তারাই যাদের জ্ঞান-বুদ্ধি বিবেক-বিবেচনা সুস্থ, শুভ ও স্বাভাবিক । যারা এরকম নয়, কোরআনের মূল্যায়ন তাদের দ্বারা হওয়া অসম্ভব । “সুসংবাদদাতা ও সতর্ককারী' অর্থ জ্ঞানী ব্যক্তিদের জন্যই এই কোরআন উপকারী । তারাই কল্যাণায়িত হতে পারেন এর শুভসংবাদ ও সতর্কবাণী থেকে । অন্যেরা নয়। তাই শেষে বলে দেওয়া হয়েছে__ অনেকেই এই কোরআনের প্রতি বিমুখ । এর শুভ উপদেশাবলী শ্রবণের যোগ্যতাও তাদের নেই। এখানে “সুতরাং তারা শুনবে না" অর্থ অন্ধ কুসংস্কারজনিত জেদ ও বিদ্বেষের কারণে তারা কোরআনের বক্তব্যব্যঞ্জনার প্রতি শ্রর্তিবিমুখ । অথবা এখানে “শুনবে না" অর্থ গ্রহণ করবে না বা মানবে না । যেমন আরবী প্রবাদবচনরূপে বলা হয় “আমি অমুক লোকের জন্য অমুকের কাছে সুপারিশ করি, কিন্তু সে শোনে না । অর্থাৎ সে আমার কথা মানে না । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে___ “তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো, সে বিষয়ে আমাদের অন্তর আবরণ-আচ্ছাদিত, আমাদের কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল; সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি'। তাফসীরে মাযহারী/৩৭৪ এখানে “কুলুবুনা ফী আকিণ্নাত্* অর্থ আমাদের অন্তর আবরণ-আচ্ছাদিত । “আকিন্নাত্* অর্থ পর্দা। শব্দটি “কিনান” এর বহুবচন। “মিম্মা তাদ্উ”না ইলাইহি" অর্থ তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো । “ফী আজানিনা ওয়াকৃরুন' অর্থ আমাদের কর্ণে আছে বধিরতা । অর্থাৎ তোমার কথা যে আমরা শুনতেই পাই না। “মিম্ বাইনিনা ওয়া বাইনিকা হিজাব্* অর্থ তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল। শেষে বলা হয়েছে “সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি' । একথার অর্থ__ মক্কার মুশরিকেরা বলে, সুতরাং হে মোহাম্মদ! তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আর আমাদেরকে থাকতে দাও আমাদের বিশ্বাস নিয়ে। অযথা আমাদেরকে উত্যক্ত কোরো না। অথবা অর্থ__ তুমি তোমার ধর্ম প্রচার করতে চাও করো, আমরাও তোমার প্রচেষ্টাকে প্রাণপনে বাধা দিয়ে যাব। তোমাকে বিজয়ী হতে আমরা দিবোই না। উল্লেখ্য, ইসলামের প্রতি সত্যপ্রত্যাখ্যানকারীদের চুড়ান্ত অস্বীকৃতি ঘোষিত হয়েছে এই আয়াতের বক্তব্যে । হজরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হয়েছে, একবার কিছুসংখ্যক কুরায়েশ গোত্রপতিকে রসুল স. জিজ্ঞেস করলেন, কী ব্যাপার তোমরা ইসলাম গ্রহণ করছো না কেনো? ইসলাম গ্রহণ করলে তো সমথ আরবের নেতৃত্ব এসে পড়বে তোমাদেরই হাতে । তারা বললো, আমরা তোমার কথা শুনতে পাচ্ছি না, বুঝতেও পারছি না । আমাদের অন্তর আবরণ-আচ্ছাদিত। আবু জেহেল আবার একটি বন্ত্রখণ্ড দিয়ে তার নিজের এবং রসুল স. এর মধ্যে পর্দা তৈরী করলো এবং বললো, মোহাম্মদ! তুমি যে বিষয়ের প্রতি আমাদেরকে আহ্বান করছো, সে বিষয়ে আমাদের অন্তর পর্দা-আচ্ছাদিত, আমাদের শ্র্তি এ বিষয়ে বধির, আর তোমার ও আমাদের মধ্যে আছে আড়াল । রসুল স. বললেন, আমি চাই, তোমরা কেবল আমার দুটি কথা মেনে নাও__ বলো, এক আল্লাহ্ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহ্র রসুল । একথা শুনে তারা পশ্চাদপসরণ করলো । যেতে যেতে বলতে লাগলো, সে কি সকল উপাস্যের অধিকার দিতে চায় একজনকে । আশ্চর্য তো! এমন কথা তো আমরা পূর্বপুরুষদের কাছ থেকে কখনোই শুনিনি । আর আমাদের মধ্যে এতো এতো গুরুত্বপূর্ণ লোক থাকতে তার কাছেই বা এসকল কথা অবতীর্ণ হবে কেনো? চলো চলো, আমরা আমাদের উপাস্য সমূহের বন্দনা-অর্চনা নিয়েই থাকি । এমন সময় রসুল স. সকাশে আবির্ভৃত হলো জিবরাইল । বললো, ভ্রাতঃ মোহাম্মদ! আল্লাহ আপনাকে অভিবাদন জানিয়েছেন । আরো বলেছেন, ওরা বলে, ওরা নাকি বধির । যদি তাই হবে, তবে তারা কোরআন শুনে পালাবে কেনো? নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী । তারা সবকিছু শুনেও না শোনার ভান করে। কেননা কোরআনের প্রতি এবং আপনার উপরে কোরআন অবতীর্ণ হয় বলে আপনার প্রতিও রয়েছে তাদের সীমাহীন অবজ্ঞা । পরের দিন তাদের দলের সত্তর জন লোক মিলে হাজির হলো রসুল স. সকাশে । বললো, হে আল্লাহ্র রসুল! আমাদেরকে ইসলামে দীক্ষিত করুন। রসুল স. তাদেরকে ইসলামের দীক্ষা দিলেন। পরে মৃদু হেসে বললেন, গতকাল তোমরা যে বললে, তোমাদের অভ্র তাফসীরে মাযহারী/৩৭৫ আবরণ-আচ্ছাদিত? তারা বললো, কাল আমরা ঠিক কথা বলিনি । যদি তাই হতো, তবে কি আমরা মহান ইসলাম ধর্মের আশ্রয় লাভ করতে পারতাম । আমরা অকুণ্ঠচিত্ে স্বীকার করছি, আল্লাহ্র বাণী সত্য । আর আমাদের কথা ছিলো অসত্য । নিঃসন্দেহে আল্লাহ অপরিসীম এশ্বর্ষের অধিকারী, আমরা নিঃস্ব এবং সর্ববিষয়ে তারই অনুকম্পাপ্রার্ী। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষই, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ্ একমাত্র ইলাহ । অতএব তোমরা তারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তারই নিকট ক্ষমাপ্রার্থনা করো । দুর্ভোগ অংশীবাদীদের জন্য__ (৬) যারা জাকাত প্রদান করে না এবং তারা আখেরাতেও অবিশ্বাসী” ৭)। ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।