বলতে পারো, আল্লাহ আমাদের কথা শুনতে পান কিনা? দ্বিতীয় জন বললো, চীৎকার করে বললে শোনেন, কিন্তু আস্তে কথা বললে শোনেন না। তৃতীয় জন বললো, চীৎকার করে কথা বললে যদি তিনি শুনতে পান, তবে আস্তে বললেও নিশ্চয় শুনবেন। বাগবী লিখেছেন, কুরায়েশ দু'জনের নাম ছিলো রবীয়া ও সাফওয়ান ইবনে উমাইয়া এবং সাকাফীর নাম ছিলো আবদ অথবা লাইল। তাদের কথোপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হয় এরপরের আয়াত (২২)। বলা হয়__ “তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কর্ণ চক্ষু ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না __উপরক্তু তোমরা মনে করতে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ্ জানেন না*। বাগবী লিখেছেন, অধিকাংশ বিদ্বান এখানকার “তোমরা কিছু গোপন করতে না" কথাটির অর্থ করেছেন___ তোমরা কিছুই গোপন করতে সক্ষম হতে না । মুজাহিদ অর্থ করেছেন__ তোমরা ভয় করতে না। কাতাদা বলেছেন, কথাটির মর্মার্থ হবে__ তোমরা ধারণাও করতে পারোনি যে, তোমাদের হাত-পা তোমাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দিবে । মনে করো, আল্লাহ তোমাদের অনেক কাজ কর্মের খবর রাখেন না। সে কারণেই তোমরা নির্ভয়ে চালিয়ে যেতে তোমাদের অপকর্মসমূহ। তাফসীরে মাযহারী/৩৯১ এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে__ “তোমাদের প্রতিপালক সম্পর্কে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস এনেছে। ফলে তোমরা হয়েছো ক্ষতিগ্রস্ত' । একথার অর্থ__ তোমরা তোমাদের প্রভুপালককে তোমাদের কার্ষকলাপ সম্পর্কে অজ্ঞ মনে করতে বলেই আজ তোমাদের উপরে নেমে এসেছে শাস্তি এবং তোমরা হয়েছো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত । এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “এখন তারা ধৈর্য ধারণ করলেও জাহান্নামাই হবে তাদের আবাস এবং তারা অনুগ্রহ চাইলেও তারা অনুগ্হপ্রাপ্ত হবে না” । একথার অর্থ__ নরকবাসীরা নরকে যদি ধের্য ধারণ করেও তবুও সেখানে ধৈর্যের সুফল তারা পাবে না। কেননা নরকই হচ্ছে তাদের স্থায়ী ঠিকানা । আর যদি তারা ক্ষমাপ্রার্থনাও করতে থাকে, তবুও হতে পারবে না ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভৃত। এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর, যারা তাদের সম্সুখে ও পশ্চাতে যা আছে, তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিলো এবং তাদের ব্যাপারেও তাদের পূর্ববর্তী জ্বিন ও মানুষের ন্যায় শান্তির বাণী বাস্তব হয়েছে। তারা তো ছিলো ক্ষতিথন্ত'। একথার অর্থ__ তাদের পৃথিবীর জীবনে আমি তাদের জন্য সহচররূপে নির্দিষ্ট করে দিয়েছিলাম কতিপয় শয়তানকে । ওই শয়তানেরাই তাদের সকল কার্ধকলাপকে তাদের দৃষ্টিতে মনোহররূপে প্রতিভাত করতো । পূর্ববর্তী যুগের ওই জিন ও মানব বংশোডূত শয়তানগুলোকেও আমি প্রবেশ করাবো নরকে। আর তাদের প্ররোচিত ও প্ররোচক সকলেই ছিলো ক্ষতিথস্তদের অন্তর্ভত। এখানে “কৃয়্যাদ্বনা” অর্থ নির্ধারণ করে দিয়েছিলাম । মুকাতিল এর অর্থ করেছেন__ মিলিয়ে দিয়েছিলাম । “কুরনাআ' অর্থ সহচর শব্দটি “কৃরীন' এর বহুবচন । যেমন “কুরামাআ+ এর বহুবচন “কারীম? । অর্থাৎ সত্যপ্রত্যাখ্যান-কারীদেরকে শয়তান এমনভাবে পরিবেষ্টন করে রাখে, যেমন ডিমের উপরে থাকে আবরণ । “কৃয়্যাদ্* বলে ডিমের আবরণ বা খোসাকে। কেউ বলেছেন, এখানে শব্দটির প্রকৃত অর্থ__ প্রভাবশীল ও পরিবেষ্টনকারী। যেমন “বাইউ*ন মাকৃইদ্বাহ্ অর্থ বস্তুর বিনিময় দেওয়া হয় বস্তুর দ্বারা। “সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিলো' অর্থ লালসা পরিবেষ্টিত অস্থায়ী পার্থিব ভোগসম্ভারকে ওই শয়তানেরা করে দিয়েছিলো তাদের বাসনার অনুকূল । অর্থাৎ তারা তাদেরকে বানিয়ে দিয়েছিলো ঘোর পৃথিবীপ্রসক্ত । আর “তারা তো ছিলো ক্ষতিণ্রস্ত' অর্থ তারা অর্জন করেছে ওই সকল বিষয় যা অনিবার্ধ করে শান্তিকে এবং পরিত্যাগ করেছে ওই সকল কিছু যা তাদেরকে করতে পারতো অনুগ্রহের পাত্র । আর “মা খলফাহুম+ অর্থ__যা তাদের পশ্চাতে অর্থাৎ আখেরাতে । শয়তানই তাদেরকে অস্বীকার করতে শিখিয়েছিলো পরলোককে। তাফসীরে মাযহারী/৩৯২ সূরা হা-মীম, আস্ সাজদা £ আয়াত ২৬, ২৭, ২৮, ২৯ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।