তাই কোথাও দৃষ্টিগোচর হয় গোধুলি, কোথাও প্রত্যুষ। তাহলে সূর্যের এমন অবকাশ কোথায় যে, সে আরশের নিচে সেজদাবনত হবে? সংশয়ভঞ্জন £ আমি বলি, অস্ত ও উদয়ের মধ্যবর্তী মুহূর্তাংশই হচ্ছে সূর্যের সেজদার ক্ষণ, যদিও তা পরিদৃশ্যমান নয় আরশ যেহেতু পরিদৃশ্যমান নয়, সেহেতু আরশের নিশ্নদেশে সূর্যের সেজদাবনত অবস্থাও পরিদৃশ্যমান না হওয়াই সমীচীন)। ওই দৃশ্যাতীত ক্ষণেই দায়িত্বশীল ফেরেশতারা সূর্যকে হাজির করে আরশের নিচে । ঠিক তখনই সূর্য সেজদা করে এবং অনুমতিপ্রাপ্ত হয় পুনঃ পরিক্রমণের ৷ অবস্থানগত তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তাই রাব্রির সূচনালগ্নে এবং অবসানকালে ঘটে সংকোচন অথবা এরসরণ । বিষয়টি মহারহস্যময় বলেই তো এরপর বলা হয়েছে___ এটা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ । তাফসীরে মাযহারী/২৬ কেউ কেউ বলেছেন, “সূর্য সেজদা করে আরশের নিচে" হাদিসটি অসংলগ্ন প্রকৃতির । আবার কেউ কেউ বলেছেন, সেজদা অর্থ এখানে আনুগত্য । কিন্তু এই অভিমত দু*টো হাদিসের সুস্পষ্ট বক্তব্যের পরিপন্থী । “জালিকা তাকৃদীরুল আ"'যীযিল আ+লীম' অর্থ এটা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ । অর্থাৎ সূর্য ও সৌরজগতের নিয়ন্ত্রণ এমন এক অতুলনীয় সত্তা কর্তৃক সুনিয়ন্ত্রিত, যিনি মহাপরাক্রমশালী এবং যিনি জানেন সকল কিছুর প্রকৃত তাৎপর্য । পরের আয়াতে (৩৯) বলা হয়েছে__ “এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মনযিল, অবশেষে তা শুঙ্ষ, বন্র, পুরাতন খর্জর শাখার আকার ধারণ করে'। একথার অর্থ__ চন্দ্রের জন্যও আমি নির্ধারণ করেছি সুনির্দিষ্ট কক্ষপথ এবং আটাশটি অক্ষাংশ । প্রতি রাতে সে অতিক্রম করে এক একটি অক্ষাংশ । তার এমতো যাত্রার কোনো পূর্বাপর ঘটে না। আর শেষ ঘাঁটিতে পৌছলে তার আকৃতি হয়ে যায় অতি ক্ষীণ, ধনুকের মতো বাঁকা এবং জীর্ণ খেজুর-শাখা সদৃশ । তারপর ঘনকৃষ্ণ অমাবস্যায় সে সম্পূর্ণরূপে হারিয়ে যায় সূর্যের আড়ালে । এরপরের আয়াতে (৪০) বলা হয়েছে__ “সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সম্তরণ করে*। “লাশ্ শামসু ইয়ামবাগী লাহা* অর্থ সূর্যের পক্ষে সম্ভব নয়। “আন্ তুদরিকাল কৃমার' অর্থ চন্দ্রের নাগাল পাওয়া । অর্থাৎ সূর্য কখনোই চন্দ্রের মতো দ্রন্ত ধাবমান হতে পারবে না। এরকম বলেছেন বায়যাবী। তার এমতো অভিমতের ভিত্তি হচ্ছে জ্যোতির্বিদদের মতবাদ । তারা বলে, চন্দ্রের গতি সূর্যের গতি অপেক্ষা দ্রন্ততর ৷ চাদ তার কক্ষপথ পরিভ্রমণ করে এক মাসে। আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথ পরিভ্রমণ সমাপ্ত করে এক বৎসরে । আমার মতে বিষয়টির স্বরূপ অন্যরকম । প্রকৃত কথা হচ্ছে___ চন্দ্রের জন্য নির্ধারিত গতিময়তা সূর্য কখনো পেতে পারে না। এরকম হওয়া সম্ভবই নয়। কারণ এতে রয়েছে মহাবিপর্যয়ের সমূহ সম্ভাবনা ৷ অথবা আয়াতের মর্মার্থ হবে এরকম___ গুরুতৃ ও উপযোগিতার দিক দিয়ে সূর্য চন্দ্রের অনুরূপ নয় ৷ অথবা বলা যায়___ সূর্য ও চন্দ্র আপনাপন কক্ষপথে চলমান । তাদের এমতো গতিপথ অপরিবর্তনীয় ৷ তাদের কক্ষান্তর অসম্ভব এরকমও হওয়া সম্ভব যে, এখানে “সূর্য* অর্থ দিবস এবং “চন্দ্র' অর্থ রজনী । এমতাবস্থায় মর্মার্থ দীড়াবে__ দিবসের পক্ষে সম্ভব নয় রজনীকে অতিক্রম করা । তাদের আগমন ও নির্গমনের পালা সুনিয়ন্ত্রিত। বাগবীর বক্তব্য এরকমই। “ওয়া কুল্লুন ফী ফালাকিই ইয়াস্বাহুন? অর্থ এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। এখানে “প্রত্যেকে” অর্থ সূর্য ও চন্দ্র উভয়েই । বায়যাবী লিখেছেন, কথাটির অর্থ__ সকল সূর্য ও সবকয়টি চন্দ্র। কারণ, তাদের উভয়ের অবস্থান সতত পরিবর্তনশীল । অথবা বলা যেতে পারে, এখানে সূর্য ও চন্দ্রের তাফসীরে মাযহারী/২৭ আলোচনা প্রসঙ্গে নক্ষত্রমণ্ডলীর কথাও এসে গিয়েছে। যদি তাই হয়, তবে এখানে “প্রত্যেক' শব্দটির অর্থ দীড়াবে সূর্য ও চন্দ্রসহ প্রত্যেকটি নক্ষত্র । তাই এখানে ব্যবহৃত হয়েছে বহুবচনার্থক সর্বনাম “কুল্লুন' (তাদের প্রত্যেকে)। “ফী ফালাক্* অর্থ এক আকাশে । অর্থাৎ পৃথিবীর নিকটতম আকাশের পৃথক পৃথক কক্ষপথে । বিষয়টিকে অন্য আয়াতে প্রকাশ করা হয়েছে এভাবে__ “আর আমি সুশোভিত করেছি পৃথিবীর আকাশকে প্রদীপমালায়, যেগুলো মৎস্যসদৃশ সম্তরণশীল'। আলোচ্য আয়াতের প্রকাশ্য বিঘোষণা এই যে, চন্দ্র-সূর্য ও নক্ষত্রপুঞ্জ বাধ্যগতভাবে আকাশে সঞ্চরণশীল ৷ কোনোটিই স্থির নয়। আকাশের সঞ্চালনেই ওগুলো সঞ্চালিত হয়। তাদের সঞ্চালন স্বকীয় নয়। আবার দার্শনিকেরাও বলে, গ্রহ-নক্ষত্রের আবর্তন আরোপিত, স্বসৃষ্ট নয়। স্বচালিত হলে আকাশমার্গের বিপর্যয় হতো অনিবার্ধ। ফেটে ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে যেতো সবকিছু । প্রাচীন দার্শনিকেরা আকাশের সংখ্যা নির্ণয় করেছে নক্ষত্ররাজির আবর্তনের সংখ্যার উপর । তারা বলে, নক্ষত্রগুলোর কক্ষপথ যতগুলি, আকাশের সংখ্যাও ততো সংখ্যক । তাদের মতে আকাশের সংখ্যা নয়টি এবং পেঁয়াজের খোসার মতো আকাশগুলো ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।