এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “আমি অবশ্যই মুসাকে দান করেছিলাম পথনির্দেশি এবং বনী ইসরাইলকে উত্তরাধিকারী করেছিলাম সেই কিতাবের ৫৫৩), পথনির্দেশ ও উপদেশস্বরূপ বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য'। আলোচ্য তাফসীরে মাযহারী/৩৪৬ আয়াতদ্বয়ের সম্পর্ক রয়েছে ইতোপূর্বে বর্ণিত নবী মুসার প্রসঙ্গের সঙ্গে । মধ্যবর্তী আয়াতগুলোর অনুসঙ্গ ভিন্ন । উল্লেখ্য, হজরত মুসাকে তওরাত দেওয়া হয়েছিলো উদ্ধত ফেরাউন ও তার অনুসারীদের সমুদ্রসমাধিপ্রাপ্তির পর। এখানে “হুর্দীও ওয়া জিকরা' অর্থ__ পথনির্দেশ ও উপদেশস্বরূপ ৷ অথবা শব্দটি ধাতুমূল, ব্যবহৃত হয়েছে কতৃকারকার্থে এভাবে__ সত্যপথপ্রদর্শনকারী ও উপদেশাত্মক। এরপরের আয়াতে (৫৫) বলা হয়েছে__ “অতএব, তুমি ধৈর্য ধারণ করো; নিশ্চয় আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য, তুমি তোমার ক্রটির জন্য ক্ষমাধার্থনা করো এবং তোমার প্রতিপালকের সগ্রশংস মহিমা ঘোষণা করো সকাল সন্ধ্যায়” । একথার অর্থ_ অতএব হে আমার প্রিয়তম রসুল! আপনি আপনার প্রতিপক্ষীয়দের অশিষ্ট আচরণে ধৈর্য অবলম্বন করুন৷ জেনে রাখুন যে, আল্লাহ্র অঙ্গীকার বাস্তবায়ন হওয়া অনিবার্ধ। সুতরাং আপনি ক্রটিমগ্ন যাতে না হন, সেজন্য আল্লাহ্ সকাশে ক্ষমাগ্রার্থনা করুন এবং আপনার এভুপালকের প্রশংসায়িত পবিত্রতা ও মহিমা বর্ণনা করুন প্রত্যুষে ও সায়াহে। এখানে “আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য* একথার দৃষ্টাত্তস্বরূপ পূর্ববর্তী আয়াতসমূহে বিবৃত হয়েছে হজরত মুসা ও ফেরাউনের কাহিনী । এভাবে ইঙ্গিতে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, ফেরাউন যেমন বিনাশপ্রাপ্ত হয়েছিলো, তেমনি বিনাশপ্রাপ্ত হবে আপনার প্রতিপক্ষীয়রাও। কেননা আল্লাহ তার এবং তীর প্রিয়ভাজন বার্তাবাহকগণের শব্রুকে ধ্বংস করবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ । “ওয়াস্তাগফির লিজাম্বিকা” অর্থ তুমি তোমার ব্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা করো । এখন প্রশ্ন হচ্ছে, রসুল স. তো সকল একার গোনাহ থেকে সতত সুরক্ষিত, নিষ্পাপ । তাহলে তাকে এখানে এভাবে ক্ষমাপ্রার্থনা করতে বলা হলো কেনো? এমতো প্রশ্নের থেক্ষিতে ব্যাখ্যাকারগণ বলেছেন, এ আদেশ দেওয়া হয়েছে যুক্তিতর্ক ব্যতিরেকে, কেবল মেনে নেওয়ার জন্য । অর্থাৎ নিষ্পাপ হওয়া সত্বেও কেবল নির্দেশ মেনে নেওয়ার ফলম্বরূপ তিনি স. যেনো হতে পারেন আরো অধিক প্রিয়ভাজন । এমতো নির্বিবাদ মান্যতার নামই দাসত্ব, যা সৃষ্টিকুলের জন্য সর্বোচ্চ বিষয়ে অনুসরণীয়, তাই উম্মতের জন্য গ্রকৃষ্ট আদর্শ গ্রতিষ্ঠাকল্পেও কথাটি এভাবে এখানে বলা হয়ে থাকতে পারে। “ওয়া সাব্বিহ বিহাম্দি রব্বিকা বিল আ"শিয়্টী ওয়াল ইব্কার' অর্থ তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায় । অর্থাৎ আপন প্রভুপালকের পক্ষ থেকে প্রাপ্ত অনুখহসভারের প্রতি যথাকৃতজ্ঞতা প্রকাশার্থে নামাজ পাঠ করো । হাসান বলেছেন, এখানে সকাল ও সন্ধ্যায় পবিত্রতা ও মহিমা ঘোষণা করার অর্থ আসর ও ফজরের নামাজ পাঠ করা । হজরত ইবনে আব্বাসের মতে এর অর্থ পাঁচ ওয়াক্তের নামাজ। এরপরের আয়াতে (৫৬) বলা হয়েছে___ “যারা নিজের নিকট কোনো দলিল না থাকলেও আল্লাহ্র নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে আছে কেবল অহংকার, যারা এ ব্যাপারে সফলকাম হবে না। অতএব আল্লাহ্র শরণাপন্ন হও; তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রক্টা" ৷ তাফসীরে মাযহারী/৩৪৭ এখানে “কিবরুন' অর্থ অহংকার । হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স.কে মিথ্যাবাদী প্রতিপন্ন করবার উদ্দেশ্যে তারা তাদের অন্তরে লালন করতো চরম ওদ্ধত্য ও তীব্র অহংকার । নিজেদেরকে তারা রসুল স. এর চেয়ে বড় মনে করতো । সেকারণেই তার অনুগামী হতে চাইতো না। “মা হুম বিবালিগীহি' অর্থ যারা এ ব্যাপারে সফলকাম হবে না। মুজাহিদ বলেছেন, কথাটির অর্থ__ তারা নিজেদের বড় হওয়ার যে দাবি করে, সেই দাবির স্তরে পৌছতে পারবে না। আল্লাহ তাদেরকে অপদস্থ করবেনই। ইবনে কুতাইবা অর্থ করেছেন__ তাদের অন্তরে যার অহংকার ছিলো এবং রসুল স. এর উপরে প্রভাব বিস্তার করার যে অপবাসনাকে তারা প্রশ্রয় দিতো, সেই অপবাসনা পর্যত্ত তারা পৌছতে পারবে না। “ফাস্তায়িজ বিল্লাহ” অর্থ আল্লাহ্র শরণাপন্ন হও । অর্থাৎ হে আমার রসুল! আপনি তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কেবল আল্লাহ্র শরণ গ্রহণ করুন । “ইন্নাহু হুয়াস্ সামীউ“ল বাসীর' অর্থ তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। অর্থাৎ হে আমার রসুল! নিঃসন্দেহে আপনি ও আপনার বিরুদ্ধবাদীরা সতত রয়েছে আল্লাহ্র শ্রর্তি ও দৃষ্টির আওতায় । তিনি সকলের সব কথাবার্তা যেমন শোনেন, তেমনি দেখেন সকলের সব রকমের কার্যকলাপ । সূরা মু'মিন £ আয়াত ৫৭, ৫৮, ৫৯, ৬০ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।