Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

প্রভুপ্রতিপালক সকাশে। “কামুস* অভিধানেও শব্দটির অর্থ করা হয়েছে এভাবে । এর ধাতুমূলরূপ হচ্ছে__ নাসল, নাসীল ও নুসলান। পরের আয়াতে বলা হয়েছে__ “তারা বলবে, হায়! দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো" । বিষয়টি ফ্ুবসত্য ৷ তাই এখানে ব্যবহৃত হয়েছে সুনিশ্চিতার্থক অতীতকালের ক্রিয়াপদ। কিন্তু এর অর্থ হবে ভবিষ্যতকালের। অর্থাৎ সত্যপ্রত্যাখ্যানকারীরা তখন এরকম কথা অবশ্যই বলবে । এখানকার “ওয়াইল' শব্দটি ধাতুমূল হলেও এ থেকে কোনো শব্দ নিম্পনন হয় না। অধিকাংশ ভাষাবিশারদের মতে এর ধাতুগত কোনো অর্থ নেই। তবে একথা সর্বজনবিদিত যে, “ওয়াইল' হচ্ছে নরকের একটি ভয়ংকর অধিত্যকার নাম । আবার কামুস রচয়িতা বলেছেন, শব্দটির অর্থ পাকে পড়া, দুর্ভোগকবলিত হওয়া। তাই এখানে শব্দটির বঙ্গানুবাদ করা হয়েছে আক্ষেপপ্রকাশক অভিব্যক্তিরূপে এভাবে___ হায়! দুর্ভোগ আমাদের । দুন্ইয়া ও হান্নাদ কর্তৃক বর্ণিত এবং হাকেম কর্তৃক প্রত্যয়িত এক হাদিসে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, জাহান্নামের একটি উপত্যকার নাম “ওয়াইল' ৷ সত্যপ্রত্যাখ্যানকারীরা চল্লিশ বৎসর ধরে ব্রমীবতরণ করে পৌছে যাবে ওই ঝুলভ্ত উপত্যকায় । তাফসীরে মাযহারী/৩৬ হজরত ইবনে মাসউদ থেকে সাঈদ ইবনে মনসুর, ইবনে মুনজির ও বায়হাকী বর্ণনা করেছেন, জাহান্নামের এক উপত্যকার নাম “ওয়াইল”। সেখানে জমা হবে জাহান্নামীদের পুঁজ ও রক্ত। উপত্যকাটি নির্ধারণ করা হয়েছে আল্লাহ্‌র রসুলের অস্বীকারকারীদের জন্য । হজরত ওসমান ইবনে আফ্ফান থেকে ইবনে জারীর উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, নরকস্থিত একটি পাহাড়ের নাম “ওয়াইল' ৷ হজরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস থেকে শিথিল সূত্রে বায্যার বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নরকে রয়েছে একটি সুউচ্চ শৈলশিখর । আরাফবাসীরাও শৈলচুড়ায় ওঠানামা করতে থাকবে । ওই শৈলচুড়ার নাম “ওয়াইল। “মাম্‌ বাআ"ছনা মিম্‌ মারকৃদিনা” অর্থ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে ওঠালো? হজরত ইবনে আব্বাস ও কাতাদা বলেছেন, শিঙ্গার দুই ফুৎকারের মধ্যবর্তী সময়ে সত্যপ্রত্যাখ্যানকারীদের শাস্তি স্থগিত থাকবে ৷ তাই তারা তখন থাকবে ঘোর সুখনিদ্রায় সমাচ্ছন্ন ৷ দ্বিতীয় ফুৎকার ধ্বনিত হলে তারা হতচকিত হয়ে বলবে, কে আমাদেরকে জাগালো? মুতাজিলারা বলে, কবরে কোনো আযাব হবে না। আলোচ্য বাক্যকেই তারা তাদের অভিমতের পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করে । বলে, কবর যদি নিদ্রান্থলই হয়, তবে সেখানে আর আযাবের অবকাশ কোথায়? কিন্তু হজরত ইবনে আব্বাস বলেন, তারা তো নিদ্রামগ্ন থাকবে দুই ফুৎকারের মধ্যবর্তী সময়ে । সুতরাং তার পূর্বে কবর আযাব হবে না, একথা কীভাবে বলা যায়? তাত্বিকগণ বলেন, সত্যপ্রত্যাখ্যানকারীরা যখন পুনরুথিত হয়ে জাহান্নামের ভয়ংকরতা দেখবে, তখন ওই আযাবের তুলনায় তাদের কাছে কবর আযাবকে মনে হবে স্বপ্নপুরীসদৃশ। তাই তারা তখন বলবে, হায়রে! কে আমাদেরকে জাগালো স্বপ্রিল সুপ্তি থেকে? এরপর বলা হয়েছে__ “দয়াময় আল্লাহ্‌ তো তারই প্রতিশ্র্তি দিয়েছিলেন এবং রসুলগণ সত্যিই বলেছিলেন* । উল্লেখ্য, সেদিন অবিশ্বাসীদের মুখ থেকে স্বতঃস্ফুর্তভাবে বেরিয়ে আসবে এমতো বিশ্বাসানুকুল উক্তি । কেউ কেউ বলেছেন, এমতো উক্তি উচ্চারণ করবে ফেরেশতারা এবং সেটা হবে অবিশ্বাসীদের “কে আমাদেরকে জাগালো' প্রশ্নের জবাব । মুজাহিদ বলেছেন, অবিশ্বাসীদের এমতো প্রশ্নের জবাবে এরকম কথা বলবে বিশ্বাসীরা ৷ তবে একথা ঠিক যে, আলোচ্য বাক্য কোনো প্রশ্নের জবাব নয়। কারণ আলোচ্য আয়াত প্রশ্নোত্তরাকারসম্পন্ন নয় । বরং আলোচ্য বাক্যের মাধ্যমে অবিশ্বাসীদেরকে তাদের অপপরিণাম সম্পর্কে হুশিয়ার করে দেওয়াই উদ্দেশ্য । অর্থাৎ কথাটির মাধ্যমে তাদেরকে একথাই বলে দেওয়া হয়েছে যে, মহাপুনরুথান অবশ্যন্তাবী ৷ সুতরাং আল্লাহ্র অঙ্গীকার এবং রসুলের বাণী সত্য। এর অন্যথা হওয়া অসম্ভব । এমতাবস্থায় বক্তব্যটি দাড়াবে__ তোমরা পুনরুথান সম্পর্কে আল্লাহ্র যে প্রতিশ্রুতি ও রসুলের যে সতর্কবাণী অস্বীকার করেছিলে, আজ দ্যাখো আল্লাহ্‌ তা বাস্তবায়ন করলেন । দেখালেন সত্যের স্বরূপ । সুতরাং “কে আমাদেরকে জাগালো" এরকম প্রশ্ন এখন নিক্ষল। তাফসীরে মাযহারী/৩৭ এরপরের আয়াতে (৫৩) বলা হয়েছে___ “এটা হবে কেবল এক মহানাদ, তখনই এদেরকে উপস্থিত করা হবে আমার সম্সুখে' । একথার অর্থ__ শিঙ্গার দ্বিতীয় ফুৎকারধ্বনিও একটি মাত্র সুবিকট আওয়াজ । ওই আওয়াজ ফুৎকারিত হওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষকে বিচারার্থে উপস্থিত করা হবে আমার সকাশে । এরও কোনো অন্যথা ঘটবে না। এরপরের আয়াতে (৫৪) বলা হয়েছে__ “আজ কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে'। একথার অর্থ__ আজ প্রতিফল প্রদান দিবস। আজ দেওয়া হবে সকলের কর্মকাণ্ডের যথোপযুক্ত বিনিময় । চিরশাস্তি, অথবা চিরত্বস্তি ৷ কারো প্রতি কোনো অন্যায়াচরণ করা হবে না। ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।