[॥ আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম । আমি তাহাদের কাহারও কাহারও কথা তোমাদের নিকট বিবৃত করিয়াছি এবং কাহারও তাফসীরে মাযহারী/৩৬৪ কাহারও কথা তোমার নিকট বিবৃত করি নাই । আল্লাহ্র অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসূলের কাজ নহে। আল্লাহ্র আদেশ আসিলে ন্যায়সংগতভাবে ফয়সালা হইয়া যাইবে । তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হইবে । প্রথমোক্ত আয়াত চতুষ্টয়ের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! আল্লাহ্র বচনসম্ভারের বিষয়ে যারা কুটতর্কের অবতারণা করে, আপনি তাদের অবস্থা কি পর্যবেক্ষণ করেননি? দেখেননি কি যে, কীভাবে তারা আল্লাহ্ কর্তৃক অবতারিত গ্রন্থাবলী ও আমার বার্তাবাহকগণের পথনির্দেশনাকে অগ্রাহ্য করে। ক্রমশঃ তলিয়ে যায়, যেতে থাকে বিপথগামিতার অতলে? কিন্তু তাদের এ অবস্থা তো চিরকালীন নয়। বরং এ পৃথিবীতে তাদেরকে দেওয়া হয়েছে উপভোগের সাময়িক অবকাশ । শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে সত্যের স্বরূপ, যখন দেখবে তাদের গলায় পরানো হয়েছে লোহার বেড়ি ও শিকল । তাদেরকে তখন জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে ফুটন্ত পানিতে ৷ তারপর করা হবে অগ্নিদগ্ধ । এখানে “আলাম তারা' (তুমি কি লক্ষ্য করো না) প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক ও বিস্ময়বোধক । এভাবে প্রশ্নটির সোজাসুজি অর্থ দীড়ায়_ হে আমার রসুল! দেখুন তারা কতো অপরিণামদর্শী! তাই তো আল্লাহ্র বাণীসম্ভার নিয়ে শুরু করে কুটতর্ক। কী বিস্ময়! অথবা তারা বিরোধিতা করে আল্লাহ্র, রসুলের ও বিশ্বাসীগণের । পরের প্রশ্নটি (কীভাবে তাদেরকে বিপথগামী করা) হচ্ছে ভীতিপ্রদর্শনমূলক ও তিরস্কারসূচক। কুটতর্কের কৃফলকে আরো স্পষ্ট করা হয়েছে এই প্রশ্নটির মাধ্যমে । অথবা ওই কুটতর্ককারীরা ছিলো ভিন্ন ভিন্ন। তাই প্রশ্নও করা হয়েছে ভিন্ন ভিন্ন করে। মোহাম্মদ ইবনে সিরীন বলেছেন, এখানকার ৬৯ এবং ৭০ সংখ্যক আয়াত দু*টো অবতীর্ণ হয়েছে যথাক্রমে প্রতিমাপূজক ও কাদ্রিয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে । উল্লেখ্য পথভ্রষ্ট কাদ্রিয়া সম্প্রদায় মানুষকে মনে করে সকল ক্ষেত্রে ক্ষমতাধর ও স্বাধীন। একটি জিজ্ঞাসা ঃ কাদ্রিয়া সম্প্রদায় তো আল্লাহ্র কিতাব মানে এবং সকল পয়গম্বরকে সত্য বলে মানে, তাহলে তাদের সম্পর্কে এরকম বলা যায় কীভাবে যে তারা বিতপ্তাকারিদের অন্তর্ভূক্ত? জবাব ঃ কাদ্রিয়া সম্প্রদায় এই উম্মতের অগ্নিপূজকতুল্য ৷ আল্লাহ্র কিতাব ও রসুল স. এর বাণী ছারা প্রমাণিত হয় যে, আল্লাহতায়ালা সকল কিছুর শ্রষ্টা, তিনি সর্বশক্তিধর | তিনি যাঁকে ইচ্ছা করেন, তার অপরাধ মার্জনা করে দেন এবং যাকে ইচ্ছা তার অপরাধের কারণে শাস্তি দেন। ছোট বড় সব ধরনের পাপই তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন । তিনি যেমন চান, তেমনই করেন, যেমন আদেশ করতে চান, তেমনই আদেশ প্রবর্তন করেন। তিনি সকলের কাজ পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেন । তার কাজের বিশ্লেষণ করার অধিকার ও সামর্থ্য কারোই নেই । অথচ কাদ্রিয়া সম্প্রদায় এসকল কথা বিশ্বাস করে না। তদুপরি তারা পুলসিরাত, মিজান, শাফায়াত ইত্যাদিকেও অস্বীকার করে । সেকারণেই এখানে তাদের সম্পর্কে বলা হয়েছে “যারা অস্বীকার করে কিতাব ও যা সহ আমার রসুলগণকে প্রেরণ করেছিলাম তা? । তাফসীরে মাযহারী/৩৬৫ এরকমও হতে পারে যে, এখানে “আল্লাজিনা কাজ্জাবু' (যারা অস্বীকার করে) থেকে শুরু হয়েছে পৃথক বাক্য । অর্থাৎ এটা বাক্যের উদ্দেশ্য এবং এর বিধেয় হচ্ছে “ফা সাওফা ইয়া”লামুন' (তোরা খুব শীঘ্ব জানতে পারবে)। “ইউস্হাবুন” অর্থ শিকল থাকবে । অর্থাৎ শিকল দিয়ে বেঁধে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে । “ফীল্ হামিম' অর্থ ফুটভ্ত পানিতে । “ফীন্ নারি ইউস্জারুন' অর্থ তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে ৷ “সাজার' অর্থ জ্বল চুল্লী । মুকাতিল বলেছেন, তাদেরকে দিয়ে আগুনকে করা হবে অধিকতর তেজোদীপ্ত। মুজাহিদ বলেছেন তাদেরকে করা হবে জ্বালানী । প্রকৃত কথা হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে বিভিন্নভাবে । কখনো ফুটত্ত পানির শাস্তি, কখনো প্রজ্লিত আগুনের শাস্তি । হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, ইবনে আবী হাতেম, ইবনে হাব্বান, হাকেম ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. একবার মাথার উপরের দিকে ইশারা করে বললেন, সীসার কোনো গোলা প্রথম আকাশ থেকে পৃথিবীতে নিক্ষেপ করা হলে তা রাত ভোর হওয়ার আগেই পৃথিবীতে পতিত হবে । কিন্তু দোজখের কিনার থেকে শিকলের কোনো গোলা নিক্ষেপ করলে তা দোজখের তলদেশে পৌছতে সময় লাগবে চল্লিশ বছর। তিরমিজি বলেছেন, হাদিসটি যথাসূত্রসম্বলিত। এরপরের আয়াত চতুষ্টয়ে বলা হয়েছে___ “পরে তাদেরকে বলা হবে, কোথায় তারা, যাদেরকে তোমরা শরীক করতে (৭৩), আল্লাহ্ ব্যতীত? তারা বলবে, তারা তো আমাদের নিকট থেকে উধাও হয়েছে; বন্তৃত পূর্বে আমরা এমনকিছুকে আহ্বান করিনি । এভাবে আল্লাহ্ কাফেরদেরকে বিভ্রান্ত করেন (৭৪) এটা এ কারণে যে, তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে এবং এজন্য যে, তোমরা দম্ভ করতে (৭৫)। তোমরা জাহান্নামের বিভিন্ন দরোজা দিয়ে প্রবেশ করো তাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য, আর কতোইনা নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল”পে৬)। ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।