ব্যতীত কোনো সম্পদ নেই । সুতরাং আলোচ্য হাদিসটি উভয় অর্থেই প্রযোজ্য হতে পারে । যেমন__ ১. দোয়াই ইবাদত এবং ২. ইবাদতই দোয়া । এই সীমাবদ্ধতা আধিক্য পর্যায়ের । হয়তো এর উদ্দেশ্য একথা বলা যে__ দোয়া ও ইবাদতের মূলতত্ত একই। প্রতিটি দোয়াই ইবাদত । প্রতিটি প্রার্থনাই দাসত্ব । প্রার্থনার মধ্যে প্রকাশ পায় প্রার্থনাকারীর বিনয়, অসহায়তা ও মুখাপেক্ষিতা । অভিধানে দাসত্ব বলা হয়েছে বিনয়, অসহায়তা ও মুখাপেক্ষিতা প্রকাশকেই । আর “ইবাদত' শব্দটি “উবুদিয়াত' এর চেয়ে অধিক ব্যঞ্জনাময় ৷ নম্রতা, উপায়বিহীনতা ও মুখাপেক্ষিতার চুড়ান্ত প্রকাশই হচ্ছে ইবাদত । আর এমতো ইবাদত পাওয়ার যোগ্য কেবলই আল্লাহ্ । আল্লাহ্ স্বয়ং এরশাদ করেছেন “তোমার পালনকর্তা স্বয়ং আদেশ করছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত কোরো না”। আবার একথাও ঠিক যে, সকল দাসতৃই প্রার্থনা পদবাচ্য । রসুল স. বলেছেন, নবীগণের এবং অধিকাংশ প্রার্থনাকারীর আরাফাতের প্রার্থনা ছিলো এরকম-___ “লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহ্দাহু লা শরীকা লাহু লাহুল মুল্ক্ ওয়া লাহুল হামদ্ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কৃদীর' । (তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সাম্রাজ্য কেবল তার, প্রশংসাপ্রাপ্তিও তার এবং সকল ক্ষমতাও তার)। ইবনে আবী শাইবা । অন্য এক আয়াতে বলা হয়েছে__ “ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদু লিল্লাহি রবিবল আ'লামীন' (তাদের প্রার্থনার সমাপ্তি ঘটে সমস্ত প্রশংসা বিশ্বপ্রতিপালক আল্লাহ্র, এই বলে)। তাফসীরে মাযহারী/৩৫৪ “নেহায়া" গ্রন্থে জযরী লিখেছেন, তাহলীল (লাইলাহা ইল্লাল্লহ) ও তাহমীদ (আলহামদু লিল্লাহ) পাঠকেও দোয়া বলা হয়েছে এজন্য যে, এর ছ্ারাও সওয়াব লাভ হয় । যেমন এক হাদিসে বলা হয়েছে, বান্দা যখন দোয়া করার বদলে আমার প্রশংসায় রত থাকে, তখন আমি প্রার্থনাকারীর চেয়ে বেশী দান করি প্রশংসাকারীকে । তিরমিজি ও মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ্ বলেন, কোরআনপাঠ যাকে আমার জিকির ও আমার কাছে দোয়া করা থেকে বিরত রাখে, আমি তাকে দান করি যাঞ্চাকারীর চেয়েও বেশী । অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ্ বলেন, কোরআনপাক ও জিকির, যা আমার কাছে যাথ্া করা থেকে বিরত রাখে, তাই-ই উত্তম। দোয়ার ব্যাখ্যাঃ কোনো কোনো দোয়া অত্যাবশ্যক ফেরজ) কর্তব্যরূপে পালনীয় । যেমন নামাজে সুরা ফাতেহার “ইহ্দিনাস্ সিরত্ল মুসতাকীম' (আমাদেরকে সরল পথ প্রদর্শন করো)। কোনো কোনো দোয়া সুন্নতে মোয়াকাদা পর্যায়ভূত। যেমন নামাজের শেষ বৈঠকে পঠিতব্য দোয়া । অথবা হজ পালনরত অবস্থায় পঠিতব্য দোয়াসমূহ। আবার কোনো কোনো দোয়া হারাম । যেমন দুনিয়ার আনন্দফূর্তির উপকরণাদি প্রাপ্তির দোয়া, অথবা এমন কিছু চাওয়া, যা পাপ কিংবা অসম্ভব। যেমন আল্লাহ বলেন, কিছু কিছু লোক বলে “রব্বানা আ”তিনা ফিদ্দুনিয়া হাসানাতীও”__ এ ধরনের প্রার্থনাকারীদের জন্য আখেরাতে কোনো অংশ থাকে না। আল্লাহ্ এরকমও বলেন, কোনো কোনো ব্যক্তিকে কোনো কোনো বিষয়ে শ্রেষ্ঠতৃ প্রদান করা হয়েছে, তোমরা সকল শ্রেষ্ঠত্বের আশা কোরো না। অভাবী ব্যক্তি তার প্রয়োজন পুরণার্থে এবং কেউ পাপ থেকে আশ্রয় যাচনার্থে প্রার্থনা করলে তা হবে মোস্তাহাব। আলেমগণ এ ব্যাপারে একমত । কিন্তু কোনো কোনো সুফীসাধক বলেছেন, আল্লাহ্র কাছে কিছু না চাওয়াই উত্তম। এতে করে আল্লাহ্র ইচ্ছার প্রতি এবং তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকার দৃঢ়তা প্রকাশ পায় অধিক ৷ আবার বিদ্বানগণের আর এক দল এরকমও বলেন যে, অন্যের জন্য দোয়া করা উত্তম । নিজের জন্য নয়। আমাদের দলিল হচ্ছে আল্লাহ্র কিতাব এবং রসুল স. এর হাদিস এবং উম্মতের একমত্য । হজরত আবু হোরায়রা থেকে হাসান বসরী ও তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দোয়া অপেক্ষা অন্য কোনো কিছু আল্লাহ্র কাছে অধিক প্রিয় নয় । ইবনে মাজা এবং হাকেমও এরকম হাদিস বর্ণনা করেছেন। হজরত আনাস থেকে তিরমিজি বর্ণনা করেছেন, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। হজরত ইবনে মাসউদ থেকে তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, আল্লাহ্র কাছ থেকে তার দয়া-দাক্ষিণ্য যাচনা করো । কেননা এরকম যাচনা তার পছন্দ । সুতরাং স্বাচ্ছন্দ্ের প্রতীক্ষা হচ্ছে সর্বোত্তম ইবাদত । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র নিকট প্রার্থী হয় না, আল্লাহ তার উপর অতুষ্ট হন। তিরমিজি, ইবনে হাব্বান, হাকেম। তাফসীরে মাযহারী/৩৫৫ তিরমিজি বলেছেন, হাদিসটি দুষ্প্রাপ্য শ্রেণীর । এধরনের হাদিসের উদ্দেশ্য হচ্ছে, দম্ভবশতঃ যারা প্রার্থনা থেকে বিমুখ থাকে আল্লাহ তাদের প্রতি নারাজ । সে কারণেই তিনি এরশাদ করেছেন “যারা অহংকারবশে আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাষ্িত হয়ে? । হজরত আনাস থেকে ইবনে হাব্বান ও হাকেম বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, প্রার্থনা করতে কার্পণ্য কোরো না। প্রার্থনারত অবস্থায় আল্লাহ্ কাউকে ধ্বংস করেন না । হজরত আবু হোরায়রা থেকে হাকেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দোয়া হচ্ছে বিশ্বাসীর আত্মরক্ষান্্র, ধর্মের স্তম্ভ এবং আকাশ-পৃথিবীর্ আলোকবর্তিকা । হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল |1|1||,1100119.0011
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।