[॥ হা মীম! [) ইহা দয়াময়, পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ । -॥ এক কিতাব, বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ, আরবী ভাষায় কুরআন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, ) সুসংবাদদাতা ও সতর্ককারী । কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে, সুতরাং উহারা শুনিবে না। ) উহারা বলে, “তুমি যাহার প্রতি আমাদিগকে আহ্বান করিতেছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণ-আচ্ছাদিত, আমাদের কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল; সুতরাং তুমি তোমার কাজ কর এবং আমরা আমাদের কাজ করি।' ॥ বল, “আমি তো তোমাদের মত একজন মানুষই, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ্ একমাত্র ইলাহ্। অতএব তোমরা তাহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন কর এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা কর। দুর্ভোগ অংশীবাদীদের জন্য__ ॥ যাহারা যাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী । যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন পুরস্কার । হয়েছে 'হা র * হচ্ছে (অবতীর্ণ) হচ্ছে বিধেয় । কিন্তু “হা-মীম' যদি হয় বর্ণের বিন্যাস, তবে এখানকার “তানযীল, মানব বু 5 বিধেয় । আখফাশ এর মতে “তানযীল' যেহেতু বিশেষ্য; তাই তা অনির্দিষ্টবাচক হওয়া সত্বেও উদ্দেশ্য এবং এর বিধেয় হচ্ছে কিতাব" । “হামীম' দিয়ে শুরু হয়েছে, কোরআন মজীদের এরকম সুরার সংখ্যা সাতটি । সেগুলোর সব কয়টিতে “হা-মীম' উল্লেখ তাফসীরে মাযহারী/৩৭৩ অবতীর্ণ হওয়ার কথা । সেগুলোর মধ্যে গ্রারম্তিক মিল যেমন রয়েছে, তেমনি মিল রয়েছে বাক-ভঙ্গির দিক থেকেও । অর্থগত দিক থেকেও তা সম্মিল। আর এখানে বলা হয়েছে__ এই বাণী অবতীর্ণ হয়েছে সেই পবিত্রতম সত্তার পক্ষ থেকে, যিনি “দয়াময়* রেহমান) এবং পরম দয়ালু রেহীম)। “মুসতাদরাক' গ্রন্থে হাকেম এবং হজরত মা*কাল ইবনে ইয়াসার থেকে বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মুসার ফলক থেকে আমাকে দেওয়া হয়েছে “তোয়াহা* “তব সীন মীম*সম্বলিত সুরা এবং “হা-মীম" শিরোনামসম্বলিত সুরাসমুহ । আর আলোচ্য আয়াতদ্বয়ের শেষাংশে “রহমান ও “রহীম আল্লাহ্র এই দুই নাম উল্লেখিত হওয়ায় একথাই প্রমাণিত হয় যে, কোরআন হচ্ছে পার্থিব ও ধর্মীয় কল্যাণসমূহের কেন্দ্র । অর্থাৎ দ্বীন-দুনিয়ার সকল মঙ্গলের নির্যাস । পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এই কিতাব, বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ, আরবী ভাষায় কোরআন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য (৩), সুসংবাদ দাতা ও সতর্ককারী । কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিয়েছে, সুতরাং তারা শুনবে না (৪) এখানে “বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ' অর্থ এই কোরআনে সুস্পষ্ট ও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে নির্দেশ-নিষেধাজ্ঞাদি, অতীত যুগের গুরুতৃপূর্ণ ইতিবৃত্তসমূহ ও অন্যান্য উপদেশাবলী। “আরবী ভাষায় কোরআন+ অর্থ যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রসুল ও তার সম্প্রদায় যেহেতু আরবীভাষী, তাই কোরআনও অবতীর্ণ হয়েছে আরবীতেই, যাতে করে আরবীয়রা এই কোরআনকে “অবোধ্য* “অস্পষ্ট” ইত্যাদি বলার অজুহাত খুঁজে না পায়। সহজে যেনো এর অর্থ বুঝতে পারে এবং সাদরে ও স্বতঃস্ফূর্তভাবে করে যেনো এর যথাঅনুসরণ | অর্থাৎ এটা আরবীয়গণের জন্য আল্লাহতায়ালার এক বিশেষ অনুগ্রহ ৷ “জ্ঞানী সম্প্রদায়ের জন্য* অর্থ কোরআন থেকে মহাকল্যাণ অর্জন করতে পারে কেবল |1|.01100119.001)
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।