তাফসীরে মাযহারী/৩৫৭ যেনো তার প্রার্থনায় এরকম না বলে যে, হে আল্লাহ্! তুমি যদি চাও, তবে আমাকে ক্ষমা করো । বরং সে যেনো অন্তরে দৃঢ় আশা পোষণ করে যে, আল্লাহ তাকে বিমুখ করবেন না। কেননা বান্দাকে কিছু দান করা তার জন্য অতি সহজ । মুসলিম । প্রার্থনার শিষ্টাচার ঃ হজরত ফুজালা ইবনে উবাইদ বর্ণনা করেছেন, রসুল স. একদিন মসজিদে উপবিষ্ট ছিলেন । এমন সময় এক লোক সেখানে ঢুকে নামাজ পাঠ করতে শুরু করলো । নামাজ সমাপনের পর সে দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ্! আমাকে ক্ষমা করে দাও। আমার উপর অনুগহ করো । রসুল স. তাকে উদ্দেশ্য করে বললেন, হে নামাজী! তুমি তোমার প্রার্থনায় তড়িঘড়ি করছো । প্রথমে উচ্চারণ করো ওই সকল বাক্য যেগুলোতে রয়েছে আল্লাহ্র প্রশংসা, পবিত্রতা ও মহিমার ঘোষণা, এরপর আমার উপরে দরূদ পাঠ করো, তারপর চাও, যা চাওয়ার । কিছুক্ষণ পর আর এক লোক মসজিদে ঢুকে নামাজ পাঠ করলো । তারপর আল্লাহর প্রশংসা বর্ণনা এবং রসুল স. এর প্রতি দরূদ পাঠের পর শুরু করলো তার দোয়া । রসুল স. তা দেখে মন্তব্য করলেন, এবার তোমার প্রার্থনা গৃহীত হবে । তিরমিজি, আবু দাউদ, নাসাঈ । হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, একবার আমি রসুল স. এর সন্নিকটে নামাজ পাঠ করলাম । এরপর সম্পন্ন করলাম আল্লাহ্র প্রশংসা বর্ণনা ও দরূদ পাঠ পর্ব । তারপর শুরু করলাম প্রার্থনা । রসুল স. বললেন, হ্যা, চেয়ে নাও। তোমাকে দেওয়া হবে। তিরমিজি । হজরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, দোয়াকে আটকে রাখা হয় আকাশ ও পৃথিবীর মাঝখানে, প্রার্থনাকারী দরূদ শরীফ পাঠ না করা পর্যন্ত তার দোয়া উর্বলোকে উ্িত হয় না । তিরমিজি । হজরত মালেক ইবনে ইয়াসার বর্ণনা করেছেন, রসুল স. বর্ণনায় এসেছে, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা হাতের তালু প্রসারিত করে প্রার্থনা উপস্থিত করো, হাতের বিপরীত দিক প্রসারিত কোরো না এবং প্রার্থনা শেষে হাতের তালুদয় বুলিয়ে নিয়ো মুখমণ্ডলের উপর । হজরত ওমর বলেছেন, রসুল স. প্রার্থনার সময়ের উত্তোলিত হাত মুখমণ্ডলে বুলিয়ে না নেওয়া পর্যন্ত নিচে নামাতেন না। তিরমিজি । জননী আয়েশা বলেছেন, রসুল স. প্রার্থনাকালে পছন্দ করতেন গভীর অর্থবহ শব্দসমূহকে । অন্যান্য শব্দাবলীর দিকে দৃকপাত করতেন না। আবু দাউদ । হজরত আনাস বলেছেন, রসুল স. প্রার্থনার সময় তাঁর দু'হাত এতোদুর পর্যন্ত ওঠাতেন, তার পবিত্র বগলের শুত্রতা দৃষ্টিগোচর হতো । সায়েব ইবনে ইয়াজিদ বলেছেন, রসুল স. দোয়া করার পর দুই হাত মুখের উপর বুলিয়ে নিতেন। বায়হাকী । ইকরামার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস আমাকে বলেছেন, তুমি দোয়া করার সময় তোমার দুই হাত তুলবে কাধ পর্যন্ত, অথবা কাধের তাফসীরে মাযহারী/৩৫৮ কাছাকাছি । আবু দাউদ । হজরত ইবনে ওমর বলেছেন, দোয়া করার সময় অধিক উপরে হাত ওঠানো বেদাত। রসুল স. বুকের চেয়ে বেশী উপরে হাত ওঠাতেন না। আহমদ । হজরত উবাই ইবনে কা*ব বলেছেন, রসুল স. যখন কারো কথা বলতেন ও তার জন্য দোয়া করতেন, তখন তিনি দোয়া শুরু করতেন নিজের থেকে । তিরমিজি । সূরা মু'মিন £ আয়াত ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।