) তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ এবং চারি দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য । -॥ অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধুম্পুঞ্জবিশেষ । অনত্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন, “তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায় ৷” উহারা বলিল, “আমরা আসিলাম অনুগত হইয়া ।* ॥ অতঃপর তিনি আকাশমণ্ডলকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ্র ব্যবস্থাপনা । ) তবুও ইহারা যদি মুখ ফিরাইয়া লয় তবে বল, “আমি তো তোমাদিগকে সতর্ক করিতেছি এক ধ্বংসকর শাস্তির, “আদ ও ছামুদের শান্তির অনুরূপ ।" _॥ যখন উহাদের নিকট রাসূলগণ আসিয়াছিল উহাদের সম্সুখ ও পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল, “তোমরা আল্লাহ্ ব্যতীত কাহারও “ইবাদত করিও না ।” তখন উহারা বলিয়াছিল, “আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফিরিশতা প্রেরণ করিতেন। অতএব তোমরা যাহা-সহ প্রেরিত হইয়াছ, আমরা তাহা প্রত্যাখ্যান করিলাম ।" -। আর “আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, উহারা পৃথিবীতে অযথা দন্ত করিত এবং বলিত, “আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে?" উহারা কি তবে লক্ষ্য করে নাই যে, আল্লাহ্, যিনি উহাদিগকে সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অপেক্ষা শক্তিশালী? অথচ উহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিত । ॥ অতঃপর আমি উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্কুনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে থেরণ করিয়াছিলাম ঝঞ্চাবায়ু অশুভ দিনে । আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্কনাদায়ক এবং উহাদিগকে সাহায্য করা হইবে না। -॥ আর ছামুদ সম্প্রদায়ের ব্যাপারে তো এই যে, আমি উহাদিগকে পথনির্দেশ করিয়াছিলাম, কিন্তু উহারা সৎপথের পরিবর্তে ভ্রান্তপথ অবলম্বন করিয়াছিল । অতঃপর উহাদিগকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্র আঘাত হানিল উহাদের কৃতকর্মের পরিণামস্বরূপ। তাফসীরে মাযহারী/৩৭৯ [॥ আমি রক্ষা করিলাম তাহাদিগকে, যাহারা ঈমান আনিয়াছিল এবং যাহারা তাকওয়া অবলম্বন করিত। প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে আমার রসুল! আপনি অংশীবাদীদেরকে বলুন, তোমরা কি সেই সার্বভৌম ও একক সত্তাকে অস্বীকার করতে চাও, এবং নির্ধারণ করতে চাও তার সমকক্ষ, যিনি এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে? অথচ তিনি কেবল এই পৃথিবীরই সৃজনকর্তী নন, তিনি সৃজনকর্তা সমগ্ সৃষ্টির । এখানকার প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে অংশীবাদীদেরকে ধমক দিয়ে ও ভয় দেখিয়ে । বক্তব্যটি একটি অনুক্ত প্রশ্নের জবাব । ওই অনুক্ত প্রশ্নটি হচ্ছে__ রসুল স. যখন এই মর্মে জানতে চাইলেন যে, হে আমার প্রভুপালক! ওরা যদি সত্য গ্রহণ করতে অনীহ হয়, পাপসমূহ থেকে তওবা না করে, তবে আমি তাদেরকে কী বলবো? “ফী ইয়াওমাইন" অর্থ দুই দিনে । ওই দুই দিন হচ্ছে রবিবার ও সোমবার । “রব্বুল আ'লামীন" অর্থ জগতসমূহের প্রতিপালক । অর্থাৎ অস্তিত্বশীল সকল সৃষ্টির যিনি ত্রষ্টা। বিশ্বজগতের জাতিগোষ্ঠী, শ্রেণী বহুপ্রকারের ৷ সেকারণেই এখানে ব্যবহৃত হয়েছে মূল ধাতুর বহুবচন “আ'লামীন' এবং এর বর্ণনায় বিবেকহীন সৃষ্টি অপেক্ষা বিবেকবান সৃষ্টিকেই দেওয়া হয়েছে অধিকতর প্রাধান্য । পরের আয়াতে (১০) বলা হয়েছে__ “তিনি স্থাপন করেছেন পর্বতমালা ভূপৃষ্ঠে এবং এতে রেখেছেন কল্যাণ এবং চারদিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন___ খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য* ৷ একথার অর্থ__ আর তিনি ভূপুষ্ে প্রতিষ্ঠিত করেছেন শৈলশ্রেণী, ভূমিতে রেখে দিয়েছেন উপকারপরদায়ক সামথীসমূহ ৷ পৃথিবীবাসীদের জন্য আহার্ষের ব্যবস্থাও তিনি করেছেন । আর এ সকল কিছুর ব্যবস্থাপনা তিনি সম্পন্ন করেছেন চারদিনে। সৃষ্টিরক্ষার এই সুষম ব্যবস্থার রহস্য জানতে পারে কেবল তারা, যারা অনুসন্ধিতসু । এখানে “এতে রয়েছে কল্যাণ* অর্থ এই ভূঁপৃষ্ঠেই রয়েছে কতো গ্রাম-জনপদ-সাগর-নদী-ফল-ফসল-পশু-পাখি, যা মানুষের জন্য কল্যাণকর ৷ “এতে ব্যবস্থা করেছেন খাদ্যের' অর্থ এই পৃথিবী সকল প্রাণীর খাদ্য ও পানীয়ের উৎপাদন ক্ষেত্র। হাসান বলেছেন, আল্লাহ্ পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণীর আহারের বন্দোবস্ত করে দিয়েছেন পৃথক পৃথক রীতিতে । ইকরামা ও জুহাক বলেছেন, আল্লাহ্ বিভিন্ন স্থানকে উপযোগী করেছেন বিভিন্ন প্রকার আহার্ধবন্তর উৎপাদনস্থলরূপে । ফলে এক স্থানের জনগোষ্ঠীর সঙ্গে চলে অন্য অঞ্চলের মানুষের পণ্যবিনিময় ৷ এই পণ্যবিনিময়ই আবার হয় বহুসংখ্যক লোকের জীবিকার্জনের মাধ্যম । কালাবী বলেছেন, বিভিন্ন জনপদের মানুষের খাদ্যাভ্যাসও একরকম নয় । তাই কেউ ভক্ষণ করে যব, গম, ধান, কেউবা খেজুর, অথবা অন্য কোনো খাদ্যবন্তু । “চার দিন' অর্থ আগের দুই দিন যোগ এই দুই দিন। আগের তাফসীরে মাযহারী/৩৮০ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।