তাফসীরে মাযহারী/৩১ ॥ যখন উহাদিগকে বলা হয়, “যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগহভাজন হইতে পার*, ॥ এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন উহাদের নিকট আসে, তখনই উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া লয়। ॥ যখন উহাদিগকে বলা হয়, “আল্লাহ তোমাদিগকে যে জীবনোপকরণ দিয়াছেন তাহা হইতে ব্যয় কর' তখন কাফিরগণ মুমিনদিগকে বলে, “যাহাকে আল্লাহ্ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ।” ॥ উহারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে? ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদিগকে আঘাত করিবে ইহাদের বাক-বিতপ্ডাকালে। ॥ তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবারপরিজনের নিকট ফিরিয়া আসিতেও পরিবে না । প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ যখন তাদেরকে অতীত ও ভবিষ্যতের অকল্যাণ সম্পর্কে সাবধান হতে বলা হয় এবং আহ্বান জানানো হয় আল্লাহ্র অনুগ্রহের অনুকূল জীবন যাপনের প্রতি, তখন তারা সে শুভআহ্বানকে প্রত্যাখ্যান করে। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানকার “মা বাইনা আইদীকুম' যো রয়েছে তোমাদের সম্মুখে) অর্থ পরকাল । আর “মা খলফাকুম' (যা আছে তোমাদের পশ্চাতে) অর্থ ইহকাল । অর্থাৎ কর্ম করো আখেরাতের জন্য এবং সতর্ক জীবনযাপন করো ইহকালে । পৃথিবীর প্রেমে নিমজ্জিত হয়ো না। কাতাদা বলেছেন, এখানে “মা বাইনা আইদীকুম' বলে ইঙ্গিত করা হয়েছে অতীতের অবাধ্যদের ধ্বংসের ঘটনাবলীর দিকে এবং “মা খলফাকুম* বলে বুঝানো হয়েছে পারলৌকিক শাস্তিকে। কেউ কেউ বলেছেন, নৈসর্গিক বিপদাপদকে । যেমন এক আয়াতে বলা হয়েছে “তারা কি দ্যাখে না, তাদের সম্মুখে ও পশ্চাতে রয়েছে বিপদ___ পৃথিবীজাত ও আকাশাগত* | “লাআ'ল্লাকুম তুরহামুন* অর্থ যাতে তোমরা অনুগবহভাজন হতে পারো । অর্থাৎ তোমরা যেনো আশাধারী হতে পারো আল্লাহ্র করুণার । পরের আয়াতে (৪৬) বলা হয়েছে__ “এবং যখনই তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন তাদের নিকট আসে, তখনই তারা তা থেকে মুখ তাফসীরে মাযহারী/৩২ ফিরিয়ে নেয়” ৷ একথার অর্থ__ তারা এতোই হতভাগা যে, আল্লাহ্র কোনো একটি নিদর্শনকেও সম্মান করতে জানে না। মান্য করে না আল্লাহ্র মহাগ্রতাপশালিতার প্রমাণকে । তারা যে চিরভ্রষ্ট । এরপরের আয়াতে (৪৭) বলা হয়েছে__ “যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যে জীবনোপকরণ দিয়েছেন, তা থেকে ব্যয় করো, তখন কাফেরেরা মুমিনদেরকে বলে, যাকে আল্লাহ্ ইচ্ছা করলে খাওয়াতে পারতেন, আমরা কি তাকে খাওয়াব'? ॥|11.911100117.001
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।