Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

শ॥ “তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, পরে শুক্রবিন্দু হইতে, তারপর “আলাকাঃ হইতে, তারপর তোমাদিগকে বাহির করেন শিশুরূপে, অতঃপর যেন তোমরা উপনীত হও তোমাদের যৌবনে, তারপর হইয়া যাও বৃদ্ধ। আর তোমাদের মধ্যে কাহারও মৃত্যু ঘটে ইহার পূর্বেই! যাহাতে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যেন তোমরা অনুধাবন করিতে পার। [॥ “তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং যখন তিনি কিছু করা স্থির করেন তখন তিনি উহার জন্য বলেন, “হও, আর উহা হইয়া যায়।” প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে মানুষ! আল্লাহই তো রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য, যেনো রাতে তোমরা আরাম করতে পারো এবং আলোকিত দিবসে সম্পন্ন করতে পারো পার্থিব কাজকর্ম । দ্যাখো, আল্লাহ তোমাদের প্রতি কতো অনুকম্পাপরবশ। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ্‌র অনুকম্পপায় শ্রদ্ধাবনত নয়। তাই তারা কৃতজ্ঞতা প্রকাশের অত্যাবশ্যকতা পরিত্যাগ করে হয়ে যায় অকৃতজ্ঞ। এখানে “লা ইয়াশ্কুরূন' অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করে না । অর্থাৎ আল্লাহ্‌র দানের গুরুত্ব ও মহিমা বুঝতে পারে না। “মানুষ' (আন্নাস) শব্দটি উল্লেখিত হয়েছে এখানে দু"বার ৷ এখানে অধিকাংশ মানুষের অকৃতজ্ঞ হওয়ার বিষয়টিকে অধিকতর তাফসীরে মাযহারী/৩৬০ গুরুত্ববহ ও নিন্দার্হ করা হয়েছে। অন্য এক আয়াতেও এর দৃষ্টান্ত রয়েছে। যেমন “ইন্নাল ইন্সানা লা জলুমুন কাফ্ফার' (নিশ্চয় মানুষ অত্যধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ)। পরের আয়াতে (৬২) বলা হয়েছে___ “তিনিই আল্লাহ, তোমাদের প্রতিপালক, সবকিছুর স্রষ্টা; তিনি ব্যতীত কোনো ইলাহ নেই; সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে”? একথার অর্থ__ তোমাদের প্রভূপালনকর্তা আল্লাহই সকল কিছুর সৃজক। তিনি ব্যতীত উপাস্য আর কেউই নেই। অথচ হে অংশীবাদী জনগোষ্ঠী! তোমরা তার ইবাদতে সমর্পিত না হয়ে প্রতিমাপূজাকে আঁকড়ে ধরে রয়েছো কেনো? কেনো হয়ে যাচ্ছো বিপথগামী? এরপরের আয়াতে (৬৩) বলা হয়েছে__ “এভাবেই বিপথগামী করা হয় তাদেরকে, যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে" । একথার অর্থ__ এভাবেই মক্কার মুশরিকেরা তাদের অধীনস্থ ও অনুগতদেরকে এক আল্লাহ্‌র ইবাদত থেকে সরিয়ে নিয়ে যায়। অস্বীকার করে আল্লাহ্‌র বাণীসম্ভারকে। এরপরের আয়াতে (৬৪) বলা হয়েছে__ “আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন সুন্দর এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিজিক; তিনিই আল্লাহ্‌, তোমাদের প্রতিপালক ৷ জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌ কতো মহান*। এখানে উপস্থাপন করা হয়েছে আল্লাহ্‌র সৃজন ও প্রতিপালনের কয়েকটি প্রমাণ । যেমন___ পৃথিবীকে বাসোপযোগী করা, আকাশকে ছাদস্বরূপ করা, মানুষের আকৃতি নির্ণয় এবং সে আকৃতিকে সুন্দর করা এবং তাদেরকে জীবনোপকরণ দান করা । শেষে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, দ্যাখো, যিনি এতোকিছু করেন, তিনি আল্লাহ্‌ ছাড়া অন্য কেউ নন। তিনিই সকলকিছুর একমাত্র সৃজয়িতা ও পালয়িতা । সমগ্র সৃষ্টিই তাঁর মুখাপেক্ষী । সুতরাং তোমরা বোঝো এবং স্বীকার করো যে, তিনিই মহান এবং তিনিই উপাস্য । এখানে “কৃরর' অর্থ বাসস্থান, বাসোপযোগী স্থান। “বিনাআন “অর্থ ছাদ। “ফা আহসানা সুওয়ারা কুম' অর্থ তোমাদের আকৃতি করেছেন সুন্দর। করেছেন পরিমিত উচ্চতা, সুসঙ্গত অঙ্গ-প্রত্যঙ্গ, দৃষ্টিনন্দন গাব্রচর্ম, সুঠাম ও সৌকর্ষমন্তিত অবয়ববিশিষ্ট । হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ্‌ মানুষকে করেছেন আকর্ষণীয় দেহ-সৌষ্ঠৰ ও সুষম অঙ্গ-প্রত্যঙ্গের অধিকারী । সে হাত দিয়ে খাবার গ্রহণ করে। আর অন্যান্য প্রাণী আহার গ্রহণ করে মুখ দিয়ে। “রযাককুম্‌ মিনাত্‌ তৃইয়্যিবাত্‌* অর্থ উৎকৃষ্ট রিজিক, সুস্বাদু পানাহারের সামথী। এরপরের আয়াতে (৬৫) বলা হয়েছে__ “তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো ইলাহ্‌ নেই। সুতরাং তোমরা তাকেই ডাকো, তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে । সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই" । এখানে “হাইউ' অর্থ চিরঞীব, আনুরূপ্যবিহীন, শাশ্বত ও স্বতিষ্ঠরূপে আয়ুম্মান, যা সত্তাগত, স্বভাবজ ও অনিবার্য । তাফসীরে মাযহারী/৩৬১ “ফাদ্উ“হু মুখলিসীনা লাহুদ্‌ দীন* অর্থ সুতরাং তোমরা তাকেই ডাকো, তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। এখানে “ফাদ্উ*হু' এর “ফা” হচ্ছে নৈমিত্তিক । অর্থাৎ এর পূর্ববর্তী বাক্য পরবর্তী বাক্যের নিমিত্ত । এভাবে বক্তব্যটি দীড়ায়__ আল্লাহ্‌র বর্ণিত গুণাবলীতে এই অভিপ্ায় ব্যক্ত করা হয়েছে যে, একনিষ্ভাবে কেবল তীর ইবাদত করো । “আদদ্বীন' অর্থ এখানে বশ্যতা, ভক্তি । আর বশ্যতা ও ভক্তিকে একনিষ্ঠ করার অর্থ হচ্ছে অংশীবাদিতা ও কপটতা থেকে ইবাদতকে পবিত্র করা । ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।