॥ উহাদের জন্য এক নিদর্শন এই যে, আমি উহাদের বংশধরদিগকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম; ।॥ এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাহাতে উহারা আরোহণ করে। [॥ আমি ইচ্ছা করিলে উহাদিগকে নিমজ্জিত করিতে পারি; সে অবস্থায় উহাদের কোন সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না__ ॥ আমার অনুগ্ধহ না হইলে এবং কিছুকালের জন্য জীবনোপভোগ করিতে না দিলে। প্রথমোক্ত আয়াতছয়ের মর্মার্থ হচ্ছে__ এটাও তাদের জন্য একটি নিদর্শন যে, আমি মানুষের উর্বতন-অধস্তন বংশধরদের জলযানারোহণকে নিরাপদ রাখি, যেমন নিরাপদ রেখেছিলাম নবী নুহ ও তার বিশ্বাসী অনুচরবর্গকে । এরকম যানবাহন তো রয়েছে স্থলে-অন্তরীক্ষেও। যেমন মরুজাহাজ উল্ট্র। সেগুলোও তো নিরাপত্তাপ্রাপ্ত আমা কর্তৃক । এখানকার “জুররিয়্যাত* এর শাব্দিক অর্থ সন্তান, যাদেরকে গ্রহণ করা হয় বাণিজ্য সহ্যাত্রীরূপে । কখনো অর্থ হয় সফরসঙ্গী সন্তান ও পরিবার । আবার কখনো শব্দটি ব্যবহৃত হয় কেবল “সঙ্গিনী” অর্থে। যেমন এক হাদিসে এসেছে, যুদ্ধে নিহত এক রমণীকে দেখে রসুল স. একবার বলেছিলেন, মেয়েটি তো সমরসম্পৃক্তা নয় । তখন তিনি স. সেনাপতি হজরত খালেদ ইবনে ওলীদকে এইমর্মে নির্দেশ দিয়েছিলেন যে, “জুররিয়্যাত' ও শ্রমিককে যেনো হত্যা করা না হয়। হজরত ওমর বলেছেন, “জুররিয়্যাতকে' সাথে নিয়ে হজ করো । তাদের অর্থ ভক্ষণ কোরো না । কিন্তু তাদের রজ্জুও ছেড়ে দিয়ো না (কোরো না পর্যবেক্ষণমুক্ত)। নেহায়া। “আলফুলক' অর্থ জলযান, নৌকা, তরণী । জলযানারোহণ প্রসঙ্গে রমণী ও সন্তানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে একারণে যে, তাদেরকে সফরসঙ্গী করা স্বস্তিদায়ক নয়৷ তাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয় বিশেষভাবে । তাফসীরে মাযহারী/৩০ বাগবী লিখেছেন, এখানে “আলফুলক' অর্থ নবী নুহের কিশতী । আর “জুররিয়্যাত* বলে বুঝানো হয়েছে পূর্ব পুরুষকে । সম্ভান যেমন “জুররিয়্যাত', তেমনি “জুররিয়্যাত' বলে বুঝানো হয় পিতামহ প্রপিতামহগণকেও। বায়যাবী লিখেছেন, এখানে “আলফুলক' অর্থ যদি নবী নুহের বজরাই হয়, তবে বক্তব্যটি দাড়াবে এরকম___ আল্লাহপাক তাদের পিতৃপুরুষদেরকে বজরায় আরোহণ করিয়েছিলেন তখন, যখন তাদের পরবর্তী বংশধরেরা ছিলো অজ্ঞ তাদের পৃষ্ঠদেশে। এমতাবস্থায় “জুররিয়্যাত' কথাটি বিশেষভাবে উল্লেখ করার উদ্দেশ্য হবে যুগপৎ বিস্ময় ও আশার সঞ্চার করা । “মিম্ মিছলিহী' অর্থ অনুরূপ ৷ অর্থাৎ নবী নুহের জাহাজের মতো । “মা ইয়ারকাবুন' অর্থ তারা আরোহণ করে যাতে । যেমন জলে জলযান এবং স্থলে মরুজাহাজ উষ্ট্র এবং জলে-স্থলে-অন্তরীক্ষের এমতো অন্যান্য বাহনসমূহ। এরপরের আয়াতছ্য়ে বলা হয়েছে__ “আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি; সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না এবং তারা পরিত্রাণও পাবে না_ (৪৩) আমার অনুগহ না হলে এবং কিছুকালের জন্য জীবনোপভোগ না করতে দিলে(৪৪)। এখানে “ওয়া ইন্ নাশা নুগরিকৃহুম' অর্থ আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি । “ফালা সরীখা লাহুম' অর্থ সে অবস্থায় তাদের থাকবে না কোনো সাহায্যকারী, যে তাদেরকে রক্ষা করতে পারে ওই নিশ্চিত নিমজ্জন থেকে । অথবা বলা যায়, সে অবস্থায় কেউ সাহায্যের জন্য প্রার্থনা করবারও অবকাশ পাবে না। হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন__ সে অবস্থায় কেউই আল্লাহ্র শাস্তি থেকে নিষ্কৃতি পাবে না। “ইল্লা রহমাতাম্ মিন্না” অর্থ আমার অনুগ্রহ না হলে। আর “ওয়া মাতাআ'ন ইলা হীন* অর্থ এবং কিছুকালের জন্য জীবনোপভোগ করতে না দিলে । এখানে “হীন' অর্থ কিছুকাল, আয়ুঙ্কাল, যা আল্লাহ্ কর্তৃক সুনির্ধারিত। সূরা ইয়া-সীন ঃ আয়াত ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।