Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছেন। কোরআনের ভাষ্য হচ্ছে_ আল্লাহ্‌ আকাশ-পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে। অথচ এখানে বর্ণনাকারী বলেছেন সাতদিনের কথা । গ্রকৃত কথা হচ্ছে সৃজনপর্ব শুরু হয়েছে রবিবার থেকে। কিন্তু এখানে বলা হয়েছে শনিবারের কথা । আবার কোরআনে বলা হয়েছে পাহাড়-পর্বত ইত্যাদি সৃজিত হয়েছে তৃতীয় ও চতুর্থ দিবসে মেঙ্গল ও বুধবারে)। অথচ এই তাফসীরে মাযহারী/৩৮২ হাদিসে বলা হয়েছে, পাহাড় সৃষ্টি করা হয়েছে রবিবারে এবং গাছপালা সোমবারে। আবার কোরআনে বর্ণিত আদম সৃষ্টির কাহিনী একথাই এ্রকাশ করে যে, হজরত আদমকে সৃষ্টি করা হয়েছে আকাশ-পৃথিবী সৃষ্টির বহুকাল পরে। যেমন আল্লাহ এরশাদ করেছেন_ যখন আপনার এ্রভুপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে আমার গ্রতিনিধি থ্রেরণ করবো । এছাড়া আদম সৃষ্টি সম্পর্কিত অন্য এক বিবরণে পাওয়া যায়, তার শরীর নির্মাণের মাটিকে মালিশ করা হয় চন্লিশ দিন ধরে। এখানে “এবং প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন' কথাটির অর্থ__ এবং তিনি প্রত্যেক আকাশে প্রবর্তন করলেন ফেরেশতাদের মানোপযোগী আদেশ । আতার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ্‌ প্রতিটি আকাশে ফেরেশতা, সাগর, পর্বত, বায়ুপ্রবাহের স্তর ইত্যাদি কতোকিছু যে সৃষ্টি করে রেখেছেন, তার প্রকৃত সংবাদ তিনি ছাড়া আর কেউ জানে না। কাতাদা ও সুদ্দী বলেছেন, আকাশে তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও অসংখ্য তারকা । মুকাতিল বলেছেন, আল্লাহ্‌ তার নির্দেশ-নিষেধাজ্ঞাদি প্রথম অবতীর্ণ করেন আকাশে । কেউ কেউ বলেছেন, আকাশের সকল সৃষ্টিকে তিনি আনুগত্যের আদেশ দেন। আর “আমি নিকটবর্তী আকাশকে করলাম সুশোভিত প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত' একথাটির মধ্যে ঘটেছে আল্লাহ্র অপরিসীম পরাক্রমের বহিঃপ্রকাশ । অর্থাৎ নিকটবর্তী আকাশকে তিনি করেছেন সূর্য-চন্দ্র-নক্ষত্রালোক শোভিত, যা করার সাধ্য অন্য কারো নেই। আবার ফেটে যাওয়া, ক্ষয় হওয়া, ভেঙে যাওয়া অথবা অন্য কোনোরকম দুর্ঘটনাকবলিত হওয়া থেকে তিনি আকাশকে করেছেন সুরক্ষিত । এরকম করার সামধ্যও অন্য কেউ রাখে না। শেষে বলা হয়েছে “জালিকা তাকৃদীরুল্‌ আ"যীযিল আ"'লীম" (এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ্‌র ব্যবস্থাপনা)। এখানে “আশযীয' অর্থ মহাপরাক্রমশালী, আপন সৃষ্টির ব্যবস্থাপনায় পরিপূর্ণরূপে প্রভাবশালী । আর “আ'লীম' অর্থ সর্বজ্ঞ, আপন সৃষ্টির সকল কিছু সম্পর্কে সম্যক অবগত । এরপরের আয়াতে (১৩) বলা হয়েছে___ “তবুও এরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলো, আমিতো তোমাদেরকে সতর্ক করেছি এক ধ্বংসকর শান্তির, আদ ও ছামুদের শাস্তির অনুরূপ" ৷ একথার অর্থ__ হে আমার রসুল! এতোক্ষণ ধরে আলোচিত আল্লাহ্‌র একক সত্তা এবং তার সর্বজ্ঞতা-সর্বশক্তিধরতা ও সৃজননৈপুণ্যের অভাবিতপূর্ব বিবরণ শোনার পরেও যদি আপনার স্বজাতীয় অংশীবাদীদের চৈতন্যোদয় না ঘটে থাকে, তবে তাদেরকে চূড়ান্তকথাটি জানিয়ে দিন এভাবে__আমি তাহলে তোমাদেরকে সতর্ক করতে বাধ্য হচ্ছি এমন ভয়াবহ ও ধ্বংসাত্মক শাস্তি সম্পর্কে, যেরকম শান্তি আপতিত হয়েছিলো অবাধ্য আদ ও ছামুদ জাতির উপর । এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ “যখন তাদের নিকট রসুলগণ এসেছিলো তাদের সম্মুখ ও পশ্চাৎ থেকে এবং বলেছিলো, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত কোরো না। তখন তারা বলেছিলো, আমাদের প্রতিপালকের এরূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন । অতএব তোমরা যা সহ প্রেরিত হয়েছো, আমরা তা প্রত্যাখ্যান করলাম? । তাফসীরে মাযহারী/৩৮৩ এখানে “তাদের নিকট তাদের রসুল এসেছিলো তাদের সম্মুখ ও পশ্চাৎ থেকে' কথাটির অর্থ__ তাদের প্রতি প্রেরিত রসুলগণ তাদের পথপ্রদর্শনার্থে অবলম্বন করেছিলেন সর্ববিধ উপায়, সর্বাত্মক প্রচেষ্টা । অথবা এখানে “সম্মুখ* ও “পশ্চাৎ অর্থ অনাগতকাল ও অতীতকাল । অর্থাৎ অতীতের অবাধ্য উম্মতের পরিণতি কী হয়েছিলো, সেকথা যেমন তাদেরকে বার বার বলা হয়েছিলো, তেমনি তাদেরকে সতর্ক করা হয়েছিলো ভবিষ্যতে অবাধ্যতা করলে কী ঘটবে, সে সম্পর্কে । এভাবে তাদেরকে সাবধান করার কোনো প্রচেষ্টাই তাদের নবীগণ বাকী রাখেননি । কিংবা “সম্সুখ* ও “পশ্চাৎ' অর্থ এখানে পূর্বাপর । অর্থাৎ আগের যুগের লোকদের সংবাদ আদ ও ছামুদ জাতি জানতো । আবার হজরত হুদ ও হজরত সালেহ তাদেরকে জানিয়েছিলেন পরবর্তী যুগের লোকদের অবস্থা সম্পর্কেও । এভাবে তারা হৃদয় গলানো ভাষায় তাদেরকে আহ্বান জানিয়েছিলেন সত্যধর্মের দিকে। কিংবা “সম্মুখ ও “পশ্চাৎ' অর্থ এখানে সুপ্রচুর, অনেক । অর্থাৎ অনেক নবীই আ'+দ, ছামুদ ও তাদের মতো দুর্বিনীত সম্প্রদায়ের পথপ্রদর্শণার্থে প্রেরিত হয়েছিলেন । যেমন অন্য আয়াতে বলা হয়েছে__ “তাদের কাছে তাদের রিজিক পর্যাপ্ত পরিমাণে আসতো প্রত্যেক স্থান থেকে? । “আমাদের প্রতিপালকের এরকম ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন। অতএব তোমরা যা সহ প্রেরিত হয়েছো আমরা তা প্রত্যাখ্যান করলাম" কথাটির অর্থ__ ওই সকল সত্যপ্রত্যাখ্যানকারী তাদের প্রতি নবীগণকে এই বলে প্রত্যাখ্যান করতো যে, আমরা যেমন, তেমনি তোমরাও । সমমর্যাদাসম্পন্ন যারা, তারা কেউ কারো পথপ্রদর্শক হতে পারে না। সুতরাং তোমাদেরকে এবং তোমরা যে প্রত্যাদেশ নিয়ে এসেছো বলছো, তাকে আমরা অমান্য করলাম । আমাদেরকে হেদায়েত করাই যদি আমাদের প্রতিপালকের ইচ্ছা হতো, তবে তিনি অবশ্যই আমাদের কাছে পাঠাতেন কোনো ফেরেশতাকে। কিন্তু ফেরেশতা তো তোমরা নও । তোমরা তো আমাদেরই স্বগোষ্ঠীভূত । ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।