Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

পরিবার-পরিজনকে বৈষয়িক বিষয়ে কোনো ওসীয়ত করবার অবকাশই পাবে না। এমনকি নিজের পরিবারের লৌকজনের সঙ্গে মিলিত হবার সময়ও তারা পাবে না। তার আগেই ঢলে পড়বে মৃত্যুর কোলে । তাফসীরে মাযহারী/৩৪ সূরা ইয়া-সীন ৪ আয়াত ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮ [॥ যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। উহারা বলিবে, “হায়! দুর্ভোগ আমাদের! কে আমাদিগকে আমাদের নিদ্রান্থল হইতে উঠাইল? দয়াময় আল্লাহ্‌ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন ।' [॥ ইহা হইবে কেবল এক মহানাদ; তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে, ॥ আজ কাহারও প্রতি কোন যুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে । _॥ এই দিন জান্নাতবাসিগণ আনন্দে মগ্ন থাকিবে, _॥ তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে। ॥ সেথায় থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্থিত সমস্ত কিছু, [॥ সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ । __ এয়া নুফিখা ফিস্‌ সূর* অর্থ আর যখন শিঙ্গার ফুৎকার দেওয়া হবে । বিষয়টি সুনিশ্চিত। তাই এখানে ব্যবহৃত হয়েছে অতীত কালার্থক শব্দ “নুফিখা”, যেনো তা হয়েই গিয়েছে। তাফসীরে মাযহারী/৩৫ এখানে বলা হয়েছে শিঙ্গার দ্বিতীয় ফুত্কারধ্বনির কথা । প্রথম ফুত্কারে জীবিত সকল কিছু মৃত্যুবরণ করবে এবং দ্বিতীয় ফুকার শুনে সকলে পুনরুথিত হবে তাদের আপনাপন সমাধিস্থল থেকে । ছুটে যাবে বিচারের ময়দানে । তাই এখানে বলা হয়েছে__ তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে । দুই ফুতকারের মধ্যবর্তী সময়ের ব্যবধান হবে চল্লিশ বৎসর । হজরত ইবনে আব্বাস সূত্রে এরকম বলেছেন ইবনে আবী হাতেম । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা একবার এক সমাবেশে বললেন, রসুল স. বলেছেন, দুই ফুতকারের মধ্যকার ব্যবধান হচ্ছে চল্লিশ। লোকেরা বললো, চল্লিশ কী-_ দিন, মাস, না বৎসর? তিনি বললেন, জানি না। কেননা রসুল স. একথা স্পষ্ট করে বলেননি । কিন্তু সর্বোন্নত সূত্রে হজরত আবু হোরায়রা থেকে আবু দাউদ কর্তৃক বর্ণিত হাদিসে স্পষ্ট উল্লেখ এসেছে চল্লিশ বৎসরের । “জ্ব্দছ' এর বহুবচন “আজৃদাছ' ৷ এর অর্থ সমাধিসমূহ। “ইয়ান্সিলুন' অর্থ উথ্থিত হবে, ছুটে আসবে । “নাসল' এর ধাতুগত অর্থ একে অপর থেকে পৃথক হয়ে যাওয়া । যেমন বলা হয় “নাসালাল ওয়াবারু মিনাল বায়ীর' (উট থেকে তার পশম পৃথক করা হয়েছে)। সন্তান যেমন এক সময় পিতা থেকে পৃথক হয়ে যায়, তেমনি তখন সমাধি থেকে পৃথক হয়ে যাবে সমাধিবাসীরা । কোনো কোনো ভাষাবিদ শব্দটির অর্থ করেছেন___ দ্রুতগতিতে ছুটে আসা । অর্থাৎ কবরবাসীরা তখন ছুটে আসবে তাদের ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।