যেমন দুধ, পনির, মাখন, ঘি, পশম, চুল, চামড়া, শিউ। তোমরা যেভাবে চাও সেভাবেই তো ব্যবহার করতে পারো সেগুলোকে । ইচ্ছা মতো পুর্ণ করতে পারো তোমাদের প্রয়োজন । আবার জলপথের বাহনরূপে তোমাদের জন্য রয়েছে নৌকা, জাহাজ । এগুলোর নির্মাণ কৌশল তো তোমরা আয়ত্ত করেছো আল্লাহ্র দেওয়া জ্ঞান-বুদ্ধি থেকেই। তাফসীরে মাযহারী/৩৬৯ ভ্রমণ কখনো কখনো করা হয় ধর্মীয় উদ্দেশ্য সাধনার্থে। এরকম ভ্রমণ ওয়াজিব (অত্যাবশ্যক)। আবার কখনো সফর হয় মোস্তাহাব পর্যায়ের । অর্থাৎ যা করলে পুণ্য সঞ্চিত হয়, না করলে পাপ হয় না । আর পানাহার করতে হয় কখনো জীবনধারণের অত্যাবশ্যক তাগিদে, আবার কখনো তা হয় কেবল আত্বাদনের ব্যাপার । সেজন্য এখানে শব্দব্যবহারে ঘটানো হয়েছে তারতম্য । আরোহণ করা ও অন্যান্য উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে “লি তার্কাবু* ও “লিতাব্লুণ্ত' এবং আহার প্রসঙ্গে বলা হয়েছে “ওয়া মিনহা তা*কুলুন । পরের আয়াতে (৮১) বলা হয়েছে__ “তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে থাকেন। সুতরাং তোমরা আল্লাহ্র কোন কোন নিদর্শন অস্বীকার করবে”? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। সুতরাং সোজাসুজি বক্তব্যটি দীড়ায়__ আল্লাহ্ তার সত্তা- গুণবত্তী-কার্ষকলাপের অসংখ্য নিদর্শন সতত পরিদৃশ্যমান করে রেখেছেন এই মহানিসর্ণের পরতে পরতে । তদুপরি তিনি বিশেষ বিশেষ নিদর্শন প্রদর্শন করেন তার বচনবাহকগণের মাধ্যমে । অতএব হে মানুষ! তোমরা এই বিপুল নিদর্শনসম্ভারের কোনো একটিকেও তো প্রত্যাখ্যান করতে পারো না। এরপরের আয়াতে ৮২) বলা হয়েছে__ “তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি ও দেখেনি, তাদের পূর্ববর্তীদের কী অবস্থা হয়েছিলো? পৃথিবীতে তারা ছিলো এদের চেয়ে সংখ্যায় অধিক এবং কীর্তিতে ও শক্তিতে অধিক প্রবল। তারা যা করতো তা তাদের কাজে আসেনি'। একথার অর্থ__ মক্কার অংশীবাদীরা তো নিতান্তই অপরিণামদর্শী ও একদেশদর্শী । নতুবা তারা পৃথিবীতে ভ্রমণ করে পূর্ববর্তী অংশীবাদীদের ধ্বংসপ্রাপ্ত জনপদগ্ডলো দেখে সতর্ক হতে পারতো । সহজেই একথা বুঝতে পারতো যে, ওই সকল অবাধ্য জাতিগোষ্ঠীগুলো সংখ্যাগরিষ্ঠ, কীর্তিমান, শক্তিমান, দুর্ধর্ষ ও প্রতাপশালী হওয়া সত্তেও আল্লাহ্ ও তার নবী রসুলগণকে অমান্য করে নিপাত হয়েছিলো । সুতরাং এদের সামনেও রয়েছে ভয়ংকর বিপদ । এরাও তো আত্মরক্ষা করতে পারবে না । সুতরাং সত্যের আহ্বানকে উপেক্ষা করা অনুচিত । কিন্তু তাদের মতো এরাও যে চিরহতভাগা। এখানে “আফালাম্ ইয়াসীরু ফীল্ আরদ্' অর্থ তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? অর্থাৎ মক্কাভুমির বাইরে বের হয়ে পূর্ববর্তী জামানার আদ, ছামুদ ইত্যাদি অবাধ্য জনগোষ্ঠীর বিনাশগ্রাপ্ত জনপদের ধ্বংসচিহৃগুলো কি স্বচক্ষে অবলোকন করেনি? “আকছারা মিনহুম" অর্থ সংখ্যায় অধিক । “আশাদ্দা কুওয়াতাও ও আছারা” অর্থ শক্তিতে ও কীর্তিতে অধিক গ্রবল। “কীর্তি* অর্থ তাদের দুর্ভেদ্য অট্টালিকাবিশিষ্ট শহর, নগর প্রাকার, দুর্গ ইত্যাদি । “ফামা আগ্না আনহুম? অর্থ তা তাদের কোনো কাজে আসেনি । কথাটির “মা' অংশটুকু না সূচক, অথবা অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন । এরপরের আয়াতে (৮৩) বলা হয়েছে___ “তাদের নিকট যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের রসুল আসতো, তখন তারা নিজেদের জ্ঞানের দন্ত করতো । তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রপ করতো, তা-ই তাদেরকে বেষ্টন করলো । এখানে “জ্ঞানের দম্ভ করতো” অর্থ তারা মনে করতো তাদের অংশীবাদিতাপূর্ণ ধর্মমতই শ্রেষ্ঠ । এই নিয়ে তাদের অহংকারেরও সীমা-পরিসীমা ছিলো না । অথচ তারা তাফসীরে মাযহারী/৩৭০ ছিলো এ বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ । সুস্থ ও শুভ বিবেক-বুদ্ধি বিবেচনা তাদের ছিলোই না । আল্লাহ্র সত্তা-গুণবত্তা কার্যকলাপ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, নক্ষত্ররাজির গতিবিধি ও প্রভাব সম্পর্কে তাদের মধ্যে প্রচলিত ছিলো সীমাহীন কুসংস্কার ও অপবিশ্বাস। যেমন মক্কার মুশরিকদের বাপ-দাদা থেকে প্রাপ্ত বদ্ধমূল বিশ্বাস ছিলো, পুনরুথান অসম্ভব । বিভ্রান্ত ইহুদীদের ধারণা ছিলো, বেহেশতে যাবে কেবল তারাই, খুস্টানেরা বলতো, তারাই বেহেশতী ইত্যাদি । এরকম ব্যাখ্যা করেছেন মুজাহিদ । এরকমও হতে পারে যে, তারা বড়াই করতো পার্থিব বিষয়সমূহের জ্ঞানের । মনে করতো দৈহিক শক্তি, স্থাপত্য, বিভিন্ন সম্ভোগোপকরণ___ এগুলোই আসল । নবীগণ তাদেরকে আখেরাতের প্রতি মনোযোগী হতে বলতেন । এই বলে উপদেশ দিতেন যে, সাময়িক সভোগাকর্ষণ ছিন্ন করে মহাসৃজয়িতা ও মহাগ্রভূপালয়িতার প্রতি মনোযোগী হও। নতুবা তোমাদের উপরে নেমে আসবে সর্বনাশা শাস্তি । কিন্তু তারা তাদের সদুপদেশাবলীর রতি দৃকপাত মাত্র করতো না । তাদেরকে মনে করতো তুচ্ছ ও বিদ্ধপের পাত্র। মনে করতো পার্থিব সাফল্যই মানুষের মূল আরাধ্য হওয়া সমীচীন, মনে করতো তাদের জ্ঞানই সঠিক । আবার কথাটির অর্থ এরকম হওয়াও সম্ভব যে, তারা এমন সব বিষয়ের জ্ঞান সম্পর্কে অহমিকা প্রদর্শন করতো, যে জ্ঞান পরকালে কোনো কাজে আসবে না । যেমন জ্যোতির্বিদ্যা, যাদুবিদ্যা এবং এমন সব আধিভৌতিক বিদ্যা যেগুলোর চর্চা করে গ্রীক দার্শনিকেরা, অথবা হিন্দুস্তানের সন্রযাসী সম্প্রদায় । কোনো এক কাহিনীতে বলা হয়েছে, আফ্লাতুন নামের গ্রীক দর্শনের এক পগ্তিত হজরত ঈসাকে পরীক্ষা করার জন্য একবার প্রশ্ন করলো, যদি আকাশ ধনুক হয়, কালের বিপর্যয়সমূহ যদি হয় সেই ধনুকের তীর, মানুষ যদি হয় লক্ষ্যবস্তু এবং আল্লাহ্ যদি হন তীর নিক্ষেপকারী; তাহলে পালাবে কোনদিকে? তিনি জবাব দিলেন, আল্লাহ্র দিকেই । এ জবাব শুনে সে বুঝলো যে, তিনি প্রকৃতই আল্লাহ্র ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।