তিনি স. বললেন, আমার পৃথিবীবাসের সময়ে সে এলে আমি তাকে প্রতিহত করবো । অন্যথায় বিশ্বাসীদের জন্য রয়েছেন আল্লাহ। আমি না থাকলেও আল্লাহ্ তো থাকবেন । আমি বললাম, হে প্রত্যাদিষ্ট পুরুষ! আমরা আটা দিয়ে খামির তৈরী করি। রুটি পাক হওয়ার আগেই হয়ে পড়ি ক্ষুধার্ত। তাহলে মুমিনদের তখন কী হাল হবে? তিনি স. বললেন, তখন আল্লাহ্র স্মরণ ও তসবীহ পাঠই হবে তাদের জন্য যথেষ্ট, যেমন তা যথেষ্ট হয় আকাশবাসীদের জন্য । আহমদ, বাগবী | বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, হজরত মুগীরা ইবনে শোবা বলেছেন, আমিই রসুল স.কে দাজ্জাল সম্পর্কে সর্বাধিক প্রশ্ন করেছি। তিনি স. বলেছেন, সে তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। আমি একবার বলেছিলাম, হে তাফসীরে মাযহারী/৩৫২ আল্লাহ্র বার্তাবাহক! লোকে বলে, তার সঙ্গে নাকি থাকবে রুটির পাহাড় ও পানির সমুদ্র? তিনি স. বলেছিলেন, এ বিষয়টি তো আল্লাহ্র কাছে আরো বেশী সহজ (ুটি-পানির প্রয়োজন থেকে যিনি চিরঅমুখাপেক্ষী)। পরের আয়াতে ৫৮) বলা হয়েছে__ “সমান নয় অন্ধ ও চক্ষুম্মান এবং যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যারা দুক্কৃতিপরায়ণ। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো" । এখানে “আ"মা" অর্থ অন্ধ, মুর্খ । “বাসীর' অর্থ চক্ষুম্মান, জ্ঞানী । “ওয়াল্লাজীনা আমানু ওয়া আ'মিলুস সলিহাতি' অর্থ যারা ইমান আনে ও সৎকর্ম করে। আর “মুসীউ' অর্থ দুক্কৃতিপরায়ণ। এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাড়ায়__ দৃষ্টিহীন ও দৃষ্টিসম্পন্নরা যেমন সমান নয়, তেমনি সমমর্ধাদা সম্পন্ন নয় পুণ্যবান__ বিশ্বাসী ও দৃক্ৃৃতিকারীরা । কিন্তু এই দৃষ্টান্তটি থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে চাও না। দূর করতে চাও না দৃষ্টিহীনতা ও অবিশ্বাস । এরপরের আয়াতে (৫৯) বলা হয়েছে__ “কিয়ামত অবশ্যন্ভাবী, এতে কোনো সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না”। এখানে “আতিয়াতুন* অর্থ অবশ্যন্ভাবী । “লা রইবা ফীহা+ অর্থ এতে কোনো সন্দেহ নেই । অর্থাৎ আল্লাহ্ যখন বলেছেন কিয়ামত হবে, তখন তা হবেই। এর অন্যথা হওয়া অসম্ভব। “ওয়া লাকিন্না আকছারান্ নাসি লা ইউ'মিনুন' অর্থ কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। অর্থাৎ অধিকাংশ লোক অজ্ঞ, পাপিষ্ঠ । তাই তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনা আড়ষ্ট ও সীমাবদ্ধ । সে কারণেই তারা আল্লাহ্র বাণীর মাহাত্ম্য, অনিবার্ধতা ও মর্ম উপলব্ধি করতে পারে না। এরপরের আয়াতে (৬০) বলা হয়েছে__ “তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো । যারা অহংকার বশে আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্রিত হয়ে । কোনো কোনো ধর্মজ্ঞ বলেছেন, এখানে “তোমরা আমাকে ডাকো" অর্থ তোমরা আমার ইবাদত করো । এখানে “উদ্উ"নী” অর্থ “দোয়া” “প্রার্থনা' বা ডাক, ব্যবহৃত হয়েছে “ইবাদত" অর্থে । সেকারণেই পরক্ষণে “পুণ্যদান করবো" অর্থে ব্যবহৃত হয়েছে “আস্তাজিব্ লাকুম*। অর্থাৎ এখানে “আমি তোমাদের ডাকে সাড়া দিবো অর্থ আমি দান করবো তোমাদের ইবাদতের সওয়াব । এরকম অর্থকেই পরবর্তী বাক্যে স্পষ্ট করা হয়েছে এভাবে “যারা অহংকারবশে আমার ইবাদতে বিমুখ বাক্যে “ইবাদত' শব্দটির ছারা । তবে এ বিষয়টিও অস্পষ্ট নয় যে, প্রার্থনা ও ইবাদতের উদ্দেশ্য অভিন্ন । প্রার্থনা হচ্ছে নিজেকে দীনহীন ভেবে আল্লাহ্র কাছে চাওয়া, আর ইবাদত হচ্ছে আল্লাহ্র স্মরণমগ্ন হয়ে নিজের মুখাপেক্ষিতাকে প্রকাশ করা । দু'টোতেই ঘটে দাসত্বের বহির্্রকাশ । হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদের মধ্যে এমন লোকও আছে, যারা তাদের সকল প্রয়োজনে আল্লাহ্র নিকট প্রার্থী হয়, এমনকি তার জুতার ফিতা ছিড়ে গেলেও । ছাবেত বুনানীর বর্ণনায় তাফসীরে মাযহারী/৩৫৩ একথাগুলিও এসেছে__ এমনকি তোমরা তোমাদের পালনকর্তার নিকট থেকে লবনটিও চেয়ে নিয়ো। জুতার ফিতা ছিড়ে গেলেও তার জন্য প্রার্থী হয়ো আল্লাহ্র নিকট । হজরত নোমান ইবনে বশীর বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, প্রার্থনাই ইবাদত । এরপর তিনি স. পাঠ করলেন “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো । যারা অহংকার বশে আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্িত অবস্থায়' । আহমদ, হাকেম, আবু দাউদ, ইবনে হাব্বান, তিরমিজি, নাসাঈ । কোনো কোনো বর্ণনায় এসেছে, হজরত নোমান বলেছেন, রসুল স. মিম্বরে আসীন ছিলেন । আমি স্বকর্ণে শুনলাম, তিনি স. বললেন “ইন্নাদ্ দুয়া হুয়াল ইবাদাহ' । এখানে “হুয়া* হচ্ছে সর্বনাম । “আল ইবাদাত" হচ্ছে বিধেয়, এর সঙ্গে “আলিফ লাম? (আল) যুক্ত হওয়ায় বিষয়টি হয়ে পড়েছে সীমাবদ্ধ । উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যবর্তীতে সর্বনাম যদি থাকে এবং বিধেয়ের সঙ্গে সংযুক্ত থাকে “আলিফ লাম* তবে ওই বাক্যের উদ্দেশ্যের ক্ষেত্রে বিধেয়ের সীমাবদ্ধতা বুঝানো হয়ে থাকে । যেমন “ইন্নাল্লহা হুয়ার রাজ্জাক” অর্থাৎ আল্লাহ্ ব্যতীত অন্য কোনো রিজিকদাতাই নেই । রিজিকদাতা কেবল তিনিই । কখনো কখনো আবার ৯8575815552 “আল করম হুয়াত্ তাকৃওয়া ওয়াল হাসাবু হুয়াল ইমান*। অর্থাৎ তাকৃওয়াই হচ্ছে ইজ্জত, তাকৃওয়া ছাড়া কোনো ইজ্জত নেই এবং ইমানই হচ্ছে মূল কৌলিন্য, ইমান ॥1|1॥.1100118.0011
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।