Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

পরস্পরবিজড়িত। সর্বোচ্চ নবম আকাশকে তারা সকল আকাশের পরিবেষ্টনকারী বলে জানে, যা পূর্ব থেকে পশ্চিমে দু*টি মেরুদণ্ড ও একটি বৃত্তে আবর্তন করে । তার এক একটি চক্র সম্পন্ন হয় এক দিন এক রাতে । অন্যান্য আকাশের আবর্তন হয় দু'ধরনের, তার মধ্যে একটির আবর্তন নবম আকাশের আবর্তনানুসারী ৷ অর্থাৎ নবম আকাশের সাথে তা আবর্তিত হয় পূর্ব থেকে পশ্চিমে । অন্য আবর্তনটি স্বকীয় ও স্বাভাবিক এবং তার গতি পশ্চিম থেকে পূর্বে । এর চক্রবৃত্ত নবম আকাশের চত্রবৃত্ত থেকে পৃথক। মেরুদণ্ড দু*টিও পৃথক । নবম ও অষ্টম আকাশের দুটি দু”টি করে চারটি মেরু পরস্পরবিচ্ছিন। সূর্য অষ্টম আকাশের চক্রবৃত্তানুসারী । তারা অষ্টম আকাশকে আবার রাশির আকাশও বলে । কারণ অষ্টম আকাশের বৃত্তের রয়েছে বারোটি অংশ। প্রতিটি অংশের নাম রাশি। তার মধ্যে আবার সাতটি রাশি (কমর, আতারিফ, জোহরা, শামস্‌, মিররিখ, মুশতারী, সোহল) ব্যতীত অন্যান্য নক্ষত্ররাশির সম্পর্ক পরিবর্তিত হয় না, তাদের নৈকট্য ও দূরত্বের মধ্যে তারতম্য ঘটলেও পূর্ণ একটি দিবস ও রাত্রিতে তাদের আবর্তন সম্পন্ন হয় না । কিছুটা ঘাটতি থেকেই যায়, অত্যল্প হলেও। এ কারণেই পরিক্রমণশীল নক্ষত্র ব্যতিরেকে অন্যান্য নক্ষত্র অষ্টম আকাশ সংলগ্ন, বরং সেগুলো অর্গলাবদ্ধের মতো প্োথিত। এটাও নিশ্চিত যে, পরিক্রমণশীল নক্ষত্রের আবর্তন হয় একদিন-একরাত পূর্ব হওয়ার কিছু আগেই । তাই চন্দ্রের কক্ষপরিক্রমণ শেষ হয় কখনো তিরিশ দিনে, আবার কখনো উনতিরিশ দিনে । আবার সূর্যের কক্ষপ্রদক্ষিণ সম্পূর্ণ হতে সময় লাগে কখনো ৩৬৫ দিন, আবার কখনো ৩৬৪ দিন। অন্যান্য নক্ষত্রের গতিবিধিও এরকম । এজন্যই বলা হয়ে থাকে, সাতটি পরিক্রমণশীল নক্ষত্রের গতি পশ্চিম তাফসীরে মাযহারী/২৮ থেকে পূর্বে । চন্দ্রের কক্ষপ্রদক্ষিণ এক মাসে সম্পন্ন হয় বলেই জ্যোতির্বিদেরা বলে, চন্দ্রই সর্বাপেক্ষা দ্রুতগতিসম্পন্ন ৷ আর সূর্য যেহেতু কক্ষপ্রদক্ষিণ সম্পন্ন করতে সময় লাগায় এক বৎসর, তাই অবশ্যই সূর্য চন্দ্র অপেক্ষা মন্থরতর । অন্য গ্রহ-নক্ষত্রের গতিবিধিও এরকম । পাঁচটি গ্রহকে বলে “খাম্সায়ে মুতাহায়্যেরা” । সেগুলো হচ্ছে আতারিফ, জোহরা, মুশতারী, মিররিখ এবং সোহল। এদের পরিক্রমণ কক্ষাতিরিক্ত__ কখনো কম, কখনো পরিমিত । এগুলোকে “অনিবহি পঞ্চক' বলে একারণেই । এগুলো নিজে নিজেই গতিশীল । তবে অন্যান্য গ্রহ-নক্ষত্র অপেক্ষা এগুলোর গতি-প্রকৃতি পৃথক । জ্যোতির্বিজ্ঞানীদের মোটামুটি ব্যাখ্যা এরকমই । কিন্তু কোরআনের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আকাশ অনধিক সাতটি | সুতরাং একথা অস্বীকারকারী কাফের । আর প্রতিটি আকাশ যে এক সময় ফেটে যাবে ও দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে সে কথাও কোরআনসম্মত । সুতরাং একথা অবিশ্বাসকারীও কাফের। কোরআন মজীদে সুস্পষ্টরূপে ঘোষণা করা হয়েছে__ “আকাশ যখন ফেটে যাবে', “যখন আকাশ জড়িয়ে যাবে', “যখন চন্দ্র হবে খণ্তিত' ইত্যাদি । যথাসূত্রসম্বলিত হাদিসসমূহে উল্লেখ করা হয়েছে, আকাশগুলো পরস্পর মিলিত নয় এবং এক আকাশ থেকে অন্য আকাশের দুরত্ব অনেক । সুতরাং যারা বলে আকাশগুলো পরস্পরলগ্ন, তারা ফাসেক। সৃপরিণত সূত্রে হজরত আবু হোরায়রা থেকে ইমাম আহমদ ও তিরমিজি কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ পাঁচশত বৎসরের পথের দূরত্বের সমান । হজরত ইবনে আব্বাস সূত্রে তিরমিজি ও আবু দাউদ কর্তৃক একটি দীর্ঘ হাদিসে উল্লেখ করা হয়েছে, রসুল স. বলেছেন, পৃথিবী থেকে প্রথম আকাশ এবং তারপরের এক আকাশ থেকে অপর আকাশের ব্যবধান একাত্তর, বায়াত্তর অথবা তিয়াত্তর বৎসরের পথের দূরত্বের সমান । উল্লেখ্য, পথ চলার গতি দ্রুত অথবা মন্থর দু'রকমেরই হতে পারে। এটাই সম্ভবত এমতো বর্ণনাবৈষম্যের হেতু । আর বর্ণিত হাদিসসমূহের মাধ্যমে প্রতীয়মান হয় যে, জ্যোতির্বিজ্ঞানীদের এ সম্পর্কিত তথ্যাবলী ভুল। সুতরাং যে ব্যক্তি তাদের কথা বিশ্বাস করবে তার ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোরআন মজীদের অকাট্য সাক্ষ্য এই যে, আকাশ এক সময় ফেটে যাবে এবং জড়িয়ে যাবে । অতএব, একথা বলতে আর বাধা নেই যে, সকল গ্রহ-নক্ষত্র অবস্থান করছে প্রথম আকাশেই । এক আয়াতে তো স্পষ্ট করে বলাই হয়েছে “আমি পৃথিবীর আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালায় ৷ অন্যত্র উক্ত হয়েছে “আর আকাশের সবকিছুই পরিক্রমণশীল' ৷ এরকম বলতেও কোনো দোষ নেই যে, গ্রহ-নক্ষত্রগুলো পরিক্রমণ করে একই গতিতে, সাতটি উল্লেখযোগ্য গ্রহের পরিক্রমণের সময়সীমা পৃথক পৃথক এবং পীচটি অসম গ্রহের কক্ষপ্রদক্ষিণ সম্পন্ন তাফসীরে মাযহারী/২৯ হয় কখনো একটু আগে, আবার কখনো একটু পরে। আর এগুলোকেই আয়াতে বলা হয়েছে “আল-খুন্নাসিল জ্বাওয়ারিল কুন্নাস...." । আল্লাহ্তায়ালাই প্রকৃত তত্ব অবগত। সূরা ইয়া-সীন ৪ আয়াত ৪১, ৪২, ৪৩, ৪৪ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।