Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

হজরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ থেকে বাগবী বর্ণনা করেছেন, একবার আবু জেহেল কতিপয় কুরায়েশ গোত্রপতিকে বললো, মোহাম্মদের ব্যাপারটা তো আমরা ঠিকমতো বুঝতে পারছি না। তোমরা বরং তাকে পরীক্ষা করবার জন্য এমন একজন লোককে ঠিক করো যে কাব্য, ভবিষদ্বাণী ও যাদুবিদ্যা সম্পর্কে পারদর্শী । সে মোহাম্মদের সঙ্গে খোলাখুলি আলাপ করবে, তারপর আমাদের কাছে এসে সব বুঝিয়ে বলবে । একথা শুনে উত্বা ইবনে রবীয়া বলে উঠলো, আল্লাহর শপথ! আমি তো কবিতা, ভবিষ্যদ্বাণী ও যাদু সম্পর্কে অনেক কিছু জানি । আমিই বরং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ-আলোচনা করে দেখি। সেরকম কিছু হলে আমার কাছে তার প্রকৃত রহস্য অনুদঘাটিত থাকবে না। এই বলে সে গিয়ে সাক্ষাত করলো রসুল স. এর সঙ্গে। বললো, মোহাম্মদ! তুমি না অভিজাত হাশেমী কুলোভব । বলো, তুমি উত্তম, না উত্তম তোমার শ্রদ্ধার্থ পিতামহ আবদুল মুত্তালিব? অথবা শ্রেষ্ঠ কি তুমি, না শ্রেষ্ঠ তোমার সম্মানার্হ পিতা আবদুল্লাহ? তাফসীরে মাযহারী/৩৮৪ তাহলে বলো, কেনো তুমি তোমার শ্রদ্ধাভাজন পিতৃপুরুষদের ধর্মমতকে ভ্রান্ত বলছো? নেতা হওয়ার আকাংখা যদি তোমার থাকে, তাহলে বলো, আমরা আমাদের নেতৃত্বের পতাকা তোমাকেই দিয়ে দেই । আর যদি বাসনা থাকে নারীর, তবে তা-ও খুলে বলো । তোমার পছন্দমতো দশজন পরমাসুন্দরী কুরায়েশ নারীর সঙ্গে আমরা তোমার বিবাহ দিয়ে দেই । আর যদি কামনা করো ধন-সম্পদ, তবে তোমাকে আমরা করে দেই সর্বাপেক্ষা অধিক ধনাঢ্য, যাতে করে তোমার উত্তরপুরুষেরাও হয়ে যেতে পারে শ্রেষ্ঠ বিত্তপতি, উত্বার কথা রসুল স. নীরবে শুনে যেতে থাকলেন । জবাব দিলেন তার বক্তব্য শেষ হওয়ার পর ৷ প্রথমে পড়তে শুরু করলেন “হা-মীম ৷ এটা দয়াময়, পরম দয়ালুর নিকট থেকে অবতীর্ণ, এক কিতাব বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াত সমূহ, আরবী ভাষায় কোরআন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য.....'। এভাবে পাঠ করতে করতে এসে শেষ করলেন ১৩ সংখ্যক আয়াতের__ “আমি তো তোমাদেরকে সতর্ক করছি এক ধ্বংসকর শাস্তির, আ*দ ও ছামুদের শাস্তির অনুরূপ” পর্যত্ত। এ পর্যন্ত শুনেই উত্বা ভয় পেয়ে গেলো । রসুল স. এর মুখে হাত দিয়ে আত্মীয়তার কসম দিয়ে অনুরোধ করলো চুপ থাকতে । তারপর সোজা চলে গেলো তার নিজের বাড়িতে । সঙ্গী সাথীদের কাছে না গিয়ে ঘরের মধ্যে বসে রইলো চুপচাপ । তার এরকম ভাবান্তর দেখে আবু জেহেল তার সঙ্গীদেরকে বললো, হে কুরায়েশ গোত্রাধিনায়কেরা! আল্লাহ্র কসম! আমার তো মনে হয়েছে উত্বা মোহাম্মদের অনুরক্ত হয়ে পড়েছে । এর কারণ কেবল এই-ই হতে পারে যে, সে মোহাম্মদের বাকচাতুর্ষের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। চলো, তার সঙ্গে সকলেই গিয়ে একটু দেখা করে আসি । সকলে তখন গিয়ে হাজির হলো উত্বার বাড়িতে । আবু জেহেল বললো, উত্বাঁ। আল্লাহ্র কসম! আমাদের তো মনে হচ্ছে তুমি এখন মোহাম্মদাসক্ত। সেজন্যই তুমি আমাদের সঙ্গে দেখা করোনি । তোমার যদি ধনসম্পদের প্রয়োজন থাকে তো বলো, আমরা তোমাকে এতো ধনসম্পদ দিবো, যা তোমার মোহাম্মদাসক্তিকে দূর করতে সমর্থ। উত্বা একথা শুনে রেগে গেলো এবং শপথ করে বললো, ভবিষ্যতে মোহাম্মদের সঙ্গে আমি আর কথাই বলবো না। আরো বললো, তোমরা তো জানোই কুরায়েশদের মধ্যে আমি একজন সম্পদপতি । কিন্তু আসল ব্যাপার শোনো, আমি তো তার কাছে গিয়ে অনেক কিছু বললাম । প্রত্যুত্তরে সে আমাকে এমন কথা শোনালো যে আমি অভিভূত না হয়ে পারিনি । তবে এ ব্যাপারে আমি এখন নিঃসন্দিপ্ধ যে, সে কবি, ভবিষ্যদ্বক্তা বা যাদুকর কোনোটাই নয়। শোনো তাহলে-__ একথা বলে সে রসুল স. এর কাছ থেকে যা শুনেছিলো তা সবাইকে আবৃত্তি করে শোনালো। তারপর বললো, এ পর্যন্ত শুনে আমি তার মুখে হাত রেখে আত্মীয়তার দোহাই দিয়ে তার পাঠ বন্ধ করিয়েছি। তোমরা তো জানোই, মোহাম্মদ কখনো মিথ্যা বলে না । সে কারণেই আমি আশংকা করছি, তোমাদের উপর কখন জানি শাস্তি আপতিত হয়। তাফসীরে মাযহারী/৩৮৫ মোহাম্মদ ইবনে কা*ব কারাজী বলেছেন, আমার কাছে এই তথ্যটি পৌছেছে যে, উত্বা ছিলো খুব বুদ্ধিমান জননেতা । একদিন সে তার লোকজনদেরকে নিয়ে কাবাগৃহের প্রাঙ্গণে বসেছিলো। এমন সময় রসুল স. সেখানে একাকী আগমন করলেন। উত্বা বললো, হে কুরায়েশ সম্প্রদায়! আমি কি মোহাম্মদের সঙ্গে কিছু বাক্যালাপ করবো? হতে পারে সে হয়তো আমাদের কোনো প্রস্তাবকে গ্রাহ্য করবে । আমরাও হয়তো তার কোনো কথা মেনে নিতে পারবো । ফলে আমাদের মধ্যে পারস্পরিক বিসম্বাদ আর থাকবে না। ঘটনাটি সেই সময়ের যখন ইসলাম গ্রহণ করেছেন রসুল স. এর প্রিয় পিতৃব্য বীরকেশরী হামযা এবং রসুল স. এর বিশ্বাসী অনুচরবর্ণের সংখ্যাও তখন ক্রমবর্ধমান । কুরায়েশরা বললো, হে আবুল ওয়ালিদ! তাই করো । মোহাম্মদের কাছে যাও এবং তার সঙ্গে কথা বলো। উত্বা এগিয়ে গেলো । কিছু দূরে উপবিষ্ট রসুল স. এর সামনে গিয়ে সে-ও বসে পড়লো । বললো, হে আমার ভ্রাতুষ্পুত্র! তোমাদের গোষ্ঠী সুবিস্তৃত। তোমাদের কৌলিন্যও বিশেষ পর্যায়ের । কিন্তু তুমি এমন কথা বলতে শুরু করেছো যে, তোমার আপনজনদের মধ্যেই সৃষ্টি হচ্ছে বিভেদ । তুমি সবাইকে মূর্থ সাব্যস্ত করছো। তাদের উপাস্য প্রতিমাগুলোর নিন্দা করছো এবং তাদের পুর্বপুরুষদেরকে বলছো সত্যপ্রত্যাখ্যানকারী । এবার আমার কথা একটু কান লাগিয়ে শোনো । আমি তোমার সম্মুখে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করছি। সেগুলো ভালো করে শোনো । তারপর চিন্তা- ॥|11.9111100117.001

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।