Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

রসুল। তথ্সত্রেও সে ইমান আনলো না। অধিকন্তু সে মন্তব্য করলো, নবীগণ তো প্রেরিত হয় দরিদ্র বুদ্ধিহীনদেরকে শিক্ষা দেওয়ার জন্য । কিন্তু আমরা তো মুক্তবুদ্ধির অধিকারী । এক বর্ণনায় এসেছে, সাকরাত নামের গ্রীক দার্শনিককে একবার বলা হলো, রসুল মুসার নিকট যাও না কেনো? সে জবাব দিলো, আমি তো পথপ্রাপ্ত। আমার জন্য কোনো পথপ্রদর্শনকারীর প্রয়োজন নেই। কোনো কোনো আলেম “তারা নিজেদের জ্ঞানের দম্ভ করতো" কথাটির ব্যাখ্যা ব্যপদেশে বলেছেন, পয়গম্বরগণের কাছে আল্লাহ্‌ প্রদত্ত যে জ্ঞান ছিলো, তা নিয়ে সত্যপ্রত্যাখ্যানকারীরা হাসি-তামাশা করতো, ভাবতো, তাদের ওই জ্ঞান অতি তুচ্ছ। এরকম ব্যাখ্যাকে গ্রহণ করলে বলতে হয় এখানকার “ফারিহু* দেম্ভত করতো) অর্থ “ছাহিকু* হোস্য-তামাশা) এবং “ইয়াস্তাহ্যিয়ু* অর্থ উপহাস এবং “ইন্দাহুম” এর “তারা” সর্বনাম “রসুল' এর । পরের বাক্যটি তোরা যা নিয়ে ঠাট্টা-বিদ্বপ করতো, তা-ই তাদেরকে বেষ্টন করলো) এ কথাকেই সমর্থন করে। কোনো কোনো ব্যাখ্যাকার মনে করেন, এখানকার “ফারিহু* সন্নিহিত সর্বনামও রসুলগণের সাথে সম্পৃক্ত । অর্থাৎ রসুলগণ যখন সত্যপ্রত্যাখ্যানকারীদের অজ্ঞতা, পথন্রষ্টতা ও মন্দপরিণাম লক্ষ্য করেন, তখন তারা এই ভেবে গ্রীত ও কৃতজ্ঞ হন যে, আল্লাহ তার দয়ায় তাদেরকেই দান করেছেন প্রকৃত জ্ঞান । নবুয়তরূপ অনুগ্বহ সম্ভার । তখন সত্যপরত্যাখ্যানকারীদের হাসি-ঠা্টা তাদেরকেই বেষ্টন করে ফেলে। তাফসীরে মাযহারী/৩৭১ এরপরের আয়াতে (৮৪) বলা হয়েছে__ “অতঃপর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন বললো, আমরা এক আল্লাহতেই ইমান আনলাম এবং আমরা তীর সঙ্গে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম" । একথার অর্থ__ যখন তারা শান্তির মুখোমুখি হলো, তখন তারা শান্তির ভয়াবহতা দেখে আঁতকে উঠে বললো, আমরা স্বীকার করছি আমাদের জ্ঞান ছিলো মিথ্যা অহমিকায় ভরা, রসুলগণই সত্য বলেছেন, তাদের কথামতো আমরা এবার এক আল্লাহ্র উপরে ইমান আনলাম, পরিত্যাগ করলাম অপবিত্র অংশীবাদিতাকে। এরপরের আয়াতে (৮৫) বলা হয়েছে__ “তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো, তখন তাদের ইমান তাদের কোনো উপকারে এলো না" । একথার অর্থ__ শাস্তির মুখোমুখি হওয়ার সময় বিশ্বাস স্থাপনের সময় নয় । সে সময় তো মৃত্যুর পূর্বক্ষণে শেষ হয়ে যায় । তাই ওই সকল মৃত্যুপথযাত্রী সত্যপ্রত্যাখ্যানকারীদের অসময়ের ইমান তখন তাদের কোনো কাজে আসেনি । এরপর বলা হয়েছে___ “আল্লাহ্র এই বিধান পুর্ব থেকে চলে আসছে তার বান্দাদের মধ্যে এবং সেই ক্ষেত্রে কাফেরেরা ক্ষতিগন্ত হয়'। একথার অর্থ __ মৃত্যু আগমনের পূর্বে তওবা করলে সে তওবা আল্লাহ্‌ গ্রহণ করেন এবং তওবা (সোনুতপ্ত ও সলজ্জিত প্রত্যাবর্তন) ব্যতিরেকে মৃত্যুমুখে পতিত হওয়ার সময়ের ক্ষমাগরার্থনা তিনি কিছুতেই গ্রহণ করেন না। এটা হচ্ছে আল্লাহতায়ালা কর্তৃক প্রতিষ্ঠিত শাশ্বত রীতি। আর এ রীতি অনুসৃত হয়ে আসছে আবহমানকাল থেকে। সত্যপরত্যাখ্যানকারীরা এই রীতিটিকে যথাযথরূপে মান্য করে না বলেই চিরদিনের জন্য ক্ষতিথস্ত হয়। এখানে “সুন্নীতাল্লহ্‌' অর্থ আল্লাহ্‌র এই বিধান বা রীতি । জুজায বলেছেন, সত্যপ্রত্যাখ্যানকারীরা সব সময় ক্ষতির মধ্যেই থাকে । কিন্তু সেই ক্ষতির স্বরূপ তাদের কাছে উভাসিত হয় তখন, যখন তারা দাড়ায় মৃত্যুর মুখোমুখি । সমন্ত প্রশংসা আল্লাহ্‌র । সকল উৎকৃষ্ট দরূদ ও সালাম বর্ষিত হোক মোহাম্মদ মোস্তফা সন্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী-রসুল ভ্রাতৃবৃন্দ, পবিত্র বংশধর পরিবার-পরিজন ও সম্মানিত সহচরবৃন্দের প্রতি । আমিন। সূরা হা-মীম, আস্-সাজদা মক্কায় অবতীর্ণ এই সুরা ৬ রুকু ও ৫৪ আয়াতবিশিষ্ট ৷ সূরা হা-মীম, আস্সাজ্দাঃ আয়াত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ তাফসীরে মাযহারী/৩৭২ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।