Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

[॥ যেদিন আল্লাহ্‌র শত্রুদিগকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে সেদিন উহাদিগকে বিন্যস্ত করা হইবে বিভিন্ন দলে, -॥ পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌছিবে তখন উহাদের কর্ণ, চক্ষু ও তক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে, উহাদের বিরুদ্ধে । “আল্লাহ্‌, যিনি আমাদিগকে বাকশক্তি তাফসীরে মাযহারী/৩৮৯ দিয়াছেন তিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়াছেন। তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন প্রথমবার এবং তাহারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হইবে ।” ॥ “তোমরা কিছু গোপন করিতে না এই বিশ্বাসে যে, তোমাদের কর্ণ, চক্ষু ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না_ উপরন্তু তোমরা মনে করিতে যে, তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ্‌ জানেন না । । “তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে। ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত ।' -॥ এখন উহারা ধের্য ধারণ করিলেও জাহান্নামই হইবে উহাদের আবাস এবং উহারা অনুগ্বহ চাহিলেও উহারা অনুগ্রহ প্রাপ্ত হইবে না। ।॥ আমি উহাদের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সহচর, যাহারা উহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা আছে তাহা উহাদের দৃষ্টিতে শোভন করিয়া দেখাইয়াছিল এবং উহাদের ব্যাপারেও উহাদের পূর্ববর্তী জিন্ন ও মানুষদের ন্যায় শাস্তির বাণী বাস্তব হইয়াছে । উহারা তো ছিল ক্ষতিগ্রস্ত । প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন, যেদিন আল্লাহ্র অরিকুলকে নরকে নিক্ষেপ করবার উদ্দেশ্যে একত্র করা হবে, সেদিন তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে-উপদলে । এভাবে সকলকে একসঙ্গে হাকিয়ে যখন নরকের ছারপ্রান্তে উপনীত করানো হবে, তখন তাদের কর্ণ, চক্ষু ও গাব্র-ত্বক তাদেরই বিরুদ্ধে তাদের কৃতকর্মের বিবরণ দিতে শুরু করবে । এখানে “ইউযাউন' অর্থ নরকের দিকে নিয়ে যাওয়া হবে ধাক্কাতে ধাক্কাতে, হাঁকিয়ে ৷ কাতাদা ও সুদ্দী বলেছেন, তাদের প্রথম দলকে থামিয়ে দেওয়া হবে, যাতে করে তাদের পরবর্তী দল এসে তাদের সঙ্গে মিলিত হতে পারে । এভাবে সকলকে একত্র করে নিক্ষেপ করা হবে নরকে । বায়যাবী লিখেছেন, এর দ্বারা বোঝানো হয়েছে নরকবাসীদের সংখ্যাধিক্যকে । “জ্বাউহা' অর্থ এর সন্নিকটে । অর্থাৎ জাহান্নামের সন্নিকটে । “জুলুদুহুম” অর্থ গাত্র-ত্ক। সুদ্দী ও একদল ব্যাখ্যাকার বলেছেন, কথাটির উদ্দেশ্য এখানে লজ্জাস্থান । মুকাতিল বলেছেন, এখানে “তক সাক্ষ্য দিবে" অর্থ সাক্ষ্য দিবে তাদের হাত পা । মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত আনাস বলেছেন, আমরা রসুল স. এর পবিত্র সাহচর্ষে উপস্থিত ছিলাম । হঠাৎ তিনি মৃদু হাসলেন । তারপর বললেন, তোমরা কি জানো আমি হাসলাম কেনো? আমরা বললাম, আল্লাহ্‌ এবং তার রসুলই ভালো জানেন । তিনি স. বললেন, মহাবিচারের দিবসে আল্লাহকে সম্বোধন করে তাঁর এক বান্দা বলবে, হে আমাদের প্রভূপালক! তুমি কি আমাদেরকে জুলুম থেকে অব্যাহতি দীওনি? আল্লাহ্‌ বলবেন, নিশ্চয়ই । সে বলবে, তাহলে আমরা আজ আমাদের বিরুদ্ধে কাউকে সাক্ষ্য দিতে দিবো না। আল্লাহ বলবেন, আজ তো তোমাদের সত্তাই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে । আরো সাক্ষ্য দিবে তোমাদের আমল লেখক ফেরেশতারা । এরপর আল্লাহ তাদের তাফসীরে মাযহারী/৩৯০ মতো অন্যদের মুখে লাগিয়ে দিবেন সীলমোহর । বাকশক্তি খুলে দিবেন তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গসমূহের । তখন তাদের হাত পা তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে শুরু করবে । পরে তাদের মুখের সীলমোহর উঠিয়ে নেওয়া হলে তারা তাদের অঙ্গ-পত্যঙ্গসমূহকে বলবে, দূর হও । ধ্বংস হও। তোমরাও তো ছিলে আমাদের কৃতকর্মসমূহের অংশীদার । মুসলিমের বর্ণনায় আরো এসেছে, হজরত আবু হোরায়রা বলেছেন, আল্লাহ্‌ তখন তাদের মুখে সীলমোহর করে বন্ধ করে দিবেন এবং সাক্ষ্য দিতে বলবেন তাদের উরুদেশকে । সাথে সাথে তাদের উরুদেশের গোশত্, হাড় দিতে শুরু করবে তাদের কার্যকলাপের বিবরণ । পরের আয়াতে (২১) বলা হয়েছে___ “জাহানামীরা তাদের তৃককে জিজ্ঞেস করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেনো? তারা উত্তরে বলবে, আল্লাহ, যিনি আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, তিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়েছেন'। এভাবেই তখন প্রশ্নোত্তরপর্ব সম্পন্ন হবে নারকী ও তাদের অঙ্গ-প্রত্যঙ্গসমূহের মধ্যে । এরপর বলা হয়েছে__ “তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম বার এবং তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে' ৷ এই বাক্যটি তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গেরও হতে পারে । অথবা এটা হতে পারে নতুন এক বাক্য । বোখারী ও মুসলিমের গ্রন্থের বরাত দিয়ে এবং হজরত ইবনে আব্বাস সুত্রে বাগবী লিখেছেন, একবার কাবাপ্রাঙ্গণে সমবেত হলো দু'জন কুরায়েশ এবং একজন সাক্াফী। অথবা একজন কুরায়েশ, দু'জন সাকাফী। তারা তিনজনই ছিলো স্ফীত উদরবিশিষ্ট । উদরের স্তরে স্তরে তাদের জমে উঠেছিলো চর্বির স্তূপ । জ্ঞানবুদ্ধিও ছিলো তাদের স্বল্প । তাদের একজন বললো, 1|1|.01100119.001)

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।