Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

প্রভূপালকের কাছে কোনো কথাই গোপন নেই । এক দেহরক্ষী বলবে, একে কতল করো । অন্যজন বলবে, আমাদের প্রতিপালক তার আদেশ ব্যতীত কাউকে কতল করতে কি নিষেধ করেননি? একথা শুনে প্রথম জন নিরন্ত হবে । তাকে নিয়ে গিয়ে হাজির হবে তাফসীরে মাযহারী/৩৫০ দাজ্জালের সামনে । সে দাজ্জালকে দেখেই বলে উঠবে, হে জনতা! এ হচ্ছে সেই দাজ্জাল, যার কথা রসুল স. বলেছেন। দাজ্জাল বলবে, একে হত্যা করো । তার গ্রহরীরা সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে চিরে ফেলবে তার পেট ও পিঠ। দাজ্জাল বলবে, এখনো কি তুমি আমার উপরে ইমান আনবে না? সে বলবে, তুমি প্রতারক, মিথ্যাবাদী । দাজ্জাল বলবে, একে করাত দিয়ে চিরে ফেলো । প্রহরীরা তার মস্তকের মাঝখান থেকে দু"* পায়ের মাঝামাঝি পর্যন্ত চিরে ফেলবে । দাজ্জাল তার চিরে ফেলা দুই অংশের মাঝখানে দীড়িয়ে বলবে, উঠে পড়ো । সে জীবিত হয়ে উঠবে । দাজ্জাল বলবে, এখনো কি তুমি আমার উপরে ইমান আনবে না? সে বলবে, এখন তো তোমার বিষয়ে আমার অন্তর্দৃষ্টি উন্মোচিত হয়েছে । এরপর সে সমবেত লোকদেরকে উদ্দেশ্য করে বলবে, হে জনতা! সে আমার পরে আর কারো সঙ্গে এমন আচরণ করতে পারবে না । দাজ্জীল তাকে ধরে জবাই করার অনেক চেষ্টা করবে । কিন্তু পারবে না। আল্লাহ্‌ তার স্বন্ধদেশ করে দিবেন তাম্রআবৃত। ব্যর্থ দাজ্জাল তখন তার লোকদেরকে হুকুম করবে, একে হাত পা বেঁধে আগুনে ফেলে দীও। তারা হুকুম মতো আমল করবে । মনে করবে তাকে আগুনে ফেলে দিয়েছে । কিন্তু সে গিয়ে পড়বে জান্নাতে । আল্লাহ্‌র কাছে সে গৃহীত হবে শ্রেষ্ঠ শহীদ হিসেবে । মুসলিম । হজরত আনাস থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দাজ্জালের সঙ্গে থাকবে ইসপাহানের সত্তর হাজার ইহুদী । তাদের সকলের পরনে থাকবে রাজকীয় উত্তরীয় । হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, দাজ্জাল গিরিপথ ধরে মদীনায় প্রবেশ করার চেষ্টা করবে । কিন্তু মদীনায় তার প্রবেশ নিষিদ্ধ । তাই সে অবস্থান করবে মদীনার নিকটবর্তী এক গোলোযোগপুর্ণ স্থানে। মদীনা থেকে এক উত্তম ব্যক্তি তার কাছে সাক্ষাত করতে যাবে । দাজ্জাল উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলবে, আমি যদি এই লোকটিকে হত্যা করার পর পুনরায় জীবিত করি, তবে তোমরা কি আর আমার কথায় সন্দেহ করতে পারবে? জনতা বলবে, না। দাজ্জাল তখন ওই উত্তম ব্যক্তিকে হত্যা করার পর পুনরায় তাকে জীবিত করবে । ওই ব্যক্তি তখন উচ্চ কণ্ঠে বলে উঠবে, শপথ আল্লাহ্র! তুমি কাফের । তোমার বিষয়ে আগে আমি এতো সৃক্ষ অন্তর্দৃষ্টি লাভ করতে পারিনি । দাজ্জাল তাকে আবার হত্যা করতে চাইবে । কিন্তু পারবে না। হজরত আবু বকর থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, দাজ্জাল ভয়ে মদীনায় প্রবেশ করবে না। তখন মদীনার সাতটি প্রবেশপথের প্রতিটিতে প্রহরীরূপে নিযুক্ত থাকবে দু'জন করে ফেরেশতা । হজরত আবু বকর সিদ্দীক থেকে তিরমিজি বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পূর্ব দিকের খোরাসান নামক এক দেশ থেকে দাজ্জীলের আগমন ঘটবে । বহু লোক থাকবে তার পশ্চাতে । তাদের চেহারা হবে এমন, যেনো হাতুড়ি দিয়ে পেটানো কোনো ঢাল। হজরত আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন___ দাজ্জাল পৃথিবীতে চন্লিশ বৎসর থাকবে, যার এরতিটি তাফসীরে মাযহারী/৩৫১ বৎসর হবে এক মাসের সমান, এক মাস হবে এক সপ্তাহের সমান এবং প্রতিটি দিন হবে খেজুর গাছের ডাল সদৃশ, যা পুড়ে যায় স্বল্প সময়ের মধ্যে। হজরত আবু সাঈদ খুদরী থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার উম্মতের সত্তর হাজার তাজবিশিষ্ট লোক রোজা, নবাব) তার পেছনে থাকবে । হজরত আবু উমামা থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সেদিন সত্তর হাজার মুকুটশোভিত ইহুদী সুদৃশ্য তরবারীসঙজ্জিত অবস্থায় অবস্থান গ্রহণ করবে দাজ্জালের পশ্চাতে । হজরত আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া বর্ণনা করেছেন, একদিন আমার গৃহে রসুল স. এর শুভ পদার্পণ ঘটলো । তখন দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বললেন, তার আবির্ভাবের পর পরস্পরলগ্ন তিনটি বৎসর হবে এরকম-___ প্রথম বৎসর বৃষ্টির এক তৃতীয়াংশ আটকে রাখবে আকাশ এবং ফল-ফসল উৎপাদনের এক তৃতীয়াংশ আটকে রাখবে মাটি । পরের বৎসরে তারা বৃষ্টি ও ফল-ফসল আটকে রাখবে দুই তৃতীয়াংশ করে। এর পরের বৎসর বৃষ্টিপাত একেবারেই হবে না। মাটিতে উৎপাদিত হবে না কোনো শস্য । ফলে দেখা দিবে ভয়ানক দুর্ভিক্ষ । খুর ও শ্যশ্রুবিশিষ্ট পশুরা সকলেই মরে যাবে । দাজ্জাল শুরু করবে প্রতারণা । সবচেয়ে বেশী বিশ্বাসঘাতকতা করবে সে এক আরববাসীর সঙ্গে । তাকে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত উটগ্তলোকে জীবিত করে দেই তবে কি তুমি আমাকে প্রতিপালক বলে স্বীকার করবে না? আরববাসী জবাব দিবে, অবশ্যই করবো । সে তখন শয়তানদেরকে উটের আকৃতিতে রূপান্তরিত করে দেখাবে । সেই উটগুলোর থাকবে বড় বড় ওলান ও কুঁজ। পিতা ও ভাই হারানো আর এক লোকের কাছে গিয়ে সে বলবে, তোমার মৃত পিতা ও ভাইকে যদি আমি পুনজীবিত করি, তবুও কি তুমি আমাকে প্রতিপালক বলে মানবে না? লোকটি বলবে, নিশ্চয় মানবো । দাজ্জাল তখন দু'জন শয়তানকে তার পিতা ও ভ্রাতার আকৃতিতে হাজির করবে । এ পর্যন্ত বলবার পর রসুল স. কোনো এক কাজে বাইরে গেলেন । কিছুক্ষণ পরে এসে দেখলেন, সমবেত সাহাবীগণ বিষগ্ন ও মৌন হয়ে বসে আছেন। তিনি স. দরজার দুই প্রান্ত ধরে বললেন, আসমা! কী ব্যাপার, সকলে এরকম চুপচাপ কেনো? আমি বললাম, হে আল্লাহ্‌র রসুল! আপনি যা বললেন, তা শুনে আমরা ভয়ে-আতংকে স্তমভিত। ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।