এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “কাফেরেরা বলবে, হে আমাদের প্রতিপালক! যে সকল জ্বিন ও মানব আমাদেরকে পথত্রষ্ট করেছিলো, তাদের উভয়কে দেখিয়ে দাও, আমরা উভয়কে পদদলিত করবো, যাতে তারা লাঞ্কিত হয় ৷ একথার অর্থ__ নরকে নিক্ষিপ্ত হওয়ার প্রাক্কালে সত্যপ্রত্যাখ্যানকারীরা আবেদন জানাবে, হে আমাদের প্রভুপালক! জ্বিন ও মানুষের মধ্যে যারা আমাদেরকে পাপের প্রতি প্ররোচিত করে আমাদের বিপথগামিতাকে সুগম করেছিলো, তাদেরকে আমাদের সামনে নিয়ে এসো । কেউ কেউ বলেছেন, “যে সকলজ্ববিন ও মানব আমাদেরকে পথভ্রষ্ট করেছিলো" বলে এখানে প্রধানতঃ ইঙ্গিত করা হয়েছে ইবলিস ও আদমপুত্র কাবিলের দিকে । তারাই হচ্ছে সত্যপ্রত্যাখ্যান ও পাপের ভিত্তি স্থাপয়িতা। আর এখানকার “যাতে তারা লাঞ্ছিত হয়* কথাটির অর্থ যাতে তারা হয়ে যায় নরকের সবচেয়ে নিন্নস্তরের অধিবাসী । হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন _ যাতে তাদের শাস্তি হয় আমাদের শাস্তির চেয়ে অনেক বেশী। তাফসীরে মাযহারী/৩৯৪ সূরা হা-মীম আস্ সাজ্বদা ৪ আয়াত ৩০, ৩১, ৩২ যাহারা বলে, “আমাদের প্রতিপালক আল্লাহ্, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের নিকট অবতীর্ণ হয় ফিরিশ্তা এবং বলে, “তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না এবং তোমাদিগকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল তাহার জন্য আনন্দিত হও । ॥ “আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে । সেথায় তোমাদের জন্য রহিয়াছে যাহা কিছু তোমাদের মন চাহে এবং সেথায় তোমাদের জন্য রহিয়াছে যাহা তোমরা ফর্মায়েশ কর।' ) ইহা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ্র পক্ষ হইতে আপ্যায়ন । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ ওই সকল বিশ্বাসীর অবস্থা তখন হবে সত্যপ্রত্যাখ্যানকারীদের বিপরীত, যারা বলে, আমাদের একমাত্র নির্ভর হচ্ছেন আমাদেরই প্রভূপালক আল্লাহ্, অতঃপর এমতো বিশ্বীসেই যারা থাকে অটল, তাদের জীবনাবসানকালে অবতীর্ণ হয় রহমতের ফেরেশতা । ওই ফেরেশতা তাদেরকে তখন এই বলে সান্তনা দিতে থাকে যে, ভয় কোরো না, দুঃখ কোরো না। এখন তোমরা পেতে যাচ্ছো প্রতিশ্রুত জান্নাত । সুতরাং আনন্দিত হও। জালালুদ্দিন মাহাল্লী বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত আবু বকর সিদ্দীক সম্পর্কে । এখানে “ছুম্মাস্ তাক্মু' অর্থ অতঃপর অবিচলিত থাকে। “ছুম্মা' এখানে কালপরম্পরা প্রকাশক নয়, বরং শব্দটি এখানে প্রকাশ করেছে শৃঙ্খলাবিন্যাসের অনুক্রমনিকা । “ইস্তিকামাত+ অর্থ এখানে চিত্তের অবিচলতা, কোনোক্রমেই সত্যচ্যুত না হওয়া। বিশ্বাসে, অভিব্যক্তিতে ও কাজেকর্মে বাকা পথ অবলম্বন না করা । “কামুস* অভিধানে বলা হয়েছে “ইস্তিকৃম' হচ্ছে মধ্যম পথ । “কৃওয়ামতুহু' অর্থ আমি তাকে সরল করে দিয়েছি। “কৃভীম' ও “মুস্তাকীম* সমার্থক । এর অর্থ সেই সুমসৃণ পথ, যা তার পথিককে পৌছে দেয় সফল গন্তব্যে । এই হিসেবেই “সিরত্বল মুসতাকীম' এর অর্থ করা হয় সরল পথ । “ইস্তিকামাত' শব্দটি সংক্ষিপ্ত ও সমাবদ্ধ; এর অর্থ ধর্মীয় বিধি-বিধানের আবেষ্টক__ আদিষ্ট দায়িত্ব সম্পাদনার্থেই হোক, অথবা নিষিদ্ধ ও রহিত বিষয়াবলী থেকে দূরে থাকার ক্ষেত্রে হোক । এ সকল দায়িত্ নিয়মানুবর্তীতা ও তাফসীরে মাযহারী/৩৯৫ দৃঢ়তার সঙ্গে করা হলেই তাকে বলা যাবে “ইস্তিক্বামাত? ৷ অর্থাৎ ইস্তিকামাত' বলতে এর সবকিছুই বোঝায় । হজরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ্ সাকাফী একবার রসুল স. সকাশে নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! ইসলামের বিষয়ে আপনি আমাকে এমন উপদেশ দিন, যাতে করে আপনার পরলোকগমনের পরে আমাকে আর কারো কাছে কিছু জিজ্ঞেস করতে না হয়। তিনি স. বললেন, বলো “আমি আল্লাহ্কে বিশ্বাস করলাম' তারপর এতে অবিচল থাকো । মুসলিম । ॥|11.011100117.001
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।