হাসান বসরী বলেছেন, আল্লাহ তার ধ্রিয়তম রসুলকে বিনয় শিক্ষা দিয়েছেন। তাই এখানে বলতে বলেছেন, হে আমার প্রেমাস্পদ! আপনি তাদেরকে বলুন, আমি তোমাদের মতোই তো মানুষ । কিন্তু আমি মহাসত্যের সন্ধান পেয়েছি একারণে যে, আমাকে এ সম্পর্কে জ্ঞানদান করা হয়েছে প্রত্যাদেশের মাধ্যমে । সুতরাং তোমরা জাগতিক ও পারত্রিক কল্যাণ অর্জনের জন্য আমার প্রতি প্রত্যাদেশিত নিদর্শনকে মান্য করো । এটা তোমাদের জন্য অত্যাবশ্যক ৷ অথবা এখানকার “আমি তো তোমাদের মতো একজন মানুষই” কথাটির অর্থ হবে__ আমি মানব সম্প্রদায়ভূত, জ্বিন অথবা ফেরেশতাদের মধ্য থেকে কেউ নই যে, তোমরা সহজে মহাসত্যের শিক্ষা নিতে পারবে না । এরকমও নয় যে, মানুষের জ্ঞান-বুদ্ধির অতীত কোনো বিশ্বাসের দিকে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি তো আহ্বান জানাচ্ছি সহজ সরল পথের দিকে, একমাত্র উপাস্য মহাসৃজয়িতা ও মহাপ্রভুপালয়িতা এক আল্লাহ্র দিকে, যা সম্পূর্ণতই স্বাভাবিক, যুক্তিসঙ্গত ও বিধিসম্মত। “অতএব তোমরা তারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তারই নিকট ক্ষমাগ্রার্থনা করো" অর্থ কাজেই যিনি তোমাদের সৃজক ও পালক, তার মনোনীত ধর্মাদর্শকেই তোমরা দৃঢ়ভাবে ধারণ করো এবং ইতোপূর্বের অংশীবাদিতা ও পাপের জন্য ক্ষমাপ্রার্থী হও কেবল তার সকাশে । “ওয়াইলুল্ লিল্মুশরিকীন' অর্থ দুর্ভোগ অংশীবাদীদের জন্য ৷ “ওয়াইলুন' হচ্ছে শাস্তিবাচক শব্দ। এখানকার “যারা জাকাত প্রদান করে না" কথাটিকে হজরত ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন এভাবে__ তারা “লা ইলাহা ইল্লাল্লহ্' কলেমায় বিশ্বাস করে না। অর্থাৎ এই কলেমায় বিশ্বাস স্থাপন করাই হচ্ছে নফসের জাকাত বা প্রবৃত্তির পরিশুদ্ধতা ৷ এভাবে কথাটি দীড়ায়__ তারা আল্লাহ্র এককতে বিশ্বাস স্থাপন করে তাদের প্রবৃত্তিকে পরিশুদ্ধ করে না। হাসান ও কাতাদা বলেছেন, এখানে “জাকাত' অর্থ শরিয়ত নির্ধারিত ফরজ জাকাত, অংশীবাদীরা যার অপরিহার্য হওয়াকে স্বীকার করে না। এক বর্ণনায় এসেছে, জাকাত হচ্ছে ইসলামের সাঁকো । এই সীকো যে অতিক্রম করতে পেরেছে সে আত্মরক্ষা করতে পেরেছে পতন থেকে এবং যে তা পারেনি, সে হয়ে গিয়েছে বরবাদ । মুকাতিল ও তাফসীরে মাযহারী/৩৭৬ জুহাক কথাটির অর্থ করেছেন এভাবে__ তারা আল্লাহ্র পথে তাদের ধনসম্পদ ব্যয় করে না। মুজাহিদ বলেছেন, এখানে “জাকাতের উদ্দেশ্য আসলে পবিত্রতা । অর্থাৎ তারা তাদের কর্মকাণ্ডকে পবিত্র করে না। বায়যাবী লিখেছেন, ৭ সংখ্যক আয়াতের বক্তব্যে একথাই প্রমাণিত হয় যে, মানুষের জন্য মূল বিশ্বাস যেমন অপরিহার্য, তেমনি অপরিহার্য শাখাগত আমলসমূহও । সুরা মুদ্দাছছিরের “আমরা মুসল্লীদের অন্তর্ভূক্ত ছিলাম না" আয়াতের ব্যাখ্যায় এ প্রসঙ্গে বলাও হয়েছে। অর্থাৎ জাকাত না দেওয়ার অর্থই হচ্ছে পরকালকে অস্বীকার করা। সেকারণেই পরকালে অবিশ্বাসী ও জাকাত প্রদানে অনীহ ব্যক্তিরা দুঃস্থ জনতাকে সাহায্য করাকে মনে করে অপচয় । আলোচ্য আয়াতে আল্লাহ্র অংশীদার সাব্যস্ত করা ও পরকালের বিশ্বাসকে প্রত্যাখ্যান করার সঙ্গে জাকাত না দেওয়ার প্রসঙ্গটিকে একারণেই জুড়ে দেওয়া হয়েছে যে, স্বভাবতই ধনসম্পদের প্রতি মানুষের আকর্ষণ থাকে প্রবল । সুতরাং আল্লাহর পথে অর্থব্যয় হচ্ছে প্রথম শ্রেণীর ইমানের লক্ষণ । তাই বুঝতে হবে এখানে “যারা জাকাত প্রদান করে না" বলে পরোক্ষভাবে ইমানদারদেরকেই জাকাত প্রদানের জন্য অনুপ্রাণিত করা হয়েছে এবং জাকাত না দেওয়াকে প্রতিপন্ন করা হয়েছে শাস্তিযোগ্য অপরাধ বলে। এরপরের আয়াতে ৮) বলা হয়েছে___ “যারা ইমান আনে ও সকর্ম করে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন পুরস্কার” । এখানে “আজ্বরুন্ গইরু মাম্নুন" অর্থ নিরবচ্ছিন্ন পুরস্কার । হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন __ যা অপ্রতুল নয়। মুকাতিল বলেছেন___যা অপূর্ণ নয় । মুজাহিদ বলেছেন __যা অগণন । কেউ কেউ এর অর্থ করেছেন___যা পর্যাপ্ত । সুদ্দী বলেছেন, যারা পঙ্গু, বয়োবৃদ্ধ ও অসুস্থ, যারা যৌবনকালে ইবাদত করতো তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। বলা হয়েছে, যৌবনকালের মতো ইবাদত না করতে পারলেও তাদেরকে আগের মতোই সওয়াব দেওয়া হবে । হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যৌবনে উত্তম আমলকারীরা অসুস্থ হয়ে পড়লে আমল লিপিবদ্ধকারী ফেরেশতাকে হুকুম দেওয়া হয়, তারা যেনো তাদের জন্য সেরকমই নেক আমল লিখতে থাকে, যা তারা করতো সুস্থ অবস্থায়। এই আদেশ বলবৎ থাকে ততোদিন পর্যন্ত, যতোদিন তারা রোগমুক্ত না হয় । হজরত আবু মুসা থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কোনো বান্দা পীড়িত হয়ে পড়লে অথবা সফররত অবস্থায় থাকলে তার জন্য ওই সকল পুণ্যকর্মের প্রতিফল লিপিবদ্ধ করা হয়ে থাকে, যা তারা করতো সুস্থ অথবা গৃহবাসী অবস্থায় । হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যখন কোনো মুসলমান শারীরিক দুঃখকষ্টে পতিত হয়, তখন আল্লাহ্ ফেরেশতাকে আদেশ করেন ওই সকল পুণ্য তাদের আমলনামায় লেখার জন্য, যেগুলো তারা অর্জন করতো সুস্থ অবস্থায় । এরপর যখন সে সুস্থ হয়, তখন আল্লাহ তার পাপসমূহও ধুয়ে মুছে তাফসীরে মাযহারী/৩৭৭ | ॥|11.911100117.001
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।