তাফসীরে মাযহারী/৩৯৭ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো তার জন্য আনন্দিত হও" অর্থ পৃথিবীতে পয়গম্ঘরণণের জবানীতে যে বেহেশতের ্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিলো, সে গ্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পথে, এ কথা ভেবে আনন্দ প্রকাশ করো । আবু নাঈম লিখেছেন, সাবেত বুনানী একবার এই সুরা পাঠ করতে শুরু করলেন । এই আয়াত পর্যন্ত পাঠ করে তিনি বললেন, আমি এক হাদিসে পেয়েছি, বিশ্বাসী বান্দাকে যখন কবর থেকে ওঠানো হবে, তখন তার পৃথিবীর জীবনের সহচর ফেরেশতারা সেখানে তার সাথে মিলিত হবে এবং বলবে, “ভীত হয়ো না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে বেহেশতের যে সুসংবাদ দেওয়া হয়েছিলো তার জন্য আনন্দিত হও” । এরপর আল্লাহ তাকে ভয় থেকে চিরমুক্ত করবেন এবং তার নয়নযুগলকে করবেন শীতল । এরপরের আয়াতে (৩১) বলা হয়েছে__ “আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখেরাতে*, একথার অর্থ__ ওই সকল ফেরেশতা তাদেরকে আরো বলবে, পৃথিবীতে যখন তোমরা ছিলে, তখন আমরা ছিলাম তোমাদের সুহৃদ-সহচর | তোমাদের হৃদয়ে আমরা প্রক্ষেপ করতাম শুভচিন্তা, রক্ষা করতাম তোমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে । আর এখনও আমরা তোমাদেরকে দান করবো অন্তরঙ্গ সাহচর্য, যতোক্ষণ না তোমরা প্রবেশ করো বেহেশতে । এরপর বলা হয়েছে__ “সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো" । একথার অর্থ__ আর বেহেশতে তোমরা যা চাইবে, তা-ই পাবে। সেখানে রয়েছে তোমাদের কাম্য বন্তুসমূহের সু্রচুর সমাহার । এরপরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “এটা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ্র পক্ষ থেকে আপ্যায়ন” । একথার অর্থ বেহেশতের ওই সুপ্রচুর সভোগসম্ভার হচ্ছে মহাক্ষমাপরবশ এবং মহান দয়ালু আল্লাহ্র পক্ষ থেকে প্রীতিকর আতিথেয়তা । অর্থাৎ তোমরা সেখানে হবে আল্লাহ্র অতিথি । হজরত ইবনে মাসউদ থেকে বায্যার, ইবনে আবিদ্ দুন্ইয়া ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জান্নাতীরা সেখানকার পাখি দেখে গোশত খেতে ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ওই পাখির গোশত ভুনা করা অবস্থায় হাজির করানো হবে তাদের সামনে । হজরত আবু উমামা থেকে ইবনে আবিদ্ দুন্ইয়া বর্ণনা করেছেন, জান্নাতের পাখিরা হবে হ্টপুষ্ট উটের মতো তাজা । তারা ওই সকল পাখির গোশত খাওয়ার ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ওইগুলোর রান্না করা গোশত আহার্ধাকারে উপস্থিত করা হবে তাদের সম্মুখে । তাতে তারা না পাবে ধোয়ার গন্ধ, না পাবে আগুনের আঁচ। তারা পরিতৃপ্তির সঙ্গে ওই গোশত খাবে । তারপর পাখিরাও তাদের পূর্বের অবয়ব নিয়ে উড়ে চলে যাবে । বায়হাকী ও তিরমিজি কর্তৃক বর্ণিত এবং তিরমিজি কর্তৃক “উত্তম* আখ্যায়িত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, জান্নাতীদের কেউ সম্ভানাকাংখা করলে সঙ্গে সঙ্গে জন্ম নিবে তার বাসনাজাত সম্ভান। ওই সন্তানের গর্ভাবস্থা থেকে জন্মকালীন সময় সুসম্পন্ন হবে মুহূর্তমধ্যে । তাফসীরে মাযহারী/৩৯৮ হান্নাদ তার “আজজুহুদ" গ্রন্থে লিখেছেন, হজরত আবু সাঈদ বলেছেন, আমি একবার নিবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! শিশুসম্তান তো চোখের শান্তি । জান্নাতে কি কেউ সম্তানাধিকারী হবে? তিনি স. বললেন, হ্যা, যখন সে কামনা করবে । হজরত আবু সাঈদ থেকে ইসপাহানী সুপরিণত নয়, এমন এক হাদিস বর্ণনা করেছেন তার আত্তারগীব গ্রন্থে, যেখানে বলা হয়েছে, জান্নাতীরা যখনই বাচ্চা চাইবে, তখনই পেয়ে যাবে ফুটফুটে বাচ্চা । গর্ভমেয়াদ, দুধপান, দুধপানত্যাগ সবকিছুই সম্পন্ন হবে এক মুহূর্তের মধ্যে ৷ সুপরিণত সুত্রে এরকম হাদিস বর্ণনা করেছেন বায়হাকীও ৷ তবে তীর বর্ণনায় “যখনই বাচ্চা চাইবে" এর স্থলে উল্লেখিত হয়েছে “যখনই তারা সন্তান কামনা করবে? । সূরা হা-মীম আস্ সাজ্বদা £ আয়াত ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।