Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/৩৯ যখন মাঝখানে সৃষ্টি করা হবে অন্তরাল । কিন্তু দীদারের রেশ চলতে থাকবে তখনো, জান্নাতের অলি, গলি, অলিন্দে, সবখানে । আল্লামা সুয্যুতী বলেছেন, আল্লাহ্পাকের দীদার সংঘটিত হবে স্থানাতীত ও কালাতীত পর্যায়ে । কেননা তিনি স্থান ও কালসম্ভৃত নন। বাগবী লিখেছেন, আল্লাহ্র পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে শান্তিসম্ভাষণ জানাবে ফেরেশতারা । মুকাতিল বলেছেন, জান্নাতের প্রতিটি দুয়ার দিয়ে প্রবেশ করবে ফেরেশতামগ্লী ৷ তারা উচ্চারণ করতে থাকবে__ ওহে অক্ষয় সৌভাগ্যাধিকারী ব্যক্তিবর্গ! শোনো সম্ভাষণ__ শাশ্বত শান্তির _ চিরায়ত নিরাপত্তার । সূরা ইয়া-সীন ঃ আয়াত ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭ -॥ আর “হে অপরাধিগণ! তোমরা আজ পৃথক হইয়া যাও। ॥ হে বনী আদম! আমি কি তোমাদিগকে নির্দেশ দিই নাই যে, তোমরা শয়তানের দাসত্ব করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু? ॥ আর আমারই “ইবাদত কর, ইহাই সরল পথ । ॥ শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল, তবুও কি তোমরা বুঝ নাই? ইহাই সেই জাহান্নাম, যাহার প্রতিশ্রতি তোমাদিগকে দেওয়া হইয়াছিল। তাফসীরে মাযহারী/৪০ _॥ আজ তোমরা ইহাতে প্রবেশ কর; কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে । ॥ আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব, ইহাদের হস্ত কথা বলিবে আমার সহিত এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের । )॥ আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগ্ুলিকে লোপ করিয়া দিতাম, তখন ইহারা পথ চলিতে চাহিলে কি করিয়া দেখিতে পাইত! -॥ এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্ব স্ব স্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম, ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না। প্রথমে বলা হয়েছে__ “আর হে অপরাধীগণ! তোমরা আজ পৃথক হয়ে যাও । মুকাতিল, সুদ্দী ও জুজায বলেছেন, মহাবিচারের দিবসে অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলা হবে___ হে পাপিষ্ঠের দল! তোমরা আজ পুণ্যবানদের নিকট থেকে আলাদা হয়ে যাও। একথা বলেই বিশ্বাসী ও অবিশ্বাসীদেরকে পৃথক করে ফেলা হবে চিরতরে । তাদের জন্য নির্ধারণ করা হবে চিরকালীন জান্নাত অথবা জাহান্নাম । ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।