স. বলেছেন, যার জন্য যাচনার দ্বার উম্মুক্ত করা হয়েছে, তার জন্য উম্মুক্ত হয়েছে অনুগহের দরোজাও । আর নিরাপত্তা যাচনাই আল্লাহ্র কাছে যাচিত বিষয়সমূহের মধ্যে সর্বোত্তম । তিরমিজি । হাকেমের “মুস্তাদরাক" গ্রন্থে “অনুগবহের দরোজা*র পরিবর্তে বলা হয়েছে “জান্নাতের দরোজা?। প্রার্থনা পুরণের অঙ্গীকার ঃ হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদের মধ্যে যার জন্য অনুখহের দুয়ার উন্মোচন করা হয়েছে তার জন্য খুলে দেওয়া হয়েছে দোয়া কবুল হওয়ার দুয়ারও ৷ ইবনে আবী শায়বা । হজরত সালমান বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদের প্রভুপালনকর্তা বড়ই ব্রীড়াশীল ও মমতাময়। প্রার্থনাকারীর প্রসারিত শূন্য হস্ত ফিরিয়ে দিতে তিনি লজ্জা পান । তিরমিজি, আবু দাউদ, বায়হাকী । হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে মুসলমান এমন দোয়া করে যাতে নেই কোনো পাপপ্রবণতা, নেই আত্মীয়তার বন্ধন ছিনকারী কোন বিষয়, _ আল্লাহ তিনটি বিষয়ের যে কোনো একটি অবশ্যই করেন___ ১. তাৎক্ষণিকভাবে প্রার্থনা পূরণ করেন ২. প্রার্থনাকে স্থগিত রাখেন পরকালের জন্য ৩. বিলোপ করে দেন প্রার্থনার সমপরিমাণ পাপ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র বার্তাবাহক! আমরা যদি অত্যধিক প্রার্থনা করি। তিনি স. বললেন, আল্লাহ্র কাছে অনেক কিছু আছে। আহমদ। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রার্থনায় যদি পাপ না থাকে এবং আত্মীয়তার সম্পর্ক যদি ছিন না করা হয়, তবে বান্দার প্রার্থনা অবশ্যই কবুল করা হয়, যদি প্রার্থনাকারী তার প্রার্থনা পূরণের ব্যাপারে তৃরাপ্রবণ না হয়। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র বার্তাবাহক! ত্রাপ্রবণতা আবার কী রকম? তিনি স. বললেন, যেমন প্রার্থনাকারী বলে, আমি এতো দোয়া করছি, কিন্তু কবুল হচ্ছে না । শেষে সে ক্লান্ত হয়ে দোয়া করাই ছেড়ে দেয় । মুসলিম । হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দোয়া সেই সকল বিপদাপদ থেকে বাঁচায়, যেগুলো ইতোমধ্যে অবতীর্ণ হয়েছে এবং পরিত্রাণ দিয়ে থাকে ওই সকল বিপদ-মুসিবত থেকে, যা অদূর ভবিষ্যতে অবতীর্ণ হতো । সুতরাং হে আল্লাহ্র বান্দারা! প্রার্থনার প্রতি মনোযোগী হও । তিরমিজি । তাফসীরে মাযহারী/৩৫৬ হজরত মুয়াজ ইবনে জাবাল এবং হজরত জাবের থেকে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কেউ আল্লাহ্র কাছে চাইলে আল্লাহ্ তা মঞ্জুর করেন । অথবা তার চাহিদা মতো স্থগিত করে দেন তার দুঃখ-কষ্ট, অবশ্য তার ওই প্রার্থনা যদি হয় পাপমুক্ত ও আত্মীয়তার বন্ধনছিন্নবিবর্জিত । তিরমিজিও এই হাদিসটি বর্ণনা করেছেন। কারো প্রার্থনাই অগ্রাহ্য হয় না ঃ হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তিন রকম প্রার্থনা কবুল হওয়ার ব্যাপারে কোনো সংশয় নেই__ ১. পিতার ২. শোষিতের এবং ৩. মুসাফিরের । তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা । হজরত আবু হোরায়রা আরো বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তিন ধরনের প্রার্থীর প্রার্থনা প্রত্যাখ্যাত হয় না__ ১. ইফতারের সময় রোজাদারের প্রার্থনা ২. ন্যায়পরায়ণ সম্রাটের প্রার্থনা ৩. অত্যাচারিতের প্রার্থনা । অত্যাচারিতের অপপ্রার্থনা আকাশে উঠে যায় এবং তার জন্য খুলে দেওয়া হয় আকাশের দরোজা । মহান প্রভূপালনকর্তা তখন তার সম্মানের শপথ করে বলেন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো, কিছুটা বিলম্ঘ হলেও । তিরমিজি । হজরত আবু দারদা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, অনুপস্থিত মুসলমানের জন্য তার মুসলমান ভ্রাতার দোয়া কবুল করা হয়। সে যখন তার ভ্রাতার কল্যাণ প্রার্থনা করে, তখন ফেরেশতারা তার মাথার কাছে দীড়িয়ে বলে “আমিন' (তাই হোক) । মুসলিম । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. শুভ সংবাদ দিয়েছেন, পাচ ধরনের প্রার্থনা কবুল করা হয়ে থাকে__ ১. অত্যাচারিতের প্রার্থনা, যে পর্যন্ত তার প্রতিশোধ পূর্ণ না হয় ২. হাজীর প্রার্থনা, যে পর্যন্ত না গৃহে প্রত্যাবর্তন করে ৩. রোগীর প্রার্থনা, যতক্ষণ না সে সুস্থ হয় ৪. অনুপস্থিত মুসলমানের জন্য তার মুসলমান ভ্রাতার প্রার্থনা ৫. এর পরেই তিনি স. বললেন সবচেয়ে দ্রুত যে প্রার্থনা কবুল করা হয়, তা হচ্ছে মুসলমান ভ্রাতার জন্য মুসলমানের দোয়া, যা করা হয় তার অসাক্ষাতে । তিরমিজি, আবু দাউদ । দোয়া কবুল হওয়ার শর্তসমূহ ঃ ১. পানাহার ও পরিধেয় পবিত্র হতে হবে । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দীর্ঘ সফরের ধুলিধুসরিত কেশযুক্ত মুসাফির যদি আকাশের দিকে হস্ত উত্তোলনে চিৎকার করে প্রার্থনা করতে থাকে “হে আমার প্রভূপালনকর্তা “হে আমার প্রভুপালক' তবু তার প্রার্থনা কবুল করা হবে না, যদি তার পানাহারের সামগ্রী ও পরিধেয় বন্ত্র হয় হারাম উপার্জনের ৷ মুসলিম। ২. প্রার্থনা হতে হবে নিবিষ্টচিত্ত ও একাগ্র। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কবুল হওয়ার দৃঢ় আশা রেখে প্রার্থনা কোরো । এ বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে চেষ্টা কোরো যে, মনোযোগবিহীন প্রার্থনা আল্লাহ্ কবুল করেন না । ৩. প্রার্থনা উপস্থাপন করতে হয় দৃঢ়তার সঙ্গে। হজরত আবু হোরায়রা বলেন__ রসুল স. বলেছেন, কেউ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।