Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

“দ্বল্লু' অর্থ উধাও হয়েছে আমাদের দৃষ্টির বাইরে । এ প্রত্যুতভ্তর তারা করবে তখন, যখন তাদের উপাস্যগুলো তাদের সাথে থাকবে না । অথবা অর্থ হবে__ তাদের নিকট থেকে আশাহত হলাম আমরা । হারিয়ে গেলো তারা । কোনো কোনো আলেম এখানকার “বস্তৃত পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করিনি' কথাটির অর্থ করেছেন _ প্রকৃতপক্ষে পৃথিবীতে আমরা আল্লাহ্র সঙ্গে কাউকে শরীক করিনি । যেমন অন্য এক আয়াতে বলা হয়েছে “আল্লাহ্‌র শপথ! আমরা তো অংশীবাদী ছিলাম না'। আবার কোনো কোনো আলেম বলেছেন, কথাটির উদ্দেশ্য হবে এরকম_ আমরা এমন কোনোকিছুর উপাসনা করিনি, যা না পারে আমাদের কোনো উপকার করতে, না পারে কোনো কষ্ট লাঘব করতে । হাসান ইবনে ফজল এর অর্থ করেছেন আমাদের পূর্বের সকল উপাসনা হয়েছে নিক্ষল। “এভাবে আল্লাহ কাফেরদেরকে বিভ্রান্ত করেন' অর্থ যে রীতিতে আল্লাহ্‌ মূর্তিপূজারী ও কাদ্রিয়া সম্প্রদায়কে বিভ্রান্ত করেন, সেই রীতিতেই বিভ্রান্তিতে নিপতিত করেন অন্যান্য সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে, যাতে তারা নির্দিষ্ট গন্তব্যে তাফসীরে মাযহারী/৩৬৬ পৌছানোর পথ না পায়। পেলেও সে পথে যেনো তারা না চলে । এর কারণ কী, তা-ও এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে__ এটা একারণে যে, তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে এবং এজন্য যে, তোমরা দম্ভ করতে । অর্থাৎ পৃথিবীর ভোগোন্মত্ততা ও অহংকারই হচ্ছে তোমাদের এমতো সর্বনাশের কারণ । “উদ্খুলু আব্ওয়াবা জাহান্নাম" অর্থ তোমরা জাহান্নামের বিভিন্ন দরোজা দিয়ে প্রবেশ করো । “খলিদীনা ফীহা" অর্থ স্থায়ীভাবে অবস্থিতির জন্য । আর এখানকার “আর কতোই না নিকৃষ্ট জাহান্নামীদের আবাসস্থল" অর্থ জাহান্নামে প্রবেশ করাটাই হবে চিরস্থায়ী শাস্তি ভোগ করার কারণ । তাই জাহান্নাম হচ্ছে অতীব নিকৃষ্টতম আবাসস্থল । এরপরের আয়াতে (৭৭) বলা হয়েছে___ “সুতরাং তুমি ধৈর্য ধারণ করো । নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য” । একথার অর্থ__ সুতরাং হে আমার প্রিয়তম রসুল! আপনি অংশীবাদীদের অপমন্তব্য ও অপব্যবহার প্রতিহত করুন ধের্য দিয়ে। তাদের উপরে বিজয়ী করার যে প্রতিশ্রুতি আল্লাহ আপনাকে দিয়েছেন, তা যথাসময়ে অবশ্যই বাস্তবায়িত হবে । এরপর বলা হয়েছে__ “আমি তাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি, তার কিছু যদি তোমাকে দেখিয়ে দেই অথবা তোমার মৃত্যু ঘটাই___ তাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট" । এখানে “ফাইম্মা' এর “ইম্মা' এর মূলরূপ ছিলো “ইন্‌ মা*। ইন্‌ হচ্ছে শর্তসাপেক্ষ এবং “মা* অতিরিক্ত । শর্তকে বলিষ্ঠরূপে প্রকাশ করার জন্যই গুরুত্ববহ “নুন” (নুনে তামীজ)কে এখানে ক্রিয়াসন্নিহিত করা হয়েছে। “তার কিছু যদি তোমাকে দেখিয়ে দেই' অর্থ তাদের নিধনপর্ব ও বন্দীত্ব যদি এখনই আপনাকে দেখিয়ে দেই। “অথবা তোমার মৃত্যু ঘটাই' অর্থ তাদেরকে শাস্তিগ্রস্ত করার আগেই যদি আপনার জীবনাবসান করা হয়। “তাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট" অর্থ তাদের পার্থিব শাস্তি দানে যদি আমি ত্বরা করি, অথবা ঘটাই প্রলম্বায়ন, তবুও শেষ পর্যন্ত তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন? তখন তো তাদেরকে যথোপযুক্ত প্রতিফল দেওয়াই হবে। অর্থাৎ হে আমার নবী! আপনার পার্থিব জীবনে আপনি তাদের শাস্তি দেখতে পান, অথবা না-ই পান, শাস্তি তাদের হবেই । এরপরের আয়াতে (৭৮) বলা হয়েছে__ “আমি তো তোমার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছিলাম । আমি তাদের কারো কারো কথা তোমার নিকট বিবৃত করেছি এবং কারো কারো কথা তোমার নিকট বিবৃত করিনি' । এখানে “রসুলান* শব্দের ড় হে আমার প্রিয়তম রসুল! আপনার আবির্ভাবের পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন জনপদবাসীদের পথপ্রদর্শনার্থে আমি বহুসংখ্যক নবী-রসুল প্রেরণ করেছিলাম । কিন্তু তাদের সকলের কথা আমি আপনাকে জানাইনি ৷ জানিয়েছি কিছুসংখ্যকগণের কথা । তাফসীরে মাযহারী/৩৬৭ “রসুলান' শব্দে তানভীন যুক্ত হয়েছে সংখ্যাধিক্যের কারণে । হজরত লুবাবা থেকে আহমদ ও ইবনে রহওয়াই তাদের মসনদে, ইবনে হাঁব্বান তার “সহীহ্‌*তে এবং হাকেম তার মুসতাদরাকে উল্লেখ করেছেন, রসুল স.কে একবার নবী-রসুলগণের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছিলেন এক লাখ চব্বিশ হাজার । তাদের মধ্যে রসুল কতোজন ছিলেন জানতে চাইলে বলেছিলেন, তিনশত তেরো জন। হজরত আবু জর গিফারী থেকেও ইবনে হাব্বান এরকম বর্ণনা করেছেন । অবশ্য কোরআন মজীদে উল্লেখ করা হয়েছে কেবল সাতাশ জন নবী-রসুলের কথা । এরপর বলা হয়েছে___ “আল্লাহ্র অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজ নয়” । একথার অর্থ নবী-রসুলগণ অলৌকিক নিদর্শন বা মোজেজা প্রদর্শন করেন আল্লাহ্র অনুমোদনক্রমে । স্বেচ্ছায় ও স্বশক্তিতে মোজেজা প্রদর্শন করার অধিকার অথবা ক্ষমতা তাদের নেই। এরপর বলা হয়েছে__ “আল্লাহ্‌র আদেশ এলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হয়ে যাবে । তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হবে" । একথার অর্থ__ আল্লাহ্র শাস্তির আদেশ যখন অবতীর্ণ হবে তখন সবকিছুরই মীমাংসা হয়ে যাবে । আর তখন মিথ্যাধিষ্ঠিতরা ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।