তাফসীরে মাযহারী/৩৫৯ ॥ আল্লাহই তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করিয়াছেন রাত্রিকে এবং আলোকোজ্ভল করিয়াছেন দিবসকে । আল্লাহ্ তো মানুষের প্রতি অনুথহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। ॥ তিনিই আল্লাহ্, তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা; তিনি ব্যতীত কোন ইলাহ নাই; সুতরাং তোমাদিগকে কোথায় ফিরাইয়া নেওয়া হইতেছে? ॥ এইভাবেই বিপথগামী করা হয় তাহাদিগকে যাহারা আল্লাহ্র নিদর্শনাবলীকে অস্বীকার করে। ॥ আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং আকাশকে করিয়াছেন ছাদ এবং তিনি তোমাদের আকৃতি গঠন করিয়াছেন এবং তোমাদের আকৃতি করিয়াছেন সুন্দর এবং তোমাদিগকে দান করিয়াছেন উৎকৃষ্ট রিষ্ক; তিনিই আল্লাহ্, তোমাদের প্রতিপালক । জগতসমূহের প্রতিপালক আল্লাহ কত মহান! _॥ তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই । সুতরাং তোমরা তাহাকেই ডাক, তীহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া । সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই । ॥ বল, “তোমরা আল্লাহ্ ব্যতীত যাহাদিগকে আহ্বান কর, তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে যখন আমার প্রতিপালকের নিকট হইতে আমার নিকট সুস্পষ্ট নিদর্শন আসিয়াছে। এবং আমি আদিষ্ট হইয়াছি জগতসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে । ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।