হবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত । সে ক্ষতি থেকে আর কোনোদিনও তারা পরিত্রাণ পাবে না। এখানে “আম্রুল্লহ' বলে বুঝানো হয়েছে নবীগণ এবং তাদের উম্মতের মধ্যেকার শেষ সিদ্ধান্তকে । আর “বিলহাকৃ* অর্থ__ অবিশ্বাসীদের শাস্তি হচ্ছে নবীগণ ও বিশ্বাসীদের বিজয় ও সহায়তা । “মিথ্যাশ্রয়ী* বা মিথ্যাধিষ্ঠিত (মুব্ত্বিলুন) অর্থ ওই সকল সত্যপ্রত্যাখ্যানকারী, যারা যখন তখন বিভিন্ন প্রকার মোজেজা দেখতে চায়, কিন্তু মোজেজা দেখালেও ইমান আনে না। সূরা মু'মিন £ আয়াত ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ তাফসীরে মাযহারী/৩৬৮ ॥ আল্লাহই তোমাদের জন্য আন*আম সৃষ্টি করিয়াছেন, যাহাতে উহাদের কতকের উপর তোমরা আরোহণ কর এবং কতক তোমরা আহার কর। ॥ ইহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকার । তোমরা অন্তরে যাহা প্রয়োজন বোধ কর, ইহা দ্বারা যেন তাহা পূর্ণ করিতে পার, আর ইহাদের উপর ও নৌযানের উপর তোমাদিগকে বহন করা হয় । ॥ তিনি তোমাদিগকে তাহার নিদর্শনীবলী দেখাইয়া থাকেন । সুতরাং তোমরা আল্লাহর কোন্ কোন্ নিদর্শনকে অস্বীকার করিবে? ) উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ও দেখে নাই উহাদের পূর্ববর্তীদের কী পরিণাম হইয়াছিল? পৃথিবীতে তাহারা ছিল উহাদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক এবল। তাহারা যাহা করিত তাহা তাহাদের কোন কাজে আসে নাই। উহাদের নিকট যখন স্পষ্ট নিদর্শনসহ উহাদের রাসূল আসিত তখন উহারা নিজেদের জ্ঞানের দন্ত করিত। উহারা যাহা লইয়া ঠাট্টা-বিদ্রপ করিত তাহাই উহাদিগকে বেষ্টন করিল । [॥ অতঃপর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন বলিল, “আমরা এক আল্লাহতেই ঈমান আনিলাম এবং আমরা ॥ উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদের ঈমান উহাদের কোন উপকারে আসিল না । আল্লাহ্র এই বিধান পূর্ব হইতেই তীহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেই ক্ষেত্রে কাফিররা ক্ষতিথস্ত হয়। প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে_ আল্লাহই তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তর সমূহকে । তোমরা সেগুলোর মধ্যে কোনো কোনো গুলোকে ব্যবহার করো বাহনরূপে । যেমন উট, ঘোড়া, গাধা । আবার কোনো কোনো গুলো হয় তোমাদের আহারের আমগ্রী। যেমন উট, গাভী, ভেড়া, ছাগল । ওগুলো থেকে তোমরা পাও আরো অনেক ধরনের উপকারী সামণ্বী। ॥|॥11.911100117.00
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।