Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশ করতে থাকবে তার অপকর্মসমূহের ফিরিস্তি । শেষে যখন তার মুখের কুলুপ খুলে দেওয়া হবে, তখন সে তার অঙ্গ- প্রত্যঙ্গকে বলবে, দূর হও । নিপাত যাও । আমি তো ভেবেছিলাম, তোমরাই আমাকে রক্ষা করবে । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, একবার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! আমরা পরকালে কীভাবে আল্লাহকে দেখবো? তিনি স. বললেন, নির্মেঘ আকাশে িপ্রহরের সূর্যদর্শন কি অন্তরালসম্পন্ন হয়? সাহাবীগণ বললেন, না। তিনি স. বললেন, পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশের পুর্ণচন্দ্রিমা কি দর্শনবিমুক্ত থাকে? সকলে সমস্বরে বললেন, না। তিনি স. বললেন, শপথ ওই পবিভ্রাতিপবিত্র সত্তার! যার অধিকারে আমার জীবনদীপ, তোমাদের আল্লীহ্‌ দর্শনও হবে তেমনি অবাধ । আল্লাহ্‌ তখন তার এক বান্দীকে ডেকে বলবেন, হে অমুক! আমি কি তোমাকে আভিজাত্যমপ্তিত করিনি? করিনি কি জননেতা? দান করিনি কি সহধর্মিণী? গৃহপালিত পশুগুলোকে কি করিনি তোমাদের আজ্ঞাবহ? দেইনি কি যুদ্ধলন্ধ সম্পদের এক চতুর্থাংশ অংশের সম্ভোগাধিকার? বান্দা বলবে, নিশ্চয় । আল্লাহ বলবেন, আজকের এই মহাসম্মেলনের প্রতীতি কি তোমার ছিলো? সে বলবে, না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যেমন আমাকে বিস্মৃত হয়েছিলে, তেমনি আজ আমিও তোমাকে বিস্মৃতিভূত করলাম । এরপর আল্লাহপাক সাক্ষাতকার গ্রহণ করবেন তীর আর এক বান্দার । তার সঙ্গেও প্রশ্নোত্তর হবে এরকমই । এরপর প্রশ্ন করবেন তৃতীয় আর একজনকে । সে হবে কপটাচারী। আল্লাহ্‌র প্রশ্নের উত্তরে সে বলতে থাকবে, হে আমার পরম প্রভৃপালয়িতা! আমি ইমান এনেছিলাম তোমার উপর ৷ তোমার বাণী ও তোমার প্রেরিত পুরুষগণের উপর । নামাজ পড়েছিলাম । জাকাতও দিয়েছিলাম । এরপর সে শুরু করবে আল্লাহ্‌র উচ্ছৃসিত স্তব-স্তঁতি। আল্লাহ্‌ রোষান্বিত হবেন । বলবেন, এবার সাক্ষ্য গ্রহণ করা হবে তোমার অঙগ-পরত্যঙ্গের। সে তখন বিপাকে পড়বে । আল্লাহ্‌ তার মুখে কুলুপ এঁটে দিবেন। তার অপকর্মের ফিরিস্তি বর্ণনা করতে থাকবে তার উরুদেশ । মুসলিম । সর্বোননত সূত্রে হজরত উকবা ইবনে আমের থেকে তিবরানী ও আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সেদিন মুখে কুলুপ লাগিয়ে দেওয়া হলে সর্বপ্রথম সাক্ষ্য দিতে শুরু করবে বাম উরু । মুয়াবিয়া ইবনে হাইদাহ্‌ সুত্রে আহমদ, নাসাঈ, হাকেম ও বায়হাকী বর্ণনা করেছেন, মহাবিচারের দিবসে তোমরা হবে চরম সংকটকবলিত । তোমাদের মুখ থাকবে বন্ধ । প্রথমে কথা বলবে তোমাদের বাম উরু ও হাত । হজরত আবু মুসা আশয়ারী থেকে ইবনে জারীর ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, মহাবিচারের দিবসে পরীক্ষা করবার জন্য ডাকা হবে এক মুমিন বান্দাকে । তার প্রভূপালয়িতা নেপথ্য থেকে তার সম্মুখে উপস্থাপন করবেন তার তাফসীরে মাযহারী/৪৩ আমলনামা । সে সবিনয়ে স্বীকৃতি দিবে, হে আমার প্রভুপালয়িতা! আমলনামায় যা কিছু লেখা আছে, তার সবই আমি করেছি। আল্লাহ তখন তার পাপরাশির উপরে স্থাপন করবেন আবরণ । মার্জনা করবেন তাকে । তার পাপের কথা তাই কেউ ঘ্বুণাক্ষরেও জানতে পারবে না। কেবল তার পুণ্য নজরে আসবে সকলের । এরপর ডাকা হবে এক কপট বিশ্বাসীকে। তার সামনে তার আমলনামা হাজির করা হলে সে বলবে, হে আমার পালনকর্তা । তোমার সম্মানের শপথ! আমলনামায় লেখা পাপগুলো আমি করিনি । তোমার ফেরেশতারা ইচ্ছে করে এগুলো লিখেছে । আল্লাহ্‌ বলবেন, মনে করে দ্যাখো তুমি এই অপকর্মগুলো করেছো অমুক অমুক স্থানে । সে বলবে, তোমার আভিজাত্যের কসম! আমি এগুলো করিইনি। এভাবে যখন সে অস্বীকার করতেই থাকবে তখন তাকে করা হবে বাকরুদ্ধ । হজরত আবু মুসা আশয়ারী বলেন, আমার ধারণা, এরপর রসুল স. বলেছিলেন, তখন প্রথমে বাকস্ফুরিত হবে তার উরুদেশ থেকে । এরপর তিনি স. আবৃত্তি করলেন “আমি আজ এদের মুখ মোহর করে দিব......"। আবু ইয়ালী কর্তৃক বর্ণিত এবং হাকেম কর্তৃক যাচাইকৃত হজরত আবু সাঈদ খুদরীর এক বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, মহাবিচারের প্রাক্কালে অবিশ্বাসীদের অপকর্ম সর্বসমক্ষে প্রকাশ করে তাদেরকে দেওয়া হবে ধিক্কার । কিন্তু তারা তাদের অপরাধ অস্বীকার করবে । বলা হবে, তাহলে শপথ করে বলো । তারা উচ্চারণ করতে থাকবে শপথের পর শপথ । তাই আল্লাহ্‌ তাদেরকে করবেন বাকহীন । তাদের বিরুদ্ধে সাক্ষ্য দাতা হিসেবে দীড় করাবেন তাদেরই অঙ্গ-প্রত্যঙ্গকে । তারপর তাদেরকে নিক্ষেপ করবেন দোজখে। এরপরের আয়াতে (৬৬) বলা হয়েছে__ “আমি ইচ্ছা করলে অবশ্যই এদের চক্ষুগ্তলোকে লোপ করে দিতাম, তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেতো'? এখানে “আস্সিরাত' অর্থ পথ, ওই পথ যে পথে তারা চলতে অভ্যন্ত । আর “কি করে তারা দেখতে পেতো" প্রশ্নটি এখানে অস্বীকৃতিজ্ঞাপক ৷ বাগবী লিখেছেন, হাসান ও সুদ্দী কথাটির অর্থ করেছেন___ তারা দেখতে সমর্থ হতো না পথের নিশানা । কিন্তু হজরত ইবনে আব্বাস, কাতাদা, আতা ও মুকাতিলের অভিমত হচ্ছে, এখানে “আ*ইয়ুন* অর্থ বিভ্রান্তির চক্ষু এবং চক্ষুগুলোকে লোপ করে দেওয়ার অর্থ এখানে চোখগ্তলোকে উপড়ে ফেলা । বিভ্রান্তির চক্ষুগুলোকে হেদায়েতের পথের দিকে ফিরিয়ে দেওয়া । তাই তাদের অভিমত্যানুসারে বক্তব্যের অর্থ দীড়াবে__ আমি যদি ইচ্ছা করতাম, তবে তাদের চোখগুলো উপড়ে ফেলে দূরে নিক্ষেপ করতাম, যেনো তারা দেখতে না পায় বিভ্রান্তির পথ, যাতে করে তারা ফিরতে পারে সুপথের দিকে । কিন্তু আমার অভিপ্রায় তা নয়। সুতরাং তাদের পক্ষে সুপথদর্শন যে অসম্ভব । ॥|11.011100119.00

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।