দুই দিন ছিলো রবিবার ও সোমবার । আর এই দুই দিন হচ্ছে মঙ্গলবার ও বুধবার । এভাবে হিসাব করলে মোটমাট সময় লাগে চারদিন। যেমন বলা হয়ে থাকে__ আমরা বসরা থেকে বাগদাদ যেতে সময় লাগে দু*দিন এবং কুফা যেতে লাগে তিনদিন। অর্থাৎ প্রথম দুই দিন যোগ আর একদিন । আর “সায়িলীন* অর্থ এখানে যাচনাকারী, অনুসন্ধানকারী । অর্থাৎ পৃথিবী ও পৃথিবীর সকল কিছুর নির্মাণে ও ব্যবস্থাপনায় কতোদিন সময় লেগেছে, এ সম্পর্কে যদি কেউ অনুসন্ধিৎসু হয়, তবে তার জন্য জবাব হচ্ছে__ মোটমাট চার দিন। অথবা কথাটির সম্পর্ক রয়েছে একটি অনুক্ত শব্দ “কৃদ্দারা এর সঙ্গে । যদি তাই হয়, তবে অনুসন্ধিৎসুদেরকে জবাব দেওয়া যেতে পারে, পৃথিবীর প্রাণীকুলের খাদ্য ব্যবস্থাপনাতেই সময় লেগেছে চারদিন । এরপরের আয়াতে (১১) বলা হয়েছে__ “অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিলো ধুমপুঞ্জ বিশেষ । অনত্তর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বললো, আমরা এলাম অনুগত হয়ে” । এখানে “ছুম্মাস্ তাওয়া” অর্থ অতঃপর মনোনিবেশ করেন । এখানে “ছুম্মা' অতঃপর) শব্দটি কালক্ষেপণের জন্য ব্যবহৃত হয়নি, ব্যবহৃত হয়েছে পৃথিবী ও আকাশ এই দুই সৃষ্টির মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য । “দুখান অর্থ ধুমপুঞ্জবিশেষ। বাগবী লিখেছেন, আকাশ সৃষ্টির মূল উপকরণ ছিলো বাস্প, অর্থাৎ জলীয় বাস্প। গ্রীক ও শরীরবিজ্ঞানীদের মতে মাটি ও আগুনের মূল মিশ্রণের নাম “দুখান' এবং পানি ও বাতাসের মূল মিশ্রন হচ্ছে বুখার* । কিন্তু বাগবী “দুখান* বলেছেন জলীয় বাম্পকেই। “তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়* অর্থ আল্লাহ আকাশ-পৃথিবী উভয়কে নির্দেশ দিলেন, তোমরা চাও বা না চাও, নিকটবর্তী হও তোমাদের সকল প্রভাব-প্রতিক্রিয়া ও বৈচিত্র-বৈশিষ্ট্য নিয়ে, যেগুলো আমি গচ্ছিত রেখেছি তোমাদের অভ্যত্তরে । অথবা কথাটির অর্থ হবে__ তোমাদের ভিতর থেকে আমি যা কিছু সৃষ্টি করতে চাই, তা তোমরা প্রকাশ করো। তাউসের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে_ আমি আমার বান্দাদের জন্য যে সকল 17755752185 দিলেন, হে আকাশ! তুমি প্রকাশ করো তোমার সূর্য, চন্দ্র ও নক্ষত্রপুঞ্জকে । আর পৃথিবীকে নির্দেশ দিলেন, আর হে পৃথিবী! তুমি তোমার সমুদ্রসমূহকে সলিলিত ও তরঙ্গময় করো এবং স্থলভাগকে করো বৃক্ষময়, পুষ্পময়, শস্যময় ও তৃণগুল্মবিশিষ্ট। “ইচ্ছায় অথবা অনিচ্ছায়' অর্থ তোমরা স্বেচ্ছায় যদি আসতে চাও তো এসৌ, আর অনিচ্ছুক যদি হও, তবে তোমাদেরকে আমি আসতে বাধ্য করবো । আর “তৃয়িয়ীন' অর্থ অনুগত হয়ে। এখানে ব্যবহৃত হয়েছে পুধলিঙ্গবাচক বহুবচন। দ্বিবচনের স্ত্রীলিংঙ্গবাচক শব্দরূপ এখানে ব্যবহার করা হয়নি । এর কারণ হচ্ছে তাফসীরে মাযহারী/৩৮১ নির্দেশানুগত হওয়ার সম্মতি প্রদানের মধ্যে শীমিল ছিলো আকাশ-পৃথিবীসহ অন্যান্য জগতও ৷ তাছাড়া এখানে উল্লেখ করা হয়েছে “তারা বললো" । বলা কওয়া করতে পারে কেবল বিবেকবান সৃষ্টি । অথচ এখানে কথা বলার সম্পর্ক করা হয়েছে আকাশ-পৃথিবীর সঙ্গে, যারা বাহ্যত বিবেকবান নয়। অতএব বুঝতে হবে এখানে আকাশ-পৃথিবীকে বিবেকবান বলেই ধরে নেওয়া হয়েছে। কিন্তু আকাশ-পৃথিবীর কথা বলাকে এখানে বুঝতে হবে রূপকার্থে, প্রকৃতার্থে নয়। আর আকাশ-পৃথিবীর “আতাইনা* (আমরা এলাম) কথাটির মধ্যে ঘটেছে আল্লাহতায়ালার অপার ক্ষমতার বহিঃ্রকাশ । অর্থাৎ তাঁর সকল সৃষ্টিই তার নির্দেশ তাৎক্ষণিকভাবে পালন করার ইচ্ছা ব্যক্ত করতে বাধ্য । এরকম তাৎক্ষণিকভাবে নির্দেশ কার্যকর হওয়ার কথা এসেছে “কুন্ ফা ইয়াকুন' আয়াতে । এরপরের আয়াতে (১২) বলা হয়েছে__ “অতঃপর তিনি আকাশমগ্ডলকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে এর বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ্র ব্যবস্থাপনা" । এখানে “ফা কৃদ্া হুন্না সাবআ" সামাওয়াতিন ফী ইয়াওমাইন' অর্থ অতঃপর তিনি আকাশমগ্লকে দুইদিনে সপ্তাকাশে পরিণত করলেন । এখানে “হুন্না" সর্বনামটির দ্বারা ইশারা করা হয়েছে আকাশের দিকে ৷ কেননা “সামাআ' অর্থের দিক দিয়ে বহুবচন । আর এর সর্বনাম রয়েছে এখানে প্রচ্ছন্ন । “সাবআ” সামাওয়াতি' (সপ্তাকাশ) হচ্ছে এর পরিষ্কার ব্যাখ্যা । এর উদ্দেশ্য আল্লাহই সাত আকাশ সৃষ্টি করেছেন । অর্থাৎ সাত আকাশকে অস্তিত্বায়িত করেছেন অনস্তিত্ব থেকে । আর এখানকার “দুইদিনে' অর্থ বৃহস্পতিবার ও শুক্রবার । জালালুদ্দিন মাহাল্লী বলেছেন, শুক্রবারের অন্তিম সময়ে আল্লাহতায়ালা আকাশ সৃজন থেকে অবসর গ্রহণ করেন । ওই অন্তিম সময়ে তিনি সৃষ্টি করেন হজরত আদমকে । সেকারণেই এখানে “সৃজন পূর্ণ করেন' এরকম বলা হয়নি । আমি বলি, জালালুদ্দিন মাহাল্লীর এমতো উক্তির ভিত্তি সম্ভবতঃ ওই হাদিস, যা বর্ণিত হয়েছে হজরত আবু হোরায়রা কর্তৃক। যেমন তিনি বর্ণনা করেছেন, রসুল স. একবার আমার হাত ধরে বললেন, আল্লাহ্ মাটি সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় সৃষ্টি করেছেন রবিবারে, গাছপালা সৃষ্টি করেছেন সোমবারে, দুঃখকষ্ট ও বিপদাপদ সৃষ্টি করেছেন মজলবারে, নূর সৃষ্টি করেছেন বুধবারে, চতুষ্পদ জন্তু সমূহ বৃহস্পতিবারে এবং আদম সৃষ্টি করেছেন শুক্রবারের বিকেলে, আসরের পর, সকলের শেষে। অন্তিম ক্ষণ হচ্ছে আসর-মাগরিবের মধ্যবর্তী সময় । প্রকাশ থাকে যে, এই হাদিস বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী অনবধান ॥|॥11.911100117.00
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।