Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

ভাবনা করে দ্যাখো । রসুল স. বললেন, আবুল ওয়ালিদ! বলো, কী বলতে চাও? উত্বা বললো, দ্যাখো ভাতিজা! তুমি যা বলছো, তার দ্বারা সম্পদার্জন যদি তোমার উদ্দেশ্য হয়, তবে আমরা তোমার উদ্দেশ্য পুরণ করতে রাজী । আমরা তোমাকে এতো ধনদৌলত দিব, যাতে করে তুমি হতে পারবে আমাদের মধ্যে সবচেয়ে বেশী ধনী । আর যদি হতে চাও দলপতি, তবে আমরা তোমাকে সাদরে বরণ করে নিবো আমাদের প্রধান দলপতিরূপে। একথাও তুমি খুলে বলোতো দেখি, তুমি জ্বিন বা প্রেতাত্মা জাতীয় কিছু দ্যাখো কিনা । যদি সেরকম কিছুর প্রভাব তোমার উপর থেকেই থাকে, তবে তোমার সুচিকিৎসার বন্দোবস্ত করতেও আমরা অরাজী নই । সেরকম কিছু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না । কারণ তুমি তোমার বক্ষ্যাভ্যন্তর থেকে উদগীরিত কবিতার মতো কথাগুলো রুখতে পারো না কেনো? অতএব হে আবদুল মুত্তালিবের প্রিয় পৌব্র। তুমি নিঃসন্দেহে কাব্যনির্মাণে হতে পারবে সফল । অন্যদের মধ্যে এরকম যোগ্যতাই যে নেই। রসুল স. বললেন, তোমার কথা কি শেষ হয়েছে? উত্বা বললো, হ্যা । রসুল স. বললেন, এবার শোনো আমার কথা । এই বলে তিনি স. পাঠ করতে শুরু করলেন আলোচ্য সুরা । উত্বা পেছনের দিকে দু'হাতে ভর দিয়ে বসে মুগ্ধ হয়ে শুনে যেতে লাগলো । সেজদার আয়াত (৩৮) পর্যন্ত পাঠ করে তিনি স. সেজদা করলেন । তারপর বললেন, হে আবুল ওয়ালিদ! এই হচ্ছে তোমার কথার জবাব । উত্বা আর দেরী না করে উঠে পড়লো । এগিয়ে গেলো তার সঙ্গী সাথীদের তাফসীরে মাযহারী/৩৮৬ দিকে । তাদের মধ্যে একজন দূর থেকে তাকে দেখে মন্তব্য করলো, আবুল ওয়ালিদ তো মনে হয় বিপরীত ধারণা নিয়ে ফিরে আসছে। উত্বা তাদের বৈঠকে গিয়ে বসলো । সঙ্গীরা বললো, কী খবর? সে বললো, আল্লাহ্র শপথ! যা শুনলাম, তা আমি জীবনেও শুনিনি । ওই বাণী অভূতপূর্ব । তা না কাব্য, না গণকের বাণী, না যাদু । শোনো হে কুরায়েশ ভ্রাতৃবর্গ! মোহাম্মদকে তোমরা আর ঘাঁটিয়ো না। তার কাছ থেকে তোমরা দূরে দূরেই থাকো । যে সকল কথা আমি তার মুখ থেকে শুনলাম, তা কিছু না কিছু বাস্তবে প্রতিফলিত না হয়েই পারে না। জানি না কার ভাগ্যে রয়েছে বিজয় । তোমরা সফল যদি হও তো হলেই । আর তার সৌভাগ্যে তোমরাও নিজেদেরকে করতে পারবে সৌভাগ্যশালী। লোকেরা বললো, মোহাম্মদ তো দেখছি তোমাকে যাদু করেছে। উত্বা বললো, এটাই তোমাদের প্রতি আমার পরামর্শ । এখন তোমরা যা খুশী তা-ই করতে পারো । এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “আর আ'দ সম্প্রদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করতো এবং বলতো, আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? তারা কি তবে লক্ষ্য করেনি যে, আল্লাহ্‌, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করতো” । এখানে “ফাস্তাক্বার ফীল আরদ্ব বি গইরিল হাকৃক্‌* অর্থ তারা পৃথিবীতে অযথা দম্ভ প্রকাশ করতো । “মান্‌ আশাদ্‌দু মিন্না কুওয়াতা” অর্থ আমাদের অপেক্ষা শক্তিশালী কে? উল্লেখ্য, আ"দ সম্প্রদায় দৈহিক দিক দিয়ে শক্তিশালী ছিলো । তারা পাহাড়ের বড় বড় পাথর এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারতো । এটাই ছিলো তাদের গর্বের কারণ । তাদের নবী যখন তাদেরকে আল্লাহ্র শাস্তির ভয় দেখালেন, তখন তারা মনে করলো দৈহিক শক্তি দিয়েই তারা আল্লাহ্র শাস্তিকে ঠেকাতে পারবে । আল্লাহ্‌র শাস্তি যে অপ্রতিরোধ্য, সে কথা তারা স্বীকার করতে চাইতো না। তাই এখানে বলা হয়েছে, তাদের শক্তির দর্প নিরর্থক । তাছাড়া যৌবনকালের পর দৈহিক শক্তি এমনিতেই নিঃশেষ হয়ে যেতে থাকে । তারপর একসময় হারিয়ে যায় জীবন । সুতরাং দৈহিক, বৈত্তিক, বৌদ্ধিক কোনো প্রকার শক্তির অহংকারই মানুষ করতে পারে না । অর্থাৎ মানুষের সকল দম্ভই অসার, অনর্থক ও অযথার্থ। “আওয়া লাম ইয়ারাও' অর্থ তারা কি তবে লক্ষ্য করেনি? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ তারা ভালো করেই জানে। কথাটির সংযোগ রয়েছে অন্তরালবর্তী এক ক্রিয়ার সঙ্গে। ওই আন্তরিক ক্রিয়া সহযোগে বক্তব্যটি দীড়ায়__ কী! তারা এমন করে বলে, অথচ তারা একথা জানে না যে, তাদের সৃজয়িতা আল্লাহ্‌ তাদের চেয়ে অনেক বেশী শক্তিশালী । তাফসীরে মাযহারী/৩৮৭ শেষে বলা হয়েছে “ওয়া কানূ্‌ বিআয়াতিনা ইয়াজ্হাদূন' (অথচ তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করতো)। একথার অর্থ__ তারা ছিলো দস্ভান্ধ । তাই আল্লাহ্‌র সত্য নিদর্শনাবলীকে জেনে বুঝেও হয়ে যেতো সত্যপ্রত্যাখ্যানকারী । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ “অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাবার জন্য তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম ঝন্ঝাবায়ু অশুভ দিনে । এখানে 'রীহান সার্সারা” অর্থ ঝঞ্জাবায়ু, যা হয় ভয়ংকর ঠাণ্ডী এবং বিকট আওয়াজবিশিষ্ট । “সার্সারা” শব্দটি পরিগঠিত হয়েছে “সার্‌* থেকে। এর অর্থ ঠাপ্তা। অথবা শব্দটির সম্পর্ক রয়েছে “সার্তুন' থেকে, যার অর্থ বিকট চিৎকার, বীভৎস আওয়াজ । ॥|11.011100117.001

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।