এখানে “ব্যয় করো" অর্থ অভাবগ্রস্তদেরকে দান করো । “যাকে আল্লাহ্ ইচ্ছা করলে খাওয়াতে পারতেন, আমরা কি তাকে খাওয়াবো" অর্থ অভাবগ্রস্তদেরকে তারা দান তো করেই না, উপরন্তু তাদের এমতো অপকর্মের পক্ষে তারা অপযুক্তি উপস্থাপন করে এভাবে_রিজিকদাতা তো আল্লাহ্ স্বয়ং। কারো রিজিক পাওয়া না পাওয়া তো সম্পূর্ণ তই তীর ইচ্ছাধীন ব্যাপার । তিনি যাকে অন্নদান করতে চান না, সে-ই তো অভুক্ত থাকে । তাই বুঝতে হবে, অভুক্তকে আহার প্রদান আল্লাহ্র ইচ্ছা নয় । আল্লাহ্র ইচ্ছার বিরুদ্ধে তাহলে আমরা যাবো কেনো? কেনো দান করতে যাবো তাকে, যাকে আল্লাহই দান করেননি? কোনো কোনো বর্ণনায় এসেছে, অভাবী মুসলমানেরা কাফের কুরায়েশদের কাছে কিছু যাচনা করলে তারা এরকম বলতো । ইসমাইল ইবনে খালেদ থেকে এরকম বর্ণনা করেছেন আবদ ইবনে হুমাইদ, ইবনে মুনজির এবং হাসান বসরী থেকে ইবনে আবী হাতেম । উল্লেখ্য, “অভিপ্রায়” ও “নির্দেশ* নিশ্চয়ই এক কথা নয়। মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ্র নির্দেশ প্রতিপালনের । আল্লাহ্র চিরদুর্জেয় ও সততস্বাধীন অভিপ্রায়ের রহস্যোদ্ধার তাদের দায়িত্ব নয়। সত্যপ্রত্যাখ্যানকারীরা স্বচ্ছধারণাবিবর্জিত বলেই এমতো মুর্খজনোচিত উক্তি করে থাকে । এরপর বলা হয়েছে__ “তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছো* । উক্তিটি হতে পারে সত্যপ্রত্যাখ্যানকারীদের ৷ যদি তাই হয়, তবে এর মর্মার্থ দীড়াবে__ হে মুসলমানেরা! তোমরা আমাদেরকে আল্লাহ্র ইচ্ছার বিরুদ্ধে যেতে বলছো । দান করতে বলছো তাদেরকে, যাদেরকে দান করা আল্লাহ্র ইচ্ছা নয়। অতএব তোমরাই রয়েছো স্পষ্ট বিভ্রান্তিতে । আবার কথাটি বিশ্বাসীদেরও হতে পারে । যদি তাই হয় তবে মর্মার্থ দীড়াবে___ হে সত্যপ্রত্যাখ্যানকারীরা । তোমরা অজ্ঞ, তাই আল্লাহ্র নির্দেশ পালনে অনীহ। দায়িতৃ এড়িয়ে যাবার জন্য শুরু করেছো কুটতর্ক। সুতরাং তোমরা তো স্পষ্ট বিভ্রান্ত । এরপরের আয়াতে (৪৮) বলা হয়েছে__ “তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তবে বলো, এই প্রতিশ্র্তি কখন পূর্ণ হবে? একথার অর্থ__ সত্যপ্রত্যাখ্যানকারীরা আমার প্রিয়তম নবী ও তীর সহচরবর্গকে লক্ষ্য করে আরো বলে, তোমরা বলো, আল্লাহ্র নির্দেশ না মানলে আমাদেরকে শান্তি দেওয়া হবে। কই শাস্তি-টান্তি তো কিছুই হয় না আমাদের। তাই বলি, তোমাদের কথা যদি সত্যিই হয়, তবে বলো, কবে আসবে তথাকথিত শাস্তি? তাফসীরে মাযহারী/৩৩ এরপরের আয়াতে (৪৯) বলা হয়েছে__ “তারা তো অপেক্ষায় আছে এক মহানাদের, যা তাদেরকে আঘাত করবে তাদের বাকবিতপ্তাকালে*। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “মহানাদ' অর্থ মহাএরলয়ের প্রাক্কালের প্রথম শিশঙ্গাধ্বনি । একটি সংশয় ঃ সত্যপ্রত্যাখ্যানকারীরা তো শিঙ্গাধ্বনির কথা বিশ্বাসই করে না। তাহলে এখানে “তারা তো অপেক্ষায় আছে এক মহানাদের' এরকম করে বলা হলো কেনো? সংশয়ভঞ্জন $ এখানে অপেক্ষা করার অর্থ তাদের অপরাধণবণতা পরিহার না করা । অর্থাৎ আমৃত্যু পাপমগ্ন থাকা । অথবা পাপকর্মে নিমগ্ন থাকা অবস্থায় মহাগ্রলয় উপস্থিত হওয়া, যাতে করে দৃশ্যতঃ মনে হয়, তারা যেনো পাপ পরিত্যাগের উদ্দেশ্যে ওই শিঙ্গাধ্বনির অপেক্ষাতেই ছিলো । “যা তাদেরকে আঘাত করবে তাদের বাক-বিতপ্ডাকালে' অর্থ শিঙ্গার ফুৎকার উ্থিত হবে সহসা, যখন তারা থাকবে ব্যবসা- বাণিজ্য ইত্যকার ঘোর পার্থিব কর্মে কোলাহলমুখর । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, বাজারে বন্ত্রবিক্রেতা ও ক্রেতা কাপড়ের দরদাম ঠিক করতে থাকবে । তাদের দরদাম, কাপড়গোছানো এসকল কিছু শেষ হতে না হতেই অকস্মাৎ শুরু হবে শিঙ্গার ফুৎকারের সুবিকট আওয়াজ । এভাবে কেউ তখন তার অউন্ত্রী দোহন করে দুধ নিয়ে ফিরতে থাকবে স্বগৃহে, কিন্তু দুধপানের অবকাশ সে পাবে না, কেউ আহারকালে আহারের গ্রাস ওঠাবে মুখের কাছে, কিন্তু অবকাশ পাবে না তা গলাধঃকরণের । ফারইয়াবীর বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, মহাগ্রলয় সংঘটিত হবে হঠাৎ, যখন মানুষ বাজারে ব্যস্ত থাকবে ক্রয়- বিক্রয়ে । বন্ত্রবিক্রেতা মাপতে থাকবে কাপড়, দুগ্ধদৌহন করতে থাকবে উটের রাখাল, আবার কেউ ব্যস্ত থাকবে দুনিয়ার নানা কাজে। এর পরের আয়াতে (৫০) বলা হয়েছে__ “তখন তারা ওসীয়ত করতে সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসতেও পারবে না” । হজরত যোবায়ের ইবনে আওয়াম থেকে আবদুল্লাহ্ ইবনে আহমদ তার “জাওয়াইদুজ্ জুহুদ' গ্রন্থে লিখেছেন, কিয়ামত এসে পড়বে অতর্কিতে, যখন কাপড়ের দৌকানদার মেপে দিতে থাকবে বিক্রিত কাপড়, দোহনকারী দুপ্ধদৌোহন করতে থাকবে তার উদ্ত্রীর। এরপর তিনি পাঠ করলেন “তখন তারা ওসীয়ত করতে সমর্থ হবে না ......"। অর্থাৎ কিয়ামত শুরু হলে কেউ তার ॥|11.911100117.001
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।