বাগবী লিখেছেন, হজরত আবু বকর সিদ্দীককে একবার “ইস্তিকামাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, “ইস্তিকবামাত' হচছে_ কোনোকিছুতেই আল্লাহ্র অংশীদারিত্ স্থির না করা । একই বিষয়ে হজরত ওমরকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এর অর্থ তোমরা মেনে চলো নির্দেশ-নিষেধাজ্ঞার নিয়মানুবর্তীতাকে, খেঁকশিয়ালের মতো এদিকে ওদিকে মোড় নিয়ো না। হজরত আবু বকর সিদ্দীক একবার উপস্থিত লৌকজনকে জিজ্ঞেস করলেন, এই দুই আয়াত সম্পর্কে তোমাদের ধারণা কী-_ “যারা বলে, আমাদের প্রভূপালক আল্লাহ; অতঃপর অবিচলিত থাকে এবং “যারা ইমান এনেছে ও ইমানের সঙ্গে জুলুমকে বিজড়িত করেনি'? লোকেরা বললো, প্রথমটির অর্থ বিশ্বাসাধিষ্ঠিত থাকা, আদেশ-নিষেধের অনুবর্তী হওয়া এবং পাপ না করা। আর দ্বিতীয়টির অর্থ ইমান আনার পর ইমানকে গোনাহ্ থেকে মুক্ত রাখা । হজরত আবু বকর বললেন, তোমরা আয়াতছয়ের ব্যাখ্যায় যথেষ্ট শ্রমদান করেছো । এবার আমার ব্যাখ্যা শোনো । প্রথমোক্ত বাণীর অর্থ, যারা আল্লাহ্র এককতৃকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে। তারপর মূর্তিপূজার দিকে আর ফিরে যায়নি । আর দ্বিতীয় বচনের অথ যারা ইমান আনার পর তাদের ইমানকে অংশীবাদিতার সঙ্গে মিশিয়ে ফেলেনি। এরকম উল্লেখ রয়েছে শাহ্ওয়ালীউল্লাহর “ইযালাতুল খাফা" গ্রন্থে । নাসাঈ, বাযযার ও আবুল আলিয়া হজরত আনাস সূত্রে বর্ণনা করেছেন, রসুল স. একবার এই আয়াত পাঠ করার পর বললেন, কেউ কেউ ভয়ে অথবা চাপে পড়ে বিশ্বাসের ঘোষণা দেয়, পরে তাদের অধিকাংশই হয়ে যায় অবিশ্বাসী । যারা মৃত্যু পর্যন্ত এক আল্লাহ্র বিশ্বাসে অটল থাকে, তারাই “সাহেবে ইস্তিকামাত' বা অবিচল বিশ্বাসী । হজরত ওসমান ইবনে আফ্ফান বলেছেন, এখানকার “অতঃপর অবিচল থাকে" অর্থ যারা বিশুদ্ধ চিত্তে কেবল আল্লাহ্র জন্যই আমল করে। হজরত আলী অর্থ করেছেন___ যারা আল্লাহ্র অবশ্যপালনীয় বিধি-বিধান পালন করে । হজরত ইবনে আব্বাস বলেছেন, একথার অর্থ__ যারা ফরজ দায়িত্সমূৃহ পালনে থাকে অটল । হাসান অর্থ করেছেন__ যারা আল্লাহ্র বিধানে সুস্থির থাকে, বরণ করে আনুগত্যকে এবং বর্জন করে অবাধ্যতাকে। মুজাহিদ ও ইকরামা বলেছেন, কথাটির অর্থ এরকম___ যারা মৃত্যু পর্যন্ত “লা ইলাহা ইল্লাল্লহ' এই কলেমার সাক্ষ্যের উপরে কায়েম থাকে । মুকাতিল এর অর্থ করেছেন_ যারা মারেফতের উপরে অচঞ্চল থাকে এবং কিছুতেই সেখান থেকে সরে না আসে । তাফসীরে মাযহারী/৩৯৬ এসব অভিমত উপরোক্ত ব্যাখ্যারই বিভিন্ন দৃষ্টিপট ৷ হজরত ওমর, হজরত আলী, হজরত ইবনে আব্বাস এবং হাম্মাদের অভিমত এই সকল বিধিবিধানকে অন্তর্ভুক্ত করেছে যা বাস্তবায়ন করা আবশ্যিক (ফরজ) করে দিয়েছেন আল্লাহপাক । আবার ওই সব বিধিবিধানকেও সীমাবদ্ধ করেছে__ যা থেকে বিরত থাকা আল্লাহরই আদেশ । সে বিধি-নিষেধগুলো বিশ্বীসবিষয়ক হোক বা চরিত্রগত হোক অথবা হোক আনুষ্ঠানিক । হজরত আবু বকর সিদ্দীক এবং হজরত ওসমানের বক্তব্য থেকে একথাই অনুমিত হয় যে, তারা প্রচার ও লোক দেখানো আমল করতেনই না। মুজাহিদ ও ইকরামার উক্তিতেও একই মনোভাব প্রকাশ পেয়েছে। অর্থাৎ প্রকৃত কথা হচ্ছে, হৃদয়ের প্রশান্তি ও অপপ্রবৃত্তির ধ্বংসসাধন ছাড়া কিছুতেই অচঞ্চল ইমানের অধিকারী হওয়া যায় না। আর শান্ত হৃদয় (কলবিন সালিম) এবং প্রশান্ত প্রবৃত্তি ইত্মিনানে নফস) অর্জনের শিক্ষা রয়েছে কেবল পীর মাশায়েখগণের শিক্ষায় । কাতাদা বলেছেন, হাসান বসরী যখন এই আয়াত পাঠ করতেন তখন বলতেন, হে আমার প্রভুপালক! আমাকে ইস্তিকবামাত দান করো । তিনি ছিলেন আউলিয়াকুল শিরোমণি । তীর সঙ্গে রয়েছে বহুসংখ্যক আধ্যাত্মিক সূত্রপরম্পরার সংযোগ । এরপর বলা হয়েছে___ “তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, ভীত হয়ো না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্র্ণতি দেওয়া হয়েছিলো, তার জন্য আনন্দিত হও*। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা” অর্থ তাদের কাছে ফেরেশতা নেমে আসে তাদের মৃত্যুর সময়। কাতাদা ও মুকাতিল বলেছেন, যখন তাদেরকে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে তখন। ওয়াকী ইবনে জাররাহ বলেছেন, তারা ফেরেশতা কর্তৃক সুসংবাদ পাবে তিনবার__ মৃত্যুর প্রাক্কালে, কবরে এবং পুনরুথান দিবসে__ কবর থেকে উথ্থিত হওয়ার সময় । “আল্লা তাখাফু'* অর্থ ভীত হয়ো না। কথাটি বর্ণনামূলক। কেননা এর অর্থ নিহিত রয়েছে “তাতানায্যাল' অবতরণ) এর মধ্যে । অথবা “আল্লা” এর “আন্* (যে) হচ্ছে মূল শব্দ । অর্থাৎ পরকালের যে পরিস্থিতি তোমাদের সন্নিকটবর্তী হচ্ছে, সে ব্যাপারে ভয় কোরো না। “ওয়া লা তাহ্যানু' অর্থ চিন্তিত হয়ো না। অর্থাৎ স্বজন-বিচ্ছেদের কারণে দুঃখ কোরো না । এখন তাদের স্থান পূরণ করবো আমরা । “ভয়* যেমন সৃষ্টি হয় আসন্ন বিপদকে কল্পনা করে, তেমনি “দুঃখ জাগে কল্যাণকর কোনো কিছু ধ্বংস হয়ে গেলে, অথবা ক্ষতিকর কোনো কিছুর সম্মুখীন হলে ৷ আতা ইবনে রেবাহ্ বলেছেন, এখানে “তোমরা ভীত হয়ো না, চিন্তিত হয়ো না" অর্থ আপন পাপের জন্য ভীত-বিমর্ষ হয়ো না এবং শাস্তির ভয়ে দুশ্চিত্তিতও হয়ো না । আল্লাহ্ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর এখানকার “তোমাদেরকে জানাতের যে ॥|11.011100117.001
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।