“আইয়ামিন নাহিসাত্' অর্থ অশুভ দিনে । অর্থাৎ ওই দিনটি ছিলো তাদের জন্য ভয়ানক অমঙ্গলের দিন। জুহাক বলেছেন, তিন বছর পর্যন্ত আল্লাহ্ তাদেরকে বৃষ্টি থেকে বঞ্চিত রেখেছিলেন এবং তখন বৃষ্টিহীন বায়ুণ্ববাহ অব্যাহত ছিলো । কোনো কোনো বর্ণনায় এসেছে, ওই তুফান শাওয়াল মাসের শেষ দিকের বুধবার শুরু হয়ে তার পরের বুধবার পর্যন্ত ছিলো । আর তাদের অন্যান্য অবাধ্য সম্প্রদায়ের উপর শাস্তি নেমে এসেছিলো বুধবারেই। এরপর বলা হয়েছে__ “আখেরাতের শাস্তি অধিকতর লাঙ্ছনাদায়ক এবং তাদেরকে সাহায্য করা হবে না*। এখানে “আখযা' অর্থ লাঞ্কনাদায়ক । আর “ওয়াহুম লা ইউন্সরূন' অর্থ এবং তাদেরকে সাহায্য করা হবে নাঁ। অর্থাৎ তখন তাদের কাছে এমন সাহায্য আসবে না, যা তাদেরকে ওই অধিকতর লাঞ্কনাদায়ক শাস্তি থেকে বাঁচাতে পারে। এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ “আর ছামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, আমি তাদেরকে পথনির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎপথের পরিবর্তে ভ্রাস্তপথ অবলম্বন করেছিলো । অতঃপর তাদেরকে লাঞ্কনাদায়ক শাস্তির বজ্ব আঘাত হানলো তাদের কৃতকর্মের পরিণাম স্বরূপ” ৷ একথার অর্থ__ আর আমি ছামুদ সম্প্রদায়কেও আমা কর্তৃক প্রেরিত নবীর মাধ্যমে সরল সত্য পথের সন্ধান দিয়েছিলাম । কিন্তু সেই পথনির্দেশনাকে তারা মান্য করেনি। পূর্ববৎ আকড়ে ধরে রয়েছিলো অন্ধত্ ও অজ্ঞানত্বকে । ফলে তাদের উপরে পতিত হয়েছিলো বীভৎস বজনিনাদ ৷ সেটা ছিলো তাদের কুকীর্তিরই অনিবার্য পরিণাম । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “পথ নির্দেশ করেছিলাম' অর্থ তাদের সামনে উন্মোচন করেছিলাম ভালো-মন্দ উভয় পথের স্বরূপ । সেই সঙ্গে বলেছিলাম, আমার পয়গম্বরের অনুসারী হতে । আর এখানকার “লাঙ্কনাদায়ক শাস্তির বজ আঘাত হানলো' অর্থ তাদেরকে আঘাত করলো অস্তরীক্ষ থেকে আগত ক্রমবর্ধমান এক ধ্বংসাতক মহানাদ। তাফসীরে মাযহারী/৩৮৮ এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ “আমি রক্ষা করলাম তাদেরকে, যারা ইমান এনেছিলো এবং যারা তাকওয়া অবলম্বন করতো? । একথার অর্থ__ ওই লাঞ্কুনাদায়ক শান্তি থেকে আমি রক্ষা করেছিলাম কেবল তাদেরকে যারা ছিলো বিশ্বাসী ও সাবধানী । সূরা হা-মীম, আস্সাজ্্দা ঃ আয়াত ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।