Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (৫৫) বলা হয়েছে__ “এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে" । এখানকার “শুগুল'(আনন্দে মগ্ন থাকবে) কথাটির মর্মার্থ গ্রহণে ভাষাবিশারদগণ মতদ্বৈধতা করেছেন । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “আনন্দ' অর্থ দুই সন্তানের জননীর সঙ্গে সহবাসের মতো পুলক । ওয়াকী ইবনে জাররাদ বলেছেন, এর অর্থ সঙ্গীতানন্দ। আরো বলেছেন, জান্নাতীগণ থাকবে জাহান্নামের শান্তি থেকে সতত নির্ভয় ও নির্লিপ্ত । সেটাই হবে তাদের আনন্দমগ্ন থাকা । কালাবী বলেছেন, জান্নাতীগণ জান্নাতের নেয়ামতসম্ভারের মধ্যে থাকবে পুর্ণরূপে নিমজ্জিত । নারকীদের কথা তাদের মনেই থাকবে না । হাসান বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের আদর আপ্যায়নে থাকবে আসত্তা নিমজ্জিত। ইবনে কীসানের মতে তারা থাকবে পরস্পর আলিঙ্গনাবদ্ধ হয়ে । প্রকৃত কথা হচ্ছে, জান্নীতবাসীরা যে যা পছন্দ করে তাই নিয়ে মত্ত থাকবে তখন । আধ্যাত্মিক সাধকগণের আল্লাহ্‌ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে না। সেকারণেই তারা জান্নাতে উপভোগ করবেন কেবল আল্লাহ্‌দর্শনের আনন্দ। ওই পবিত্র দর্শনই তীদের “শুগুল”' । আবার অনেক জান্নাতবাসীর “শুগুল' হবে তখন পানাহার, রতিবিহার, সঙ্গীত ইত্যাদি । এ সম্পর্কে আবু নাঈম খাজা বায়েজীদ বোস্তামীর একটি উক্তি উদ্ধত করেছেন । উক্তিটি এর আল্লাহ্‌র এমন অনেক বান্দা রয়েছেন, যারা জান্নাতে মশগুল থাকবেন কেবল আল্লাহ্‌র দীদার নিয়ে । যদি কখনো তাতে ছেদ পড়ে, তবে তারা চিৎকার করে জানাত থেকে বের হয়ে যাবার জন্য ফরিয়াদ জানাতে থাকবেন, যেমন করে জাহান্নাম থেকে বের হয়ে যাবার জন্য ফরিয়াদ জানাবে জাহান্নামবাসীরা । *শুগুল" শব্দটির সঙ্গে তান্ভীন সংযোগ করে করা হয়েছে *শুগুলিন্* । এই তান্ভীন আভিজাত্যপ্রকাশক । অর্থাৎ এরকম তান্ভীন এখানে ব্যবহার করা হয়েছে জান্নাতবাসীদের অনন্য আভিজাত্য প্রকাশার্থে। তাদের সেখানকার সম্ভোগসম্ভার হবে অফুরত্ত । সে সকল সম্ভোগোপকরণের পরিমাপ করার সাধ্য কারো নেই। তাফসীরে মাযহারী/৩৮ এখানকার “ফাকিহুন” শব্দটি সাধিত হয়েছে “ফাকাহাতুন* থেকে । এর অর্থ মগ্নতা, মত্ততা । অর্থাৎ জাননাতবাসীরা সেখানকার আনন্দে থাকবে পূর্ণনিমগ্ন । হজরত ইবনে আব্বাস বলেছেন, সীমাহীন আনন্দে তখন বুঁদ হয়ে থাকবে তারা । এরপরের আয়াতে (৫৬) বলা হয়েছে___ “তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে*। এখানে “জিলালিন্* অর্থ সুশীতল ছায়া । “জেল' এর বহুবচন “জিলাল” ৷ অথবা “জিলাল' বহুবচন “জুল্লাতুন' এর। “জুল্লাতুন* অর্থ ছায়াপ্রদায়ক বস্তু, যা প্রতিহত করে সূর্যোন্তীপ। যেমন বাসগৃহ, তাবু, ঘনপত্রবিশিষ্ট বৃক্ষ । “আরিকা"*র বহুবচন “আরাইক' । এর অর্থ অন্তরায় সৃষ্টিকারী মশারী । ছা'লাবীর একটি উক্তি উদ্ধত করে বাগবী লিখেছেন, অন্তরায়বিবর্জিত মশারী “আরিকা" নয়। হজরত ইবনে আব্বাস সূত্রে বায়হাকী বর্ণনা করেছেন, মশারীআচছাদিত শয়নশয্যা আড়ালশূন্য হলে তাকে “আরিকা" বলে না । অন্তরালবিবর্জিত শয্যা বা আসনও “আরিকা' নয় । বরং অন্তরায়াচ্ছাদিত শয়নশয্যা অথবা রাজসিংহাসনকেই বলে “আরিকা'। আর এমতো সুআবৃত ও সুসজ্জিত আসনেই হেলান দিয়ে সন্ত্রীক উপবেশন করবে জান্নাতবাসীরা । মুজাহিদের উক্তি উদ্ধৃত করে বায়হাকী বলেছেন, তাদের ওই সুখাসনগুলোর মশারী হবে ইয়াকুতবিশিষ্ট ও মনি- মুক্তার সূত্রসম্বলিত। এরপরের আয়াতে (৫৭) বলা হয়েছে__ “সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং তাদের জন্য বাঞ্রিত সকলকিছু” । একথার অর্থ__ সেখানে পানাহারের প্রকৃষ্ট উপকরণও মওজুদ থাকবে তাদের জন্য । এছাড়া তারা যা চাইবে, তা-ই পাবে। “বাঞ্ছিত সকলকিছু' কথাটির অর্থ হবে এখানে__ পৃথিবীর জীবনে জান্নাতের অফুরন্ত সুখ তারা যেভাবে চাইতো, সেখানে তা তেমনই পাবে। এরপরের আয়াতে (৫৮) বলা হয়েছে__ “সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে সম্ভাষণ” । একথার অর্থ__ আল্লাহপাক তাদেরকে সালাম জানাবেন সরাসরি । অথবা সালাম পৌছানো হবে তার ফেরেশতাগণের মাধ্যমে । ওই শান্তিসম্ভাষণই হবে বেহেশতবাসীদের সকল সুখের সূত্র । হজরত জাবের সূত্রে ইবনে মাজা, ইবনে আবিদ্‌ দুন্ইয়া, আজারী ও দারাকুতনী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জান্নাতবাসীরা যখন আমোদ প্রমোদে মত্ত থাকবে, তখন হঠাৎ তাদের উপরে পতিত হবে একটি জ্যোতির সম্পাত। শিরোত্তোলন করতেই তারা দেখতে পাবে, আবির্ভাব ঘটেছে আল্লাহ্‌র উদাহরণরহিত উপস্থিতির। তখন তিনি জান্নাতবাসীদেরকে শোনাবেন শাস্তিসম্ভাষণ। বলবেন, তোমাদের উপরে শান্তি, কেবলই শান্তি । ওই শান্তিবারতার কথাই বলা হয়েছে “সালামুন কৃওলাম্‌ মির রব্বির রহীম' আয়াতে । তিনি স. আরো বলেছেন, জাননাতবাসীরা তখন অপলক নেত্রে তাকিয়ে থাকবে আল্লাহ্র আনুরূপ্যবিহীন জ্যোতিচ্ছটার দিকে । আল্লাহও তখন অনুকম্পার দৃষ্টিতে দেখতে থাকবেন তার প্রিয়তম বান্দাদেরকে । ওই সময় জান্নাতের অফুরন্ত সম্ভোগসম্ভারের কথা আর তাদের মনেই থাকবে না । দীদার । কেবলই দীদার । ইশ হবে তখন, ॥|11.911100117.001

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।