Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

॥ কাফিররা বলে, “তোমরা এই কুরআন শ্রবণ করিও না এবং উহা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি কর যাহাতে তোমরা জয়ী হইতে পার।' )॥ আমি অবশ্যই কাফিরদিগকে কঠিন শান্তি আস্বাদন করাইব এবং নিশ্চয়ই আমি উহাদিগকে উহাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব। ॥ জাহান্নাম, ইহাই আল্লাহ্র শত্রুদের প্রতিফল; সেথায় উহাদের জন্য রহিয়াছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফলস্বরূপ। [॥ কাফিররা বলিবে, “হে আমাদের প্রতিপালক! যেসব জিন ও মানব আমাদিগকে পথত্্রষ্ট করিয়াছিল উহাদের উভয়কে দেখাইয়া দাও, আমরা উভয়কে পদদলিত করিব, যাহাতে উহারা লাঞষ্রিত হয়। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে_ কোরআনের ধ্বনিব্যঞ্জনা সহজেই মানুষের হৃদয় স্পর্শ করে। সরে যেতে শুরু করে সন্দেহ-অবিশ্বীসের জমাট অন্ধকার । একথা মক্কার পৌত্তলিকেরা জানতো । তাই তারা কোরআনের আবৃত্তি শুনতে চাইতো না। তারা একে অপরকে বলতো, খবরদার! কোরআন আবৃত্তির গ্রতি তোমরা কখনো আকৃষ্ট হয়ো না। মোহাম্মদ যখন কোরআন পাঠ করতে থাকে, তখন তোমরা শুরু করে দিয়ো শোরগোল । এরকম করতে পারলেই তোমরা জয়ী হতে পারবে । না করতে পারলে হবে পরাজিত । হজরত ইবনে আব্বাস বলেছেন, মক্কার মুশরিকেরা একে অপরকে বলতো, মোহাম্মদকে কোরআন পাঠ করতে দেখলেই তোমরা উচ্চস্বরে শুরু করে দিয়ো কবিতা পাঠ ও আজে বাজে কথাবার্তা । মুজাহিদ বলেছেন, রসুল স. কোরআন পাঠ শুরু করলে তারা সিটি বাজাতো ও হাততালি দিতো । জুহাক বলেছেন, তারা তাফসীরে মাযহারী/৩৯৩ বলতো, তোমরা তখন শুরু করে দিয়ো হৈ-হট্টগোল, গোলমাল । সুদ্দী বলেছেন, তারা বলতো, তোমরা তখন শুরু করে দিয়ো হৈ-চৈ, চীৎকার ও চেঁচামেচি । পরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন শান্তি আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তাদেরকে তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিবো? । এখানে বলা হয়েছে__ “আল্লাজীনা কাফার' (কাফেরদেরকে)। এভাবে সর্বনামের পরিবর্তে নামবাচক বিশেষ্য প্রয়োগ করা হয়েছে দুই কারণে___ প্রথমতঃ তাদের সত্যপ্রত্যাখ্যানের বিষয়টি সুস্পষ্ট করতে এবং দ্বিতীয়তঃ অঙ্গীকারটিকে করতে সাধারণ পদবাচ্য। অর্থাৎ মক্কার এই কাফেরদেরকে এবং সকল যুগের সকল কাফেরদেরকে আমি আস্বাদন করাবো কঠিন শান্তি। “আর আমি তাদেরকে তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিবো" অর্থ পৃথিবীর জীবনে কুফরী বা সত্যপ্রত্যাখ্যানই ছিলো সর্বনিকৃষ্ট কার্য । আর ওই কার্ষের যথোপযুক্ত প্রতিফল আমি তাদেরকে দিবোই। এরপরের আয়াতে (২৮) বলা হয়েছে___ “জাহান্নাম, এটাই আল্লাহ্‌র শত্রুদের প্রতিফল, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস; আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ'। এখানে “আমার নিদর্শনাবলীর প্রতি অস্বীকৃতি' অর্থ কোরআনের বাণীসম্ভারের প্রতি অবজ্ঞা । অর্থাৎ কোরআন পাঠের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করা । যারা এরকম করে, তারাই আল্লাহ্‌র শত্রু এবং তাদের জন্যই রয়েছে স্থায়ী নরকবাস। ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।