অবশ্যই স্ব স্বস্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতাম, ফলে এরা চলতে পারতো না এবং তাফসীরে মাযহারী/৪৪ ফিরেও আসতে পারতো না*। একথার অর্থ __ আমি যদি ইচ্ছা করতাম তবে তো তাদেরকে তাদের বসতবাটিতেই রূপান্তরিত করে দিতে পারতাম শূকর ও বানরে । ফলে তারা হারিয়ে ফেলতো মানুষের মতো স্বাভাবিক গতিবিধি । ফিরেও পেতে পারতো না পূর্ববূপ ৷ কেউ কেউ কথাটির অর্থ করেছেন__আমি তাদেরকে নিশ্চল পাথরে পরিবর্তিত করতে পারতাম ৷ তখন তারা স্থবির হয়ে পড়ে থাকতো আপনাপন বাসগৃহে। “ওয়ালা ইয়ারজ্বিউন' অর্থ তারা স্থানচ্যুত হতে পারতো না, হয়ে যেতো চলচছক্তিরহিত ৷ কেউ কেউ অর্থ করেছেন _ আমার রসুলকে অস্বীকারের পর তারা আর ফিরে আসতে পারতো না স্বীকৃতিদাতারূপে । হাসান বসরীর অভিমতানুসারে এই আয়াত ও এর পূর্বের আয়াতের অর্থ দীড়ায় এরকম-___ প্রতিশ্রুতিভঙ্গ ও সত্যপ্রত্যাখ্যানের কারণে তারা হয়েছে আকৃতি রূপান্তরের উপযুক্ত । কিন্তু আমি যে করুণার পারাবার, মার্জনার মহাসাগর । তাই তাদেরকে নিপতিত করিনি তাৎক্ষণিক শান্তিতে । এটা হচ্ছে আমার পরম সহিষ্ক্ুতা ও নিগুটু প্রজ্ঞাময়তার এক অতুলনীয় নিদর্শন । সূরা ইয়া-সীন ঃ আয়াত ৬৮, ৬৯, ৭০ ॥ আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগতভাবে তাহার অবনতি ঘটাই । তবুও কি উহারা বুঝে না? -॥ আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নহে। ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন; ) যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ আমি যাকে দীর্ঘ আয়ু দান করি, তাকে স্বাভাবিকভাবেই করে ফেলি বলহীন। অর্থাৎ প্রথমে তাকে দান করি যৌবনের শক্তিমত্তা, তারপর তার উপরে আরোপ করি বার্ধ্যক্যের দৌর্বল্য। এ হচ্ছে আমা কর্তৃক নির্ধারিত প্রাকৃতিক নিয়ম । এখানকার “তবুও কি তারা বোঝে না" প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ তাদের এতটুকু বোধ থাকাই যথেষ্ট ছিলো যে, যে মহাপরাক্রমশালী আল্লাহ্‌ প্রকৃতিগতভাবে তাদের রূপান্তর ঘটাতে সক্ষম, তিনি তাদের দৃষ্টি শক্তি বিলোপ ও তাফসীরে মাযহারী/৪৫ আকৃতি পরিবর্তন করতেও নিশ্চয় সক্ষম । পার্থক্য কেবল এতোটুকু যে, প্রকৃতিগত পরিবর্তন আসে শ্রথ গতিতে, আর তাদের আকৃতি পরিবর্তনের বিষয়টি হবে এক সঙ্গে । কালাবীর বক্তব্যের অনুসরণে বাগবী লিখেছেন, মক্কার মুশরিকেরা রসুল স.কে মনে করতো কবি। বলতো কোরআন তারই রচিত কাব্য । তাদের এমতো অপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াত (৬৯) বলা হয়__ “আমি রসুলকে কাব্যরচনা করতে শিখাইনি এবং এটা তার জন্য শোভনীয় নয়' । একথার অর্থ__ আমি আমার রসুলকে শিক্ষা দিয়েছি আমার বাণী আলকোরআন | এ বাণী প্রত্যাদেশিত। এ বাণী তার স্বসৃষ্ট বা স্বরচিত নয়। কবিতার মতো কল্পনাবিহার এবং ছন্দসর্বস্বতা এতে নেই । কেবল চিত্তবিনোদন এর লক্ষ্য নয় । আর আমার রসুলের জন্য এটা নিতান্ত অশোভন যে, তিনি শুধু দায়িতৃহীন শিল্পসৃষ্টিতে মগ্ন থাকবেন। একটি সংশয় ঃ হজরত বারা ইবনে আজীব থেকে বোখারী ও মুসলিম তাঁদের আপনাপন গ্রন্থে উল্লেখ করেছেন, রসুল স. একবার একটি ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করেছিলেন এভাবে__ আনান্‌ নাবীয়্যু লা কাজিব $ আনাব্নু আবদিল মুত্তালিব (আমি একজন নবী, একথা অসত্য নয়। আর আমি তো পৌত্র আবদুল মুত্তালিবের)। হজরত জুনদুব ইবনে আবু সুফিয়ানের বর্ণনায় এসেছে, রসুল স. একবার আবৃত্তি করেছিলেন__ হাল আনতা ইল্লা ইসবুউ*ন রুমীতি ঃ ওয়া ফী সাবীলিল্লাহি মা ॥|॥11.911100119.001

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।