Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

“আলহামদুলিল্লাহি রব্বিল আ*লামীন' অর্থ সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই । কোনো কোনো আলেম বলেছেন, এখানে কথাটির অর্থ__ তোমরা এই বাক্যটি উচ্চারণ করে আল্লাহকে আহ্বান করো । ফাররা বলেছেন, বাক্যটি বিধেয় এবং এই বিধেয়ের মধ্যে নিহিত রয়েছে আদেশ । এভাবে কথাটির অর্থ দীড়ায়__ আল্লাহ্‌র ইবাদত করো এবং বলো, সমস্ত প্রশংসা আল্লাহ্‌র, যিনি জগতসমূহের প্রভুপালক। মুজাহিদের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, “লা ইলাহা ইন্লাল্লহ" পাঠ করার পর বলা উচিত “আলহামদু লিল্লাহি রব্বিল আ'লামীন* । আলোচ্য আয়াতাংশের মর্মার্থ এটাই । হজরত ইবনে আব্বাস আরো বলেছেন, একবার ওলীদ ইবনে মুগীরা, শায়বা ইবনে রবীয়া প্রমুখ রসুল স. সকাশে হাজির হয়ে বললো, মোহাম্মদ! তুমি তোমার কথা পরিত্যাগ করো এবং আমাদের পিতৃপুরুষদের ধর্মমতানুসারী হও । তাদের এমতো অপকথনের থ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে পরবর্তী আয়াত (৬৬)। বলা হয়েছে__ “বলো, তোমরা আল্লাহ্‌ ব্যতীত যাদেরকে আহ্বান করো, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে, যখন আমার প্রতিপালকের নিকট থেকে আমার নিকট সুস্পষ্ট নিদর্শন এসেছে এবং আমি আদিষ্ট হয়েছি জগতসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করতে" ৷ একথার অর্থ__ হে আমার প্রিয়তম বার্তাবাহক! আপনি তাদের অপপ্রস্তাবের জবাব দিন এভাবে__ বলুন, না। আমি তোমাদের প্রস্তাব মান্য করতে পারি না। কেননা আমি এই মর্মে প্রত্যাদিষ্ট হয়েছি যে, প্রতিমাপুজা নিষিদ্ধ । এ সম্পর্কে সুস্পষ্ট প্রমাণও রয়েছে আমার কাছে। আর আমাকে এরকম প্রত্যাদেশও করা হয়েছে যে, আমি যেনো পূর্ণরূপে আত্মসমর্পিত হই কেবল বিশ্বসমূহের প্রতৃপ্রতিপালকের প্রতি । এখানে “আলবাইয়্যিনাত' অর্থ সুস্পষ্ট প্রমাণ, নির্দশন___ যার সমর্থন পাওয়া যায় জ্ঞানবুদ্ধির সহায়তায় এবং যা বিরত রাখে আল্লাহ্‌ ব্যতীত অন্যের উপাসনা থেকে । “আন উসলিমা' অর্থ আত্মসমর্পণ করতে, আনুগত্য ও ইবাদতকে অংশীবাদিতা থেকে পবিত্র রাখতে । এরপরের আয়াতে ৬৮) বলা হয়েছে__ “তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, পরে শুক্রবিন্দু থেকে, তারপর “আলাক' থেকে, তারপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতঃপর তোমরা যেনো উপনীত হও তাফসীরে মাযহারী/৩৬২ তোমাদের যৌবনে, তারপর হয়ে যাও বৃদ্ধ। আর তোমাদের মধ্যে কারো মৃত্যু ঘটে এর পূর্বেই । যাতে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও; এবং তোমরা অনুধাবন করতে পারো” । এখানে “ত্িফলান্* অর্থ শিশু। শব্দটি এখানে একবচনরূপে উল্লেখ করে অর্থ গ্রহণ করা হয়েছে “শিশু জাতি*দের। “ইউখরিজুকুম” অর্থ বের করেন। অর্থাৎ তোমাদেরকে বহির্গত করেন মায়ের পেট থেকে । “ছুম্মা লিতাব্লুগৃ* এর “লাম' এর সম্পর্ক রয়েছে এখানে একটি উহ্য ক্রিয়ার সঙ্গে । এভাবে কথাটি দীড়ায়__ তারপর তোমাদেরকে জীবিত রাখা হয়, যাতে তোমরা যৌবনে উপনীত হতে পারো । “মিন কৃবলু” অর্থ এর পূর্বেই । অর্থাৎ যৌবনকাল, অথবা বার্ধক্য পর্যন্ত পৌছানোর পূর্বেই । “আজ্বালাম্‌ মুসাম্মা” অর্থ নির্ধারিত কাল, আয়ুক্কাল । আর “লাআ'ল্লাকুম তা*ক্লিন+ অর্থ যেনো তোমরা অনুধাবন করতে পারো । এরপরের আয়াতে (৬৮) বলা হয়েছে__ “তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং যখন তিনি কিছু করা স্থির করেন, তখন তিনি তার জন্য বলেন, “হও' আর তা হয়ে যায়” । এখানে “ফা ইজা কৃদ্বা' অর্থ যখন তিনি কিছু করা স্থির করেন। এখানে “ফা ইজা" এর “ফা" এটাই প্রমাণ করে যে, এই বাণী পূর্বোক্ত বাণীর ফল। পূর্বে বলা হয়েছে__ তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান । সুতরাং তিনি যা ইচ্ছা করেন, তাই করতে সক্ষম । কোনো কিছুর সৃজন তার পক্ষে অতি সহজ । “কুন্‌* অর্থ হও । আর “ফা ইয়াকুন' অর্থ আর তা হয়ে যায়। কোনো উপকরণ বা মৌলের কোনো প্রয়োজন হয় না। সূরা মু'মিন £ আয়াত ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।