Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

[॥ তোমাদের প্রতিপালক বলেন, “তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব । যাহারা অহংকারবশে আমার “ইবাদতে বিমুখ, উহারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করিবে লাঞ্রিত হইয়া ।” প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই যে, মানুষ সৃষ্টি করা অপেক্ষা আকাশমগ্ডলী ও পৃথিবী সৃষ্টি করা অনেক বড় কাজ। কিন্তু অধিকাংশ মানুষ এ বিষয়টি সম্পর্কে চিন্তা করে না । যদি করতো তবে, পুনরুথান দিবসকে তারা অস্বীকার করতে পারতো না । বিনা নমুনায় আকাশমগ্লী ও পৃথিবীর মতো বিশাল সৃষ্টিকে যিনি অস্তিত্ব দান করতে সক্ষম, তিনি তো মৃত্যুর পর মানুষকে পুনজীবিত করতে আরো অধিক সক্ষম । সে কারণেই তো কোরআন পুনরুথান দিবসকে বিশ্বাস করবার আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সত্যপ্তত্যাখ্যানকারীরা বোধবুদ্ধি বিবর্জিত বলেই পুনরুথান দিবসকে করে চলেছে অস্বীকার । উল্লেখ্য, পুনরুথান দিবসের প্রতি সন্দেহের অপনোদন ঘটানো হয়েছে আলোচ্য আয়াতের মাধ্যমে । কিন্তু অধিকাংশ মানুষ অজ্ঞ, অহংকারী ও স্তুল দৃষ্টিসম্পন্ন বলেই বিষয়টি বুঝতে সমর্থ হয় না। আবুল আলিয়া সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, একবার এক ইহুদী রসুল স. এর মহান সানিধ্যে উপস্থিত হয়ে দাজ্জালের প্রসঙ্গ উত্থাপন করলো এবং দাজ্জালের খুব প্রশংসা করে বললো, সে আমাদের মধ্যেই কেউ হবে । তখন অবতীর্ণ হলো আলোচ্য সুরার ৫৬ ও ৫৭ সংখ্যক আয়াত । আর আল্লাহ্‌ তীর খ্রিয়তম রসুলকে এই আদেশও করলেন যে, “আল্লাহ্‌র শরণাপন্ন হোন? । হজরত কা”ব আহবার বলেছেন, ৫৬ ও ৫৭ সংখ্যক আয়াত অবতীর্ণ হয়েছে ওই ইহুদীর বক্তব্যের প্রেক্ষিতে যে দাজ্জালের আবির্ভাবের অপেক্ষায় ছিলো । হজরত ইমরান ইবনে হোসাইন বলেছেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, আদম সৃষ্টির পর থেকে কোনো দুর্ঘটনা দাজ্জালের ঘটনার গুরুত্কে অতিক্রম করবে না । মুসলিম । হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদের কাছে একথা গোপন থাকা উচিত নয় যে, আল্লাহ্‌ এক চোখ বিশিষ্ট নন, কিন্তু দাজ্জালের এক চোখ কানা । তার ডান চোখে আঙ্গুরের মতো ফুলে থাকা পাতলা চামড়ার আবরণ থাকবে । বোখারী, মুসলিম । হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, এমন কোনো নবী ছিলেন না যিনি তার অনুসারীদেরকে একচক্ষবিশিষ্ট মিথ্যাবাদী দাজ্জাল থেকে সতর্ক করে যাননি । ভালোভাবে জেনে নাও, সে হবে এক চক্ষুবিশিষ্ট । আর তোমাদের গ্রভূপালক সেরকম নন। তার দু'চোখের মাঝখানে লেখা থাকবে “কাফের' । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জীল সম্পর্কে একটা কথা জানাবো না? প্রত্যেক নবী তাঁদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে কিছু না কিছু বলেছেন । নিঃসন্দেহে সে হবে কানা । তার সঙ্গে থাকবে বেহেশত ও দোজখ। সে যেটাকে বেহেশত বলবে, সেটাই দোজখ । আর যেটাকে বলবে দৌজখ, সেটাই বেহেশত । আমি তোমাদেরকে দাজ্জালের হাঙ্গামা থেকে সতর্ক করছি, যেমন এ ব্যাপারে নবী নুহ সতর্ক করেছিলেন তার সম্প্রদায়কে । বোখারী, মুসলিম । তাফসীরে মাযহারী/৩৪৯ হজরত হুজায়ফা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, দাজ্জাল আবির্ভূত হবে পানি ও আগুন নিয়ে । লোকেরা যেটাকে আগুন মনে করবে সেটাই হবে শীতল সুপেয় পানি । তোমরা যদি তাকে পাও, তবে তোমাদের উচিত হবে তার আগ্তনের মধ্যে পড়ে যাওয়া । বোখারী, মুসলিম । মুসলিমের বর্ণনায় আরো এসেছে, দাজ্জালের চোখ হবে ধুসর বর্ণের এবং তার উপরে থাকবে একটি মোটা দাগ । তার দু”গচোখের মাঝখানে লেখা থাকবে “কাফের' । নিরক্ষর হলেও প্রত্যেক বিশ্বাসী সে লেখা পড়ে নিতে পারবে । হজরত হুজায়ফা কর্তৃক আরো বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, দাজ্জালের বাম চোখ হবে কানা । কেশ হবে কুঞ্চিত। তার সঙ্গে জান্নাত থাকবে, থাকবে জাহান্নামও ৷ যেটা তার জাহান্নাম, সেটাই হবে আসলে জান্নাত । মুসলিম । হজরত নাওয়াজ ইবনে সাময়া”ন বর্ণনা করেছেন, রসুল স. এর সম্মুখে একবার দাজ্জালের আলোচনা উত্থাপন করা হলো । তিনি স. বললেন, যদি আমার জীবদ্দশায় তার আবির্ভীব ঘটে, তবে তোমাদের পক্ষ থেকে আমি তাকে প্রতিহত করবো । আর আমার পৃথিবী পরিত্যাগের পর যদি সে আসে, তাহলে আল্লাহ্‌ হবেন তোমাদের রক্ষক । প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে তার সঙ্গে যুঝবে। সে হবে ছন্নছাড়া ভবঘুরে এক যুবক । তার চোখ হবে স্ফীত। আমার ধারণায় তার চেহারা হবে আবুল উজ্জা ইবনে কাতানের চেহারার মতো । তোমাদের মধ্যে কেউ যদি তার সাক্ষাত পায়, তবে সে যেনো সুরা কাহাফের প্রথম আয়াত পড়ে তার প্রতি ফুঁ দেয়। এই আয়াত দাজ্জালের হাঙ্গামা থেকে রক্ষা পাওয়ার মাধ্যম । সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী এক উপত্যকা অথবা শ্যামল প্রীস্তর থেকে তার আবির্ভীব ঘটবে এবং সে তার বামে ও দক্ষিণে ঘটাবে অনেক ধ্বংসাত্মক কর্ম। হে আল্লাহ্‌র বান্দাগণ! তোমরা তখন দৃঢ়চেতা থেকো । আমরা বললাম, হে আল্লাহ্‌র বাণীবাহক! পৃথিবীতে সে কতোদিন থাকবে? তিনি স. বললেন, চল্লিশ দিন। যার প্রথম এক দিনের ব্যবধান হবে এক বৎসরের সমান । দ্বিতীয় দিন হবে এক মাসের সমান। তারপরের দিন এক সপ্তাহের সমান এবং অবশিষ্ট দিনগুলো হবে সাধারণ দিবসের মতো । আমরা বললাম, যে দিন এক বৎসরের সমান হবে, সেদিনে কি আমরা পাঁচ ওয়াক্ত নামাজই পড়বো? তিনি স. বললেন, না । তোমরা নামাজের সময় অনুমান করে নিয়ো । মুসলিম। হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দাজ্জাল বের হলে এক ইমানদার ব্যক্তি তার সঙ্গে সাক্ষাত করতে যাবে । তাকে প্রথমে আটকাবে দাজ্জালের দেহরক্ষীরা | জিজ্ঞেস করবে? কোথায় যেতে চাও। সে বলবে, ওই ব্যক্তির কাছে, যে সদ্যআবির্ভূীত। দেহরক্ষী বলবে, তিনিই তো প্রতিপালক । তার প্রতি কি তোমার বিশ্বাস নেই? সে বলবে, আমার |||1||,1100118.0011

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।