Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

জুহাক বলেছেন, অবিশ্বাসীদেরকে বন্দী করা হবে দোজখের একটি প্রকোষ্ঠে। তারপর বন্ধ করা হবে তার অগ্নিতোরণ। তখন তারা কোনোকিছুই আর দেখতে পাবে না। দৃষ্ট হবে না তারাও । ইবনে জারীর, ইবনে আবী হাতেম, ইবনে আবিদ্‌ দুন্ইয়া ও বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে মাসউদ বলেছেন, জাহান্নামে প্রবিষ্ট হবার পর জাহান্নামীদেরকে আবদ্ধ করা হবে লোহার সিন্দুকে। তারপর তার ডালা বন্ধ করে দেওয়া হবে লৌহকীলক দিয়ে । ওই সিন্দুকটি আবার আবদ্ধ করা হবে আর একটি ধাতুনির্মিত সিন্দুকের মধ্যে । তারপর সেটিকে নিক্ষেপ করা হবে জাহান্নামের অন্ধকার গহ্বরে ৷ তখন তারা নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাবে না। তাই অন্যের শাস্তিও থাকবে তাদের দৃষ্টিবহির্ভূত। সুয়াইদ ইবনে আলকামা সূত্রে আবু নাঈম ও বায়হাকীও হাদিসটি উল্লেখ করেছেন। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “হে বনী আদম! আমি কি তোমাদেরকে নির্দেশি দিইনি যে, তোমরা শয়তানের দাসত্ব কোরো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্র (৬০)? আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ (৬১)। শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিলো, তবুও কি তোমরা বুঝনি (৬২)? এখানে “আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি অর্থ আমি কি আমার নবী-রসুলগণের মাধ্যমে শয়তানের আনুগত্যের অনিষ্টতা সম্পর্কে সতর্ক করে দেইনি? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। এরকম না বাচক প্রশ্নের অস্বীকৃতিতে প্রতিষ্ঠিত হয় হা বাচকতা । তাই কথাটির সোজাসুজি অর্থ দীড়ায়_ আমি তো তোমাদেরকে পূর্বাহেই এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিলাম । বাক্যটি পূর্বের “তোমরা আজ পৃথক তাফসীরে মাযহারী/৪১ হয়ে যাও* নির্দেশটির কারণপ্রকাশক। অর্থাৎ হে অপরাধীরা! আজ তোমাদেরকে পুণ্যবানদের কাছ থেকে পৃথক হবার নির্দেশ দিচ্ছি এই কারণে যে, তোমরা আমা কর্তৃক প্রদত্ত পূর্বসতর্কতাকে মান্য করোনি । “লা তা'বুদুশ্‌ শায়ত্বান' অর্থ শয়তানের দাসত্ব কোরো না । অর্থাৎ আল্লাহ্র আনুগত্যকে পরিহার করে গ্রহণ কোরো না শয়তানের আনুগত্যকে। “ইন্নাহু লাকুম আদুউ্উম মুবীন' অর্থ কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু । অর্থাৎ শয়তান যে তোমাদের নিশ্চিত দুশমন ৷ সেকারণেই তো নিষেধ করেছিলাম তার দাসত্ব করতে । “হাজা সিরাতুম্‌ মুসতাকীম* অর্থ এটাই সরল পথ। এখানে “সিরাত' শব্দটি “তান্ভীন* সংযোগে সন্নিবেশিত করা হয়েছে আধিক্য প্রকাশার্থে। কিংবা আংশিকতা বোঝানোর জন্য । কারণ “তাওহীদ” আল্লাহ্‌র এককত্ে বিশ্বাস) সরল পথে চলার একটি অংশ। “জিবিল্লান' বলে এখানে বুঝানো হয়েছে সৃষ্টজীব, অথবা একটি দলকে, যারা অর্জন করেছে পূর্ণজ্ঞান, অথবা পরিপূর্ণ অভিজ্ঞতা । “শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিলো" কথাটি শয়তানের শত্রুতার সুস্পষ্ট প্রমাণ । কেননা বিভ্রান্ত করা শক্রতামূলক কাজ । আর এ কাজেই সে থাকে সতত সচেষ্ট । সুতরাং সে যে আদমসন্তানদের শত্রু, সেকথা সুনিশ্চিত। আল্লাহ্তায়ালাই সকল ইষ্ট-অনিষ্টের অধিকর্তী। অথচ সে পরিত্রাণ প্রাপ্তি এবং অনিষ্ট থেকে নিষ্কৃতিলাভের জন্য মানুষকে প্ররোচিত করে মূর্তির ইবাদত করতে । এভাবে তাদেরকে লিগ করায় শিরিকের মতো অনপনেয় পাপে। “আফালাম তাকুন্‌ তা*কিলুন" অর্থ তবুও কি তোমরা বুঝনি? প্রশ্নটি ভর্ঘসনা ও হুমকিপ্রকাশক। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এটাই সেই জাহান্নাম, যার প্রতিশ্র্ঘতি তোমাদেরকে দেওয়া হয়েছিলো (৬৩)। আজ তোমরা এতে প্রবেশ করো, কারণ তোমরা একে অস্বীকার করেছিলে (৬৪)। এরপরের আয়াতে (৬৫) বলা হয়েছে__ “আমি আজ এদের মুখ মোহর করে দিবো, এদের হাত কথা বলবে আমার সঙ্গে এদের চরণ সাক্ষ্য দিবে এদের কৃতকর্মের । মহাবিচারের দিবসে আল্লাহপাক কাফেরদের জবান বন্ধ করে দিবেন । তাদের কৃতকর্মের সাক্ষ্য গ্রহণ করবেন তাদের অঙ্গ- প্রত্যঙ্গকে বাকশক্তি দিয়ে । সেই বিষয়টিই উল্লেখ করা হয়েছে এখানে । এ প্রসঙ্গে হজরত ইবনে আব্বাস বলেছেন, একদিন আমরা রসুল স. এর পবিত্র সান্নিধ্যে উপবিষ্ট ছিলাম। তিনি স. মৃদু হাসলেন। তারপর বললেন, তোমরা কি জানো, কেনো আমি সম্মিত হলাম? আমরা বললাম, আল্লাহ্‌র প্রিয়তম রসুলই তা উত্তমরূপে অবগত । তিনি স. বললেন, শোনো তাহলে, মহাবিচারের সময় এক লোক আল্লাহকে বলবে, হে আমার প্রভুপালনকর্তা। তুমি আমাকে জুলুম থেকে রেহাই দাওনি। আল্লাহ্‌ তাফসীরে মাযহারী/৪২ বলবেন, কীভাবে? সে বলবে, আমি নিজের সাক্ষ্য ছাড়া আর কারো সাক্ষ্য মানি না। আল্লাহ বলবেন, তোমার অল-প্ত্যঙ্গই তাহলে সাক্ষ্য দিক। এরপর তার মুখে এঁটে দেওয়া হবে কুলুপ । তার অঙ্গ-প্রত্যঙ্গকে করা হবে বাকশক্তিসম্পন্ন । তারা তখন ॥|11.011100117.001

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।